এক্সপ্লোর

Best Stocks To Buy :  ১২ মাসে ৩৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে এই ৫ স্টক, ব্রোকারেজ ফার্মগুলি দিচ্ছে কেনার পরামর্শ

Stocks To Buy : ব্রোকারেজ ফার্মগুলি বলছে, এই শেয়ারগুলি আগামী এক বছরের মধ্যে ৩৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জেনে নিন, এই স্টকগুলির নাম।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারতীয় বাজারে অস্থিরতা সত্ত্বেও, ৫টি স্টক আগামী বছরে ৩৮% পর্যন্ত বাড়তে পারে।
  • আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি লাইফ, লেমন ট্রি হোটেলস, টিবিও ট্রেক, ইনফোসিসে বিনিয়োগের সুযোগ।
  • ব্রোকারেজ ফার্মগুলি আনন্দ রাঠি, আইসিআইসিআই ডাইরেক্ট, মতিলাল ওসওয়াল উন্নত টার্গেট প্রাইস রেখেছে।
  • বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন; এখানে প্রদত্ত তথ্য কেবল শিক্ষামূলক।

Stocks To Buy : ভারতের শেয়ার বাজারে অস্থিরতার মধ্যেও ভাল লাভ পেতে চাইলে দেখতে পারেন এই পাঁচ স্টক। ব্রোকারেজ ফার্মগুলি বলছে, এই শেয়ারগুলি আগামী এক বছরের মধ্যে ৩৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জেনে নিন, এই স্টকগুলির নাম।

১ আইসিআইসিআই ব্যাঙ্ক (বর্তমান বাজার মূল্য: ১৩৮০.৬০ টাকা)
আনন্দ রাঠি আইসিআইসিআই ব্যাঙ্কের জন্য 'বাই' রেটিং বজায় রেখেছে। তাদের মতে, আগামী ১২ মাসে ২৪% বৃদ্ধির সম্ভাবনা ও ১,৭১৩ টাকার টার্গেট প্রাইস নির্ধারণ করেছে।

২ এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স (বর্তমান বাজার মূল্য: ৭৩৬.৮০ টাকা):
এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স ভারতীয় জীবন বিমা শিল্পের অন্যতম প্রভাবশালী সংস্থা। আইসিআইসিআই ডাইরেক্ট-এর প্রতিবেদন অনুসারে, স্টকটি আগামী ১২ মাসে ১৭% বৃদ্ধির সম্ভাবনা রাখে, যার টার্গেট প্রাইস ৮৬০ টাকা।

৩ লেমন ট্রি হোটেলস (বর্তমান বাজার মূল্য: ১৩৫.৬৩ টাকা)
লেমন ট্রি হোটেলস ভারত ও বিদেশে তাদের বিভিন্ন ব্র্যান্ডের অধীনে ১২১টি হোটেলে ১০,৯৫৬টি রুম পরিচালনা করে। আইসিআইসিআই ডাইরেক্ট আগামী ১২ মাসে ২৮% বৃদ্ধির সম্ভাবনা এবং ১৮৫ টাকার টার্গেট প্রাইস দেখছে।

৪ টিবিও ট্রেক (বর্তমান বাজার মূল্য: ১৫০৯.৮০ টাকা)
টিবিও ট্রেক একটি আন্তর্জাতিক ট্রাভেল ডেলিভারি প্ল্যাটফর্ম যা তার প্রযুক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রাভেল এজেন্টদের এয়ারলাইন, হোটেল ও সরবরাহকারীদের সঙ্গে যুক্ত করে। আনন্দ রাঠি এই স্টকটির জন্য 'বাই' রেটিং দিয়েছে। কোম্পানির মতে, আগামী ১২ মাসে ৩২% বৃদ্ধির সম্ভাবনা ও ২,০০০ টাকার টার্গেট প্রাইস রেখেছে।

৫ ইনফোসিস (বর্তমান বাজার মূল্য: ১৬৭৯.৯০ টাকা)
মতিলাল ওসওয়াল টেক জায়ান্ট ইনফোসিসের গাইডেন্স আপগ্রেড করেছে। ব্রোকারেজ ফার্ম ইনফোসিসের ম্যানেজমেন্টের মন্তব্যে বিবেচনামূলক চাহিদার প্রাথমিক লক্ষণ দেখতে পাচ্ছে। ব্রোকারেজ সংস্থা, ইনফোসিসকে 'বাই' রেটিং দিয়েছে। তাদের মতে, আগামী ১২ মাসে এই কোম্পানির ৩৮% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ২,২০০ টাকার টার্গেট প্রাইস নির্ধারণ করেছে সংস্থা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতার মধ্যেও কোন স্টকগুলি ভালো লাভ দিতে পারে?

আনন্দ রাঠি ও আইসিআইসিআই ডাইরেক্টের মতে, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, লেমন ট্রি হোটেলস, টিবিও ট্রেক এবং ইনফোসিস আগামী এক বছরের মধ্যে ভাল বৃদ্ধির সম্ভাবনা রাখে।

আইসিআইসিআই ব্যাঙ্কের জন্য আনন্দ রাঠি কী টার্গেট প্রাইস নির্ধারণ করেছে?

আনন্দ রাঠি আইসিআইসিআই ব্যাঙ্কের জন্য ২৪% বৃদ্ধির সম্ভাবনা ও ১,৭১৩ টাকা টার্গেট প্রাইস নির্ধারণ করেছে।

লেমন ট্রি হোটেলসের ভবিষ্যৎ কেমন হতে পারে বলে আইসিআইসিআই ডাইরেক্ট মনে করছে?

আইসিআইসিআই ডাইরেক্ট মনে করছে যে লেমন ট্রি হোটেলস আগামী ১২ মাসে ২৮% বৃদ্ধি পেতে পারে এবং এর টার্গেট প্রাইস ১৮৫ টাকা।

টিবিও ট্রেক স্টকটি সম্পর্কে আনন্দ রাঠি কী তথ্য দিয়েছে?

আনন্দ রাঠি টিবিও ট্রেকের জন্য 'বাই' রেটিং দিয়েছে এবং আগামী ১২ মাসে ৩২% বৃদ্ধির সম্ভাবনা ও ২,০০০ টাকা টার্গেট প্রাইস রেখেছে।

ইনফোসিস শেয়ারের জন্য মতিলাল ওসওয়াল কী পূর্বাভাস দিয়েছে?

মতিলাল ওসওয়াল ইনফোসিসের জন্য ৩৮% বৃদ্ধির সম্ভাবনা ও ২,২০০ টাকা টার্গেট প্রাইস সহ 'বাই' রেটিং দিয়েছে।

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget