এক্সপ্লোর

Bank Nominee Rules: এ মাসেই বদলে গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি রাখার নিয়ম, যা জানলেই ভোগান্তি

প্রশ্ন হল, যদি অ্যাকাউন্টে আগে থেকে নথিভুক্ত নমিনিরও মৃত্যু হয়, তাহলে টাকা কার কাছে যাবে? এ  ক্ষেত্রে, ব্যাঙ্ককে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যাকাউন্ট হোল্ডারের টাকা কাকে দেওয়া হবে। 

ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখেন নিরাপদ ভবিষ্যতের জন্যই। নিশ্চয়ই এটাও ভেবে রাখেন, আপনার পর এই টাকা কার প্রাপ্য হবে।  প্রতি গ্রাহককেরই  নিশ্চিত করা জরুরি যে  তাঁদের গচ্ছিত টাকার পরবর্তী দাবিদার কে বা কে কে। অ্যাকাউন্টে নমিনির নাম নথিভুক্ত করা অত্যন্ত জরুরি। এর ফলে, যদি অ্যাকাউন্ট হোল্ডারের খারাপ কিছু হয়ে যায়, তাহলে টাকা কাকে দেওয়া হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা থাকে । ব্যাঙ্কও এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারে। আর টাকা পয়সা নিয়ে আত্মীয়দের মধ্যে ঝগড়াঝাঁটিও কম হয়। কিন্তু প্রশ্ন হল, যদি অ্যাকাউন্টে আগে থেকে নথিভুক্ত নমিনিরও মৃত্যু হয়, তাহলে টাকা কার কাছে যাবে? এ  ক্ষেত্রে, ব্যাঙ্ককে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যাকাউন্ট হোল্ডারের টাকা কাকে দেওয়া হবে। 

এর জন্য দীর্ঘ আইনি প্রক্রিয়া করতে হত। কিন্তু এখন এর জন্য ভারত সরকার নতুন নিয়ম চালু করেছে। এর ফলে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত নমিনিরও মৃত্যু হয়, তাহলেও ব্যাঙ্ককে টাকা কাকে দিতে হবে, সেই বিষয়ে কোনও সমস্যা হবে না। আসুন জেনে নিই, এমন পরিস্থিতিতে টাকা কাকে দেবে ব্যাঙ্ক।  

নমিনির মৃত্যু হলে টাকা কাকে পাওয়া যাবে?

ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনির নাম নথিভুক্ত করা জরুরি। যার ফলে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, তাহলে নমিনি আইনত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার মালিক হয়ে যায়। কিন্তু সমস্যা তৈরি হয়, যখন  অ্যাকাউন্টে যে নমিনির নাম নথিভুক্ত আছে, তাঁরও মৃত্যু হয়। তাহলে এমন পরিস্থিতিতে টাকা কাকে দেওয়া হবে?  

এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক কী করবে, তা এখন নতুন নিয়মে অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু এই নমিনি অন্য কেউ হবে। এখন অনেকের মনে প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? সরকারের তরফে ব্যাঙ্কগুলিতে নমিনি সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যা ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। 

একজনের বদলে চারজন নমিনি হতে পারে

 নতুন নিয়ম অনুযায়ী, এখন একজন অ্যাকাউন্ট হোল্ডার তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা লকারে চার জন পর্যন্ত নমিনি রাখতে পারেন। এই নামগুলি আপনি হয় একসঙ্গে অথবা ক্রম অনুযায়ী অর্থাৎ সাকসেসিভ পদ্ধতিতে নথিভুক্ত করতে পারেন। যদি আপনি ক্রম অনুযায়ী নাম নির্বাচন করেন এবং প্রথম নমিনির মৃত্যু হয়, তাহলে পরবর্তী নমিনি সক্রিয় হয়ে যাবেন এবং টাকা তাঁর অ্যাকাউন্টে দেওয়া যাবে। 

 অর্থাৎ, প্রথম নমিনির মৃত্যুর পর নিয়ম অনুযায়ী, পরবর্তী ব্যক্তি দাবি করতে পারবেন। যদি সেই নমিনির কিছু হয়, তাহলে তার পরের জন দাবি করবেন। এর ফলে, ব্যাঙ্কের সামনে কোনও বিবাদ থাকবে না। কারণ, নিয়ম স্পষ্টভাবে জানায় যে, কোন নমিনি কবে সক্রিয় হবেন। এই নতুন বিধানটি ব্যাঙ্কিং লজ (সংশোধনী) আইন, ২০২৫-এর অংশ। যা ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

 

সেরা শিরোনাম

Investment Tips: দিনে মাত্র ১০০ টাকা জমানো কি খুব কঠিন? কয়েক বছর এই টাকা পার করতে পারে ১৫ লক্ষের গণ্ডি!
দিনে মাত্র ১০০ টাকা জমানো কি খুব কঠিন? কয়েক বছর এই টাকা পার করতে পারে ১৫ লক্ষের গণ্ডি!
Government Scheme: সরকারি প্রকল্পে ঝুঁকিহীন বিনিয়োগ, কোন স্কিমে মিলছে সব থেকে বেশি সুদ?
সরকারি প্রকল্পে ঝুঁকিহীন বিনিয়োগ, কোন স্কিমে মিলছে সব থেকে বেশি সুদ?
Diwali Muhurat Trading 2026: আজও খোলা থাকবে শেয়ার বাজার, হবে মুহুরত ট্রেডিং, জানেন এর নিয়মকানুন?
আজও খোলা থাকবে শেয়ার বাজার, হবে মুহুরত ট্রেডিং, জানেন এর নিয়মকানুন?
Noel Tata: TATA গোষ্ঠীর মাথা থেকে নোয়েল টাটাকে সরানোর আবেদন, হাইকোর্টে পিটিশন
TATA গোষ্ঠীর মাথা থেকে নোয়েল টাটাকে সরানোর আবেদন, হাইকোর্টে পিটিশন

ভিডিও

Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান ২০২৬, সেরার শিরোপা পেল ঢাকুরিয়া তরুণ মহল
Anubrata Mondal: প্রায় ৭০০ ভরির বেশি সোনার গহনায় সাজলো অনুব্রতর তৃণমূল পার্টি অফিসের কালী প্রতিমা
Dakshineshwar Kali Temple: দক্ষিণেশ্বর কালীবাড়িতে সকাল থেকেই শুরু মায়ের আরাধনা, দেখুন ভিডিও
Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget