এক্সপ্লোর

Airtel Recharge Plan : ২০০ টাকার নতুন প্ল্যানে আনলিমিটেড 5G, ওটিটি ধামাকা দিচ্ছে এয়ারটেল

Mobile Recharge Plan : এখানে ২০০ টাকার নতুন প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড 5G । এতে কি জিওর (Jio Recharge) চিন্তা বাড়বে ?  

Mobile Recharge Plan : আপনিও যদি কম খরচে দ্রুত ইন্টারনেটের সঙ্গে প্রচুর ওটিটি প্লাটফর্মের সুবিধা নিতে চান তাহলে এয়ারটেলের এই প্ল্যান (Airtel Recharge Plan) আপনার জন্য কাজের হতে পারে। এখানে ২০০ টাকার নতুন প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড 5G । এতে কি জিওর (Jio Recharge) চিন্তা বাড়বে ?  

এয়ারটেলের ২০০ টাকার ধামাকা প্ল্যান
আপনি যদি এই প্ল্যানের সুবিধা নিতে চান, তবে দিতে হবে ২০০ টাকা। এয়ারটেলের এই নতুন প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ২৮ দিন। মনে রাখবেন, এটি একটি অ্যাড-অন বা ডেটা ভাউচার প্ল্যান। যার অর্থ, এই প্ল্যান পেতে গেলে আপনার নম্বরে আগে থেকেই একটি অ্যাক্টিভ বেস প্ল্যান থাকতে হবে।

কী কী সুবিধা পাবেন এই প্ল্যানে ?

৩০ জিবি হাই-স্পিড ডেটা : এই এয়ারটেলের প্ল্যানে আপনি ২৮ দিনের জন্য মোট ৩০ জিবি ইন্টারনেট ডাটা পাবেন।

আনলিমিটেড 5G ডেটা: এয়ারটেলের এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হল আনলিমিটেড 5G ইন্টারনেট। তবে এর জন্য গ্রাহকের কাছে একটি 5G স্মার্টফোন থাকতে হবে এবং তাঁকে এয়ারটেলের 5G নেটওয়ার্ক কভারেজ এলাকার মধ্যে থাকতে হবে।

বিনামূল্যে ওটিটি (OTT) সাবস্ক্রিপশন: এর বাইরেও বিনোদনের জন্য এই প্ল্যানে দেওয়া হচ্ছে JioHotstar Mobile-এর ২৮ দিনের ফ্রি সাবস্ক্রিপশন।

১৮টিরও বেশি ওটিটি অ্যাপের অ্যাক্সেস: এখানেই শেষ নয়। এর পাশাপাশি গ্রাহকরা ২৮ দিনের জন্য Airtel Xstream Play Premium-এর সুবিধা পাবেন, যার মাধ্যমে সোনি লিভ (Sony LIV), লায়ন্সগেট প্লে (Lionsgate Play) সহ ১৮টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট একদম বিনামূল্যে উপভোগ করা যাবে।

মনে রাখবেন : এই প্ল্যানে দেওয়া ৩০ জিবি ডাটার সীমা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট ব্যবহার করলে প্রতি এমবি (MB) পিছু ৫০ পয়সা করে চার্জ কাটা হবে।

জিও-র চিন্তা বাড়ল ?
তবে জিও-র কাছেও রয়েছে একই দামের ২০০ টাকার একটি ওটিটি পাস (OTT Pass) বা ডেটা প্ল্যান। জিও-র সেই প্ল্যানেও ২৮ দিনের জন্য ৩০ জিবি ডাটা এবং আনলিমিটেড 5G দেওয়া হয়। বিনোদনের জন্য জিও তাদের প্ল্যানে JioHotstar সহ ১৬টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন দেয়। কিন্তু এয়ারটেল একই দামে ১৮টিরও বেশি ওটিটি অ্যাপ এবং Xstream Play Premium-এর সুবিধা দিয়ে জিও-র চেয়ে এক কদম এগিয়ে গেছে। ফলে ওটিটি প্রেমী গ্রাহকদের বড় অংশ এখন এয়ারটেলের দিকে ঝুঁকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভোডাফোন-আইডিয়া (Vi)-র ১৯৯ টাকার প্ল্যান
অন্যদিকে, ভোডাফোন-আইডিয়ার কাছেও ১৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে। তবে এটি কোনো ডাটা অ্যাড-অন প্ল্যান নয়, এটি একটি কম্বো প্ল্যান। এই প্ল্যানে ২৮ দিনের বৈধতার সাথে আনলিমিটেড কলিং, মোট ২ জিবি ইন্টারনেট ডাটা এবং ৩০০টি ফ্রি এসএমএস (SMS)-এর সুবিধা পাওয়া যায়। তবে এতে কোনো ওটিটি বা আনলিমিটেড 5G-র সুবিধা নেই।

সুবিধা এয়ারটেল (Airtel) জিও (Jio)
মূল্য ₹২০০ ₹২০০
ভ্যালিডিটি ২৮ দিন (অ্যাড-অন) ২৮ দিন (অ্যাড-অন)
মোট ডাটা ৩০ জিবি + আনলিমিটেড 5G ৩০ জিবি + আনলিমিটেড 5G
ওটিটি অ্যাপস JioHotstar + ১৮টির বেশি ওটিটি JioHotstar + ১৬টি ওটিটি

আরও পড়ুন : BSNL আনল বিশেষ 'যাত্রা সিম', ১৫ দিনের ভ্যালিডিটিতে দারুণ অফার, কী কী পাবেন ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

RBI Repo Rate Hike: এবার বাড়বে FD-তে সুদের হার ? ফিক্সড ডিপোজিট করলে পাবেন আরও বেশি টাকা
এবার বাড়বে FD-তে সুদের হার ? ফিক্সড ডিপোজিট করলে পাবেন আরও বেশি টাকা
Gold Price Today : এক ধাক্কায় দাম বাড়ল সোনার, মহালয়ার আগে কি আরও বাড়বে দর?
এক ধাক্কায় দাম বাড়ল সোনার, মহালয়ার আগে কি আরও বাড়বে দর?
How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget