Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
Share Market : মার্কেট অ্যানালিস্ট সুমিত বাগাড়িয়া দিচ্ছেন এই স্টকগুলি কেনার পরামর্শ। দেখে নিন, নাম ও দাম।

Share Market : মাত্র ১০০ টাকার নীচে দাম, সোমবার আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে এই তিন স্টক (Best Stocks To Buy)। মার্কেট অ্যানালিস্ট সুমিত বাগাড়িয়া দিচ্ছেন এই স্টকগুলি কেনার পরামর্শ। দেখে নিন, নাম ও দাম।
এখানে রইল তিনটি স্টকের নাম
১ Confidence Petroleum India: এই স্টক ৮১.২৮ টাকায় কেনার পরামর্শ দিয়েছেন সুমিত। যেখানে টার্গেট প্রাইস ৮৯.৫০ টাকা রাখা হয়েছে। এই ক্ষেত্রে স্টপ লস রাখতে পারেন ৭৭ টাকা।
২ Bank of Maharashtra: এই স্টক কিনুন ৭৮.২৮ টাকায়, টার্গেট প্রাইস ৮৫ ধরা হয়েছে, স্টপ লস রাখুন ৭৪.৫০
৩ Filatex India: এই শেয়ারের ক্ষেত্রে কেনা উচিত ৮৩.৩৩ টাকায়, এর টার্গেট প্রাইস রাখা হয়েছে ৯১.৫০ টাকা, তবে স্টপলস রাখুন ৭৯.৩০
বাজার বিশেষজ্ঞদের পরামর্শ মাথায় রাখবেন
একটা বিষয় সবাইকে মাথায় রাখতে হবে, শেয়ার বাজারে মাল্টিব্যাগার স্টকের দিকে নজর থাকে সবার। অনেকে খুঁজে পেলেও বহু বিনিয়োগকারীকেই খালি হাতে ফিরতে হয় মার্কেট থেকে। ভারতের বাজারেও রয়েছে এরকম একটা মাল্টিব্য়াগার স্টক, যা ইনভেস্টারদের টাকা ৫ বছরে বহুগুণ করে দিয়েছে। ৭১ টাকার স্টক হয়েছে ৮২০ টাকা।
কী নাম এই স্টকের
বর্তমানে বিশ্ব বাজারে চরম উত্তেজনার কারণে অনেক স্টক মার্কেট পড়ে গেছে। শেয়ার বাজারের এই চরম অস্থিরতম অবস্থাতেও দারুণ পারফরম্য়ান্স দেখিয়েছে এই স্টক। বছরের পর বছর ভাল পারফরমেন্স দেখিয়েছে এই কোম্পানি। যার ফলস্বরূপ মাল্টিব্য়াগার রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ইন্ডিযান স্টক মার্কেটে এই শেয়ারের নাম ICE Make Refrigeration । পাঁচ বছর আগে আপনিও যদি ওই স্টকে বিনিয়োগ করতেন তাহলে আজ ১১.৫ লাখ টাকার রিটার্ন আসতে আপানার কাছে। তবে বিনিয়োগের আগে এক্সপার্টের পরামর্শ নেওয়াটা জরুরি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
সেরা শিরোনাম























