এক্সপ্লোর

Bank Strike: আজ বন্ধ থাকবে ব্যাঙ্ক ? কাজ হবে না এটিএমেও ? ধর্মঘটের ডাক দিল সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন

Banking Services: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১৩ জন ব্যাঙ্ক কর্মী তথা ইউনিয়ন আধিকারিককে চার্জশিট দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন।

Bank Strike Today: আজ ২৮ অগাস্ট সারা ভারত জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন। ব্যাঙ্কিং পরিষেবা ও লেনদেন এই কারণে আজ বিঘ্নিত (Bank Strike) হতে পারে বিভিন্ন ব্যাঙ্কে। আজ বুধবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন (AIBEA) এই ধর্মঘটের ডাক দিয়েছে বিশেষ কারণে। তবে কি বন্ধ থাকবে আজ ব্যাঙ্ক ? এটিএমেও কি কাজ হবে না ?

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১৩ জন ব্যাঙ্ক কর্মী তথা ইউনিয়ন আধিকারিককে চার্জশিট দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটচালাম তাঁর এক্স হ্যান্ডলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন এবং সংগঠনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন সরকারের কাছে এই ধর্মঘটের (Bank Strike) মাধ্যমে তারা ঠিক কী দাবি জানাতে চাইছেন। এক্স হ্যান্ডলে সিএইচ ভেঙ্কটচালাম লিখেছেন, '২৮ অগাস্ট বুধবারের এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক মূলত ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়ন AIBOC, NCBE, BEFI, AIBOA, INBOC, INBEF-এর উপর রাজনৈতিক আক্রমণের বিরোধিতা প্রদর্শন।

ফলে বোঝাই যাচ্ছে সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন ছাড়াও আজকের ব্যাঙ্ক ধর্মঘটে (Bank Strike) সামিল হবার আহ্বান জানানো হয়েছে অন্যান্য আরও ৫টি ব্যাঙ্ক ইউনিয়ন সংগঠনকে। এর মধ্যে রয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন, ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া প্রমুখ সংগঠন।

কেরালার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টাফ ইউনিয়নের ২৩তম দ্বি-বার্ষিক সভায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১৩ জন কর্মীর যোগদানের কারণে এদের বিরুদ্ধে চার্জশিট জারি করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই ঘটনার তীব্র প্রতিবাদ করেই আজ ২৮ অগাস্ট ধর্মঘটের ডাক দেওয়া হয়।

অগাস্ট মাসে এই নিয়ে মোট ১৪ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক। বিগত ২৬ অগাস্ট জন্মাষ্টমীর কারণে সারা দেশ জুড়েই বন্ধ ছিল ব্যাঙ্ক পরিষেবা। স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমার কারণেও বন্ধ ছিল ব্যাঙ্ক। তবে এর মধ্যে ৩১ তারিখের আগে যদিও শনি-রবি ছাড়া কোনও ছুটি নেই ব্যাঙ্কে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: YouTube Premium Price: খরচ বাড়ল ইউটিউবেও! এবার কত টাকা নেবে Youtube?

সেরা শিরোনাম

HDFC Bank SMS Alert: ৫০০ টাকা UPI করলেও আর আসবে না কোনও SMS, গ্রাহকদের জানিয়ে দিন HDFC ব্যাঙ্ক
৫০০ টাকা UPI করলেও আর আসবে না কোনও SMS, গ্রাহকদের জানিয়ে দিন HDFC ব্যাঙ্ক
Pension Scheme: যাঁদের প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের ব্যবস্থা নেই অবসরের পরও কীভাবে উপার্জন করবেন তাঁরা?
যাঁদের প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের ব্যবস্থা নেই অবসরের পরও কীভাবে উপার্জন করবেন তাঁরা?
BSNL Recharge Plan : মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
Top Stocks To Buy : আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget