এক্সপ্লোর

BharatPe on Ashneer Grover: আশনিরের অংশীদারিত্বে কোপ, কড়া পদক্ষেপ ভারতপের

BharatPe on Ashneer Grover: আরও চরমে ভারতপের বোর্ডরুমের দ্বন্দ্ব। এবার আশনিরের অংশীদারিত্বেও কোপ।

নয়াদিল্লি: নিজের তৈরি সংস্থা ভারতপে (BharatPe) থেকে আগেই পদত্যাগ করেছিলেন আশনির গ্রোভার। তারই জের টেনে এবার ভারতপে-তে থাকা তাঁর অংশীদারিত্বেও কোপ পড়ল। সংস্থায় তাঁর শেয়ারে লাগাম লাগানো হল সংস্থার বোর্ডের তরফ থেকে। 

নানা ঝামেলার জেরে নিজের তৈরি আর্থিক সংস্থার (fintech) বোর্ডে আগে থেকেই সমস্যা চলছিল। একাধিক আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল আশনির গ্রোভার এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। সেই ঝামেলায় সংস্থার পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এবার সংস্থায় তাঁর অংশীদারিত্বেও তালা লাগাচ্ছে সংস্থা। আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় এমন পদক্ষেপ বলে সূত্রের খবর। শুধু তাই নয়, ভারতপের কো-ফাউন্ডার (co-founder) বা যুগ্ম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় ছিল আশনির গ্রোভারের। সেই পরিচয়ও (tag) সরিয়ে দেওয়া হল সংস্থার তরফে। 

ভারতপের তরফে অভিযোগ উঠেছিল, গ্রোভার এবং তাঁর পরিবার সংস্থার মূলধন তছরুপ করেছে। ভুয়ো নথি তৈরি করে সংস্থার টাকাও অন্যত্র সরানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই টাকা নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করেছে  গ্রোভার পরিবার। অভিযোগ রয়েছে এমনটাও। এমন বিষয় নিয়ে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। সেই বিষয়টি জানার পরেই সমস্ত পদ থেকে পদত্যাগ করছেন জানিয়ে ই-মেল করেছিলেন আশনীর। এরপরেই কড়া পদক্ষেপ করল ভারতপের বোর্ড।  

বিভিন্ন অভিযোগের কারণে প্রাপ্য শেয়ারেও লাগাম পরছে। সংস্থায় তাঁর ৮.৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। সেখান থেকে তাঁর বেশ কিছুটা শেয়ার ক্ল-ব্যাক করা হবে। ১.৪ শতাংশ শেয়ার পাওয়ার কথা থাকলেও বিভিন্ন অভিযোগ ওঠায় সেটা আপাতত ছাড়া হবে না। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে আশনির গ্রোভার। বোর্ডের একাধিক ব্যক্তির দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

এর আগে আশনীরের স্ত্রী মাধুরী জৈনকেও সংস্থার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি, একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মীর সঙ্গে আশনীর এবং তাঁর স্ত্রীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে ওই কর্মীর সঙ্গে চরম দুর্বব্যবহার করতে শোনা যায় আশনীরকে। হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। তখন থেকেই বারবার নানা অভিযোগে নাম জড়িয়েছে আশনীরের।

আরও পড়ুন: অস্থিরতার বাজারেও লাভের মুখ দেখছে এরা, কোন কৌশলে করবেন বাজিমাত ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget