এক্সপ্লোর

Air India: এয়ার ইন্ডিয়াতেও কি এবার কর্মী ছাঁটাই ? সংস্থা চালু করল এই নিয়ম

Air India VRS: টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইনসের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ভিস্তারা বিমান পরিষেবা সংস্থা। এই ভিস্তারার সঙ্গে জুড়ে যাবে এবার এয়ার ইন্ডিয়া। বহু কর্মী কাজ হারাতে পারেন।

Air India News: এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা এই দুই বিমান পরিষেবা সংস্থা এবার জুড়ে যাচ্ছে। আর এই মার্জিং প্রক্রিয়া খুব দ্রুত চলছে। এই বছরের মধ্যেই এই মার্জিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই দুটি বিমান পরিষেবা সংস্থা মিলিয়ে মোট ১৮ হাজার কর্মী কাজ করেন। এর মধ্যে এই মার্জিং প্রক্রিয়ার কোপে পড়তে পারেন ৫০০ থেকে ৬০০ জন কর্মী (Air India VRS)। অর্থাৎ এর ফলে চাকরি যেতে পারে বহু কর্মীর। তবে কি এবার এয়ার ইন্ডিয়াতেও কর্মী ছাঁটাই ? এয়ার ইন্ডিয়া (Air India News) এবারে চালু করল ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম। স্থায়ী গ্রাউন্ড স্টাফদের জন্য চালু হয়েছে এই বিশেষ সিস্টেম।

এই বছরেই জুড়ে যাবে এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা

টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইনসের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ভিস্তারা বিমান পরিষেবা সংস্থা। এই ভিস্তারার সঙ্গে জুড়ে যাবে এবার এয়ার ইন্ডিয়া। একটি সংবাদসূত্রের খবরে জানা গিয়েছে, এবারে সংস্থা জুড়ে যাওয়ার ফলে এত বিপুল গ্রাউন্ড স্টাফ রাখার দরকার পড়বে না। ফলে বহু কর্মী কাজ হারাতে পারেন। আর তাই গ্রাউন্ড স্টাফদের স্বেচ্ছা অবসর নেওয়ার সুবিধে দিচ্ছে এয়ার ইন্ডিয়া।

কর্মীরা চাইলে VRS ও VSS নিতে পারেন

একটি বার্তায় এয়ার ইন্ডিয়া জানিয়েছে, গ্রাউন্ড স্টাফরা এবারে চাইলে স্বেচ্ছা অবসর নিতে পারেন। এয়ার ইন্ডিয়ায় ৫ বছর ন্যূনতম কাজ করেছেন এমন কর্মীদের জন্য এই ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম চালু করেছে এয়ার ইন্ডিয়া। অন্যদিকে ৫ বছরের কম কাজ করেছেন এমন কর্মীদের জন্য চালু করা হয়েছে ভলান্টারি সেপারেশন স্কিম। তবে এয়ার ইন্ডিয়া এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। একটি বার্তায় এয়ার ইন্ডিয়া তাঁর কর্মীদের জানিয়েছে, পাইলট এবং কেবিন কর্মী ছাড়া সমস্ত স্থায়ী গ্রাউন্ড স্টাফ এই স্কিমের সুবিধে পাবেন। ১৬ অগস্ট পর্যন্ত এই দুটি স্কিমের সুবিধে পাওয়া যাবে।

AIX Connect এবং Air India Express সংস্থাও জুড়ে যাবে

সূত্রের খবরে জানা যাচ্ছে যে, দুটি বিমান পরিষেবা সংস্থাই কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে। কিছু কর্মীকে টাটা গ্রুপের অন্য সংস্থায় কাজ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার জুড়ে যাওয়ার কারণে এমন বেশ কিছু পদের আর কোনও দরকার হবে না। এয়ার ইন্ডিয়ার সহকারী সংস্থা AIX Connect এবং Air India Express-ও জুড়ে যেতে পারে। আর এই দুটি সংস্থা জুড়ে গেলে একটা বিপুল বাজেটের বিমান পরিষেবা সংস্থায় পরিণত হবে।

আরও পড়ুন: Stocks To Buy: দারুণ রিটার্ন দিতে পারে টায়ার প্রস্তুতকারী সংস্থার এইসব স্টক, কেনা আছে ?

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget