এক্সপ্লোর

ওয়াই ফাই-এর স্পিড নিয়ে নাজেহাল? সমস্যার সমাধানে এল এয়ারটেলের wi fi রাউটার

নিশ্চয়ই ভাবছেন, এয়ারটেলের এই নতুন রাউটার ভীষণ দামী হবে? কিন্তু এয়ারটেল 1GBPS-এর ওয়াই ফাই প্ল্যানের সঙ্গে এই রাউটার পাওয়া যাবে পুরোপুরি ফ্রিতে।

  নয়াদিল্লি: আমাদের লাইফস্টাইল পুরো পালটে দিয়েছে করোনা। এখনও অনেকেই করছেন ওয়ার্ক ফ্রম হোম, অফিসই বলে দিয়েছে, পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে। আর মোবাইলের ইন্টারনেট অফিসের ৮-৯ ঘণ্টার ইন্টারনেট প্রয়োজনীয়তা মেটাতে পারছে না, দরকার পড়ছে ব্রডব্যান্ড। শুধু অফিস নয়, স্মার্টফোন থেকে ল্যাপটপ বা স্মার্ট টিভি- সবেতেই তো ইন্টারনেট লাগে। কিন্তু ডিভাইস যত বাড়ছে, তত কমছে নেটের গতি। কাজও ব্যাহত হচ্ছে ভীষণভাবে। কিন্তু জানেন কি, নেটের গতি কম হওয়ার এক মাত্র কারণ আপনার ব্রডব্যান্ড কানেকশন নয়। ইন্টারনেটের গতি কম হলেই আমরা দোষ দিই ব্রডব্যান্ড কানেকশনের স্পিডকে কিন্তু এ জন্য আসল অপরাধী হল কম ক্ষমতার ওয়াই ফাই রাউটার, ব্রডব্যান্ডের স্পিড না। এয়ারটেল (Airtel) এবার মানুষের এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে। এয়ারটেল তাদের ফাইবার প্ল্যানে নিয়ে এসেছে 1GBPS স্পিড, এর সঙ্গে তারা এমন রাউটার তৈরি করেছে যা ওয়াই ফাই-তে 1GBPS স্পিড সাপোর্ট করছে। বাজারে প্রথম থেকে যে সব রাউটার রয়েছে, তাতে শুধু LAN-এর সময় 1GBPS স্পিড পাওয়া যায়। কিন্তু এয়ারটেলের এই নয়া রাউটার ওয়াই ফাই-তেই 1GBPS স্পিড দেওয়ার সাধ্য রাখে। শুধু এই নয়, এই রাউটার ব্যবহার করে আপনি একাধিক স্মার্ট ডিভাইসের দ্রুত গতি উপভোগ করতে পারবেন। মুখের কথায় হয়তো আপনার পুরোপুরি বিশ্বাস হবে না কিন্তু উদাহরণের মাধ্যমে বিষয়টি আপনাকে বোঝানো যেতে পারে। 1GBPS স্পিডের অর্থ হল যে আপনি 4K রেজোলিউশনের 4GB সাইজের ভিডিও মাত্র তিন মিনিটের মধ্যে ডাউনলোড করতে পারবেন। আর যদি কম্পিউটারে অনলাইন গেম খেলেন তবে 95GB-র আপডেট ডাউনলোড করতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। এয়ারটেলের নতুন এই ওয়াই ফাই রাউটার শুধু আপনাকে উন্নততর স্পিডই দিচ্ছে না, এর রেঞ্জও অনেক দূর। এই রেঞ্জ আরও ছড়িয়ে দেওয়ার জন্য ওয়াই ফাই রাউটারে ৪টি অ্যান্টেনা রয়েছে। এ জন্য ইন্টারনেট চালানোর জন্য আপনাকে বিশেষ কোনও জায়গায় গিয়ে থাকতে হবে না, বাড়ির যেখানে সেখানে বসে ওয়াই ফাইয়ের সুবিধে উপভোগ করতে পারবেন। নিশ্চয়ই ভাবছেন, এয়ারটেলের এই নতুন রাউটার ভীষণ দামী হবে? কিন্তু এয়ারটেল 1GBPS-এর ওয়াই ফাই প্ল্যানের সঙ্গে এই রাউটার পাওয়া যাবে পুরোপুরি ফ্রিতে। এ জন্য একটিও টাকা বেশি দিতে হবে না। এয়ারটেল প্রথম থেকেই ব্রডব্যান্ড পরিষেবায় অন্যান্যদের থেকে অনেক এগিয়ে। আর এবার এই রাউটার আপনার ওয়াই ফাই ব্যবহারের অভিজ্ঞতা পুরোপুরি ভিন্ন স্তরে নিয়ে যাবে। বেশ কয়েকটি সংস্থা 1GBPS গতি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এয়ারটেলই শুধু বাস্তবে নিজেদের ব্রডব্যান্ড পরিষেবায় প্রকৃত অর্থে 1GBPS গতি উপহার দিয়েছে।

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget