এক্সপ্লোর

Arms License: নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র পাবেন না এই ব্যক্তিরা, কী নিয়ম রয়েছে দেশে ?

Arms License Rule: ভারত সরকারের আইনে কিছু নিয়ম আছে যা ঠিক করে দেয় কারা নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখতে পারবে, আর কারা পারবে না। এমন কোনো নিশ্চয়তা নেই যে আবেদন করলেই আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র দেওয়া হবে।

Arms License Rule: ভারতে যে কোনো ব্যক্তি যদি নিজের কাছে রাখতে চান, তাহলে তাঁর লাইসেন্স বা ছাড়পত্র দরকার হয়। কোনো ছাড়পত্র ছাড়া আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন না কোনো নাগরিক। আর কেউ যদি এমন অনুমোদন ব্যতীত আগ্নেয়াস্ত্র (Arms License) রাখেন, তাহলে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের অধীনে আইনি পদক্ষেপ নিতে পারে পুলিশ। এমনকী কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির কারাবাসও (Arms License Rule) হতে পারে। যদি আপনি নিজের কাছে অস্ত্র রাখার প্রয়োজন অনুভব করেন, তাহলে প্রথমেই আপনাকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

কিন্তু এমন কোনো নিশ্চয়তা নেই যে আপনি আবেদন করলেই আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র আপনাকে দেওয়া হবে। ভারত সরকারের আইনে এমন কিছু নিয়ম আছে যা ঠিক করে দেয় কারা নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখতে পারবে, আর কারা পারবে না।

এই ব্যক্তিরা পান না আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র

১৯৫৯ সালের ভারতীয় অস্ত্র আইন অনুসারে, সেনাবাহিনী, পুলিশ, নিরাপত্তারক্ষী ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন। তবে এক্ষেত্রেও কিছু কিছু শর্ত রয়েছে যা একজন সাধারণ মানুষের উপর আরোপিত হয়। নিয়ম অনুযায়ী নিজের কাছে অস্ত্র রাখার কোনো যুক্তিযুক্ত দৃঢ় কারণ থাকলে তবেই সরকারের অনুমোদন মেলে আগ্নেয়াস্ত্র রাখার। অস্ত্র রাখার কারণ এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

যদি সেই ব্যক্তি এমন কোনো পেশায় যুক্ত থাকেন যেখানে অস্ত্র রাখা জরুরি, কিংবা সেই ব্যক্তির জীবন যদি কোনো কারণে বিপন্ন হয় তাহলেও তিনি অস্ত্র রাখতে পারবেন। বৈধ কারণ যাচাই করার পরে তবেই এই আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র মেলে। যদি কারো কাছে কোনো বৈধ কারণ না থাকে, তাহলে তাঁকে ছাড়পত্র দেওয়া হয় না।

অপরাধী তালিকায় নাম থাকলে ছাড়পত্র মিলবে না

আগেই বলা হয়েছে, ভারতীয় আইন অনুসারে আগ্নেয়াস্ত্র রাখতে হলে কিছু বৈধ কারণ থাকতে হবে। তবে শুধু কারণ বলে দিলেই কাজ মিটে যায় না। আগ্নেয়াস্ত্র রাখার অনুমোদনের জন্য আবেদন করলে পুলিশ আপনার ব্যাকগ্রাউন্ড ভাল করে যাচাই করবে, পুলিশের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পরেই অনুমোদন মিলবে।

যদি কোনো অপরাধমূলক মামলা আপনার নামে দায়ের হয়ে থাকে কখনো, কিংবা এমন কোনো বে-আইনি কর্মকাণ্ডে আপনি জড়িত থাকেন তাহলে আপনাকে এই ছাড়পত্র দেওয়া হবে না। যে সমস্ত ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল আছেন, তারাই আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন, তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হয়। কারণ আগ্নেয়াস্ত্রের অনুমোদনের আবেদন করার সময় আপনাকে নিজের হেলথ সার্টিফিকেটও জমা দিতে হবে।

আরও পড়ুন: Stock Market Today: বুল রান কি শুরু বাজারে ? আজ বাজারে 'টপ গেনার' , 'লুজার' রইল এই স্টকগুলি

সেরা শিরোনাম

Multibagger Stock : ২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
Gold Price Today : সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
Swiggy Layoff : সাতসকালেই খারাপ খবর ! ৩৪০ জন কর্মী ছাঁটাই করবে সুইগি ইনস্টামার্ট, কাদের নাম তালিকায় ?
সাতসকালেই খারাপ খবর ! ৩৪০ জন কর্মী ছাঁটাই করবে সুইগি ইনস্টামার্ট, কাদের নাম তালিকায় ?
New Money Rule: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?

ভিডিও

Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Lok Sabha News | সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন | ABP ANANDA LIVE
CIMA - Art Mela News | শুক্রবার থেকে সিমা গ্যালারিতে শুরু হল ‘আর্ট মেলা’। ABP ANANDA LIVE
SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget