Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Investments: দুটি প্ল্যানের নাম আলাদা হলেও মূলত একই Mutual Fund Scheme-এ বিনিয়োগ করা হয়। একই Fund Manager একই পোর্টফোলিও ও একই বিনিয়োগ কৌশল পরিচালনা করেন।

কলকাতা: মিউচুয়াল ফান্ডে যাঁরা প্রথম বিনিয়োগ করতে চলেছেন, তাঁর সবার আগে একটা প্রশ্নের মুখোমুখি হন। Direct Plan নাকি Regular Plan? দুটি প্ল্যানের নাম আলাদা হলেও মূলত একই Mutual Fund Scheme-এ বিনিয়োগ করা হয়। একই Fund Manager একই পোর্টফোলিও ও একই বিনিয়োগ কৌশল পরিচালনা করেন। পার্থক্য মূলত বিনিয়োগের পদ্ধতি এবং খরচের ক্ষেত্রে।
আরও পড়ুন: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
Regular Plan কী?
Regular Plan-এর ক্ষেত্রে বিনিয়োগকারী সাধারণত Mutual Fund Distributor, ব্যাঙ্ক, ব্রোকার বা Financial Advisor-এর মাধ্যমে ফান্ড কেনেন। তাঁরা স্কিম বেছে নেওয়া, বিনিয়োগের প্রক্রিয়া এবং অন্যান্য পরিষেবায় সাহায্য করতে পারেন। এই পরিষেবার বিনিময়ে Asset Management Company বা AMC সংশ্লিষ্ট Distributor-কে কমিশন দেয়। এই খরচ Mutual Fund-এর Expense Ratio-এর মধ্যে যুক্ত থাকে। ফলে Regular Plan-এর Expense Ratio সাধারণত Direct Plan-এর তুলনায় বেশি।
Direct Plan কী?
Direct Plan-এ কোনও Distributor বা Intermediary ছাড়াই সরাসরি AMC-এর মাধ্যমে বিনিয়োগ করা যায়। Distributor Commission দিতে হয় না বলে এই প্ল্যানের Expense Ratio সাধারণত কম হয়। একই পোর্টফোলিওতে বিনিয়োগ হওয়ায় দীর্ঘমেয়াদে এই কম খরচ বিনিয়োগকারীর রিটার্নে পার্থক্য তৈরি করতে পারে।
Expense Ratio কেন গুরুত্বপূর্ণ?
Expense Ratio হল বিনিয়োগ পরিচালনার জন্য ফান্ডের বার্ষিক খরচ। Direct Plan-এ Distributor Commission না থাকায় এই খরচ অনেক সময় Regular Plan-এর তুলনায় প্রায় ০.৫ থেকে ১ শতাংশ বা তারও বেশি কম হতে পারে। সংখ্যাটি ছোট মনে হলেও দীর্ঘমেয়াদে Compounding-এর কারণে এর প্রভাব বড় হতে পারে। কয়েক দশকের বিনিয়োগে সামান্য খরচের পার্থক্যও উল্লেখযোগ্য অর্থে পরিণত হতে পারে।
দুটি প্ল্যানের NAV আলাদা কেন?
একই পোর্টফোলিওতে বিনিয়োগ করলেও Direct এবং Regular Plan-এর NAV সাধারণত এক হয় না। কারণ দুটির Expense Structure আলাদা। Direct Plan-এ খরচ কম হওয়ায় সময়ের সঙ্গে NAV এবং রিটর্নে পার্থক্য তৈরি হয়।
তাই Regular ও Direct Plan-এর মূল পার্থক্য কোনও আলাদা বিনিয়োগ কৌশল নয়, বরং খরচের কাঠামো। যাঁরা নিজেরাই বিনিয়োগ পরিচালনা করতে স্বচ্ছন্দ, তাঁদের জন্য Direct Plan কম খরচের কারণে দীর্ঘমেয়াদে বেশি কার্যকর হতে পারে।
Before You Go
Bigmint India Ferrous Week 2026: শিল্পের অগ্রগতির লক্ষ্যে JW Marriott-এ শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
সেরা শিরোনাম






















