এক্সপ্লোর

YouTube Premium Price: খরচ বাড়ল ইউটিউবেও! এবার কত টাকা নেবে Youtube?

Google YouTube Premium subscription: এক একটি প্ল্যানে এক একরকম ভাবে দাম বাড়ানো হয়েছে। এখন থেকে কত টাকা দিতে হবে?


কলকাতা: গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মের কথা যদি বলতে হয় তাহলে একবাক্যে সকলের মুখে আসবে ইউটিউবের নাম। এই ইউটিউব সাধারণত বিনামূল্যে ব্যবহার করতে পারেন সবাই। কিন্তু তার জন্য বিজ্ঞাপন দেখতে হয়, ভিডিও কন্টেন্টের মাঝে বিজ্ঞাপন আসে। তার জন্য রয়েছে ইউটিউবের সাবস্ক্রিপশন।

কিন্তু বিজ্ঞাপন ছাড়া ইউটিউবের ভিডিও দেখতে গেলে প্রয়োজন প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশনে রয়েছে আরও একাধিক সুবিধা। ভারতে এবার সেই সাবস্ক্রিপশনের দাম বাড়িয়ে দিল ইউটিউব। গুগলের এই ভিডিও প্ল্যাটফর্মের যে সাবস্ক্রিপশন রয়েছে তার সবকটিরই মূল্য বাড়িয়ে দিয়েছে ইউটিউব। ব্যক্তিগত, পারিবারিক এবং পড়ুয়া (individuals, families, and students) এই তিনরকম প্ল্যান রয়েছে। একেকটির দাম একেকরকম ভাবে বাড়ানো হয়েছে। কোনও ক্ষেত্রে সামান্য টাকা বেড়েছে আবার কোনও ক্ষেত্রে বেড়েছে অনেকটাই। 

সংস্থায় ওয়েবসাইটে ইতিমধ্যেই জানানো হয়েছে YouTube Premium -এর বর্ধিত মূল্য। প্রিপেড এবং রেকারিং সাবস্ক্রিপশনের মূল্যের বদল হয়েছে। রেকারিং ইন্ডিভিডুয়াল প্ল্যানের ক্ষেত্রে যা একজন ব্যবহারকারীর জন্য- সেই ক্ষেত্রে মাসে ১২৯ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৪৯ টাকা। Family Plan-এর ক্ষেত্রে (এক্ষেত্রে একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে ৫ জন ব্য়বহার করতে পারেন) দাম অনেকটাই বেড়েছে। আগে ছিল মাসে ১৮৯ টাকা, এখন তা হয়েছে ২৯৯ টাকা। অনেকক্ষেত্রে দাম বেড়ে গেলেও Student Plan- এর ক্ষেত্রে দাম বিশেষ বৃদ্ধি পায়নি। আগে এই প্ল্যানের ক্ষেত্রে দাম ছিল মাসে ৭৯ টাকা, এখন তা মাসে ৮৯ টাকা।

প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে- যেটা নিজে থেকে রিনিউ হয় না। সেক্ষেত্রেও দাম বেড়ে গিয়েছে।

কোন প্ল্যানের দাম কতটা বেড়েছে?
Student Plan-এর ক্ষেত্রে দাম বেড়েছে ১০ টাকা। ৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৯ টাকা

Individual Plan-এর ক্ষেত্রে দাম বেড়েছে ২০ টাকা। ১২৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪৯ টাকা।

Family Plan-এর ক্ষেত্রে দাম অনেকটাই বেড়েছে। একেবারে দাম বেড়েছে ১১০ টাকা। ১৮৯ টাকা থেকে বেড়ে হয়েছে ২৯৯ টাকা।

প্রিপেড প্ল্যানের ক্ষেত্রেও মাসিক প্ল্যানে ২০ টাকা বেড়ে ১৩৯ টাকা থেকে হয়েছে ১৫৯ টাকা। ত্রৈমাসিক প্ল্যানের ক্ষেত্রে ৬০ টাকা বেড়ে ৩৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৫৯ টাকা। বার্ষিক প্ল্যানের ক্ষেত্রে ২০০ টাকা দাম বেড়ে ১২৯০ টাকা থেকে হয়েছে ১৪৯০ টাকা।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার! ব্যারিকেড ধরে BJP কর্মী-পুলিশ ধস্তাধস্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget