এক্সপ্লোর

Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা

Ethanol Mixed Fuel : অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল সরকার। তবে কি রান্নার গ্যাসেও এবার ইথানলের ব্যবহার হবে ?

Ethanol Mixed Fuel : E-20 পেট্রোলে ইথানলের ব্যবহার নিয়ে বিতর্ক এখনও থামেনি, নতুন করে এর মধ্যে উঠে এল রান্নার গ্যাসের প্রসঙ্গ (Ethanol In Cooking Fuel)। কিছুদিন ধরেই কিছু মহলে এই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল সরকার। তবে কি রান্নার গ্যাসেও এবার ইথানলের ব্যবহার হবে ?

পেট্রোলের পর ডিজেল, রান্নার গ্যাসে ইথানল ?
এই বিষয়ে মুখ খুলেছে সরকার। কেন্দ্রের তরফে বলা হয়েছে, যানবাহনের জ্বালানিতে ইথানলের ব্যবহার চলবে। তবে ডিজেলে এই ইথানল মেশানোর কোনও পরিকল্পনা নেই সরকারের। সুরক্ষাজনিত কারণেই এই কাজ করবে না সরকার। এমনকী রান্নার গ্যাসেও ইথানল প্রয়োগের কোনও অভিপ্রায় নেই কেন্দ্রের। এই বিষয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী রাজ্য়সভায় বলেন, ইথানলকে কখনোই রান্নার গ্যাসের জন্য় ছাড়পত্র দেওয়া হয়নি। সরকারের এখন এই নিয়ে কোনও পলিসি নেয়নি।

কেন এই প্রসঙ্গ উঠে আসছে 
আসলে ১০ অগাস্ট এই বিষয়ে একটি প্রশ্ন করা হয় রাজ্যসভায়। যেখানে বলা হয়, সেপ্টেম্বর মাস থেকেই কি LPG-র পাশপাশি ইথানল মেশানো রান্নার গ্যাস পৌঁছে যাবে ঘরে ঘরে। যার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন এই কথা। তিনি জানান, এই ধরনের কোনও সিদ্ধান্ত সরকারে তরফে নেওয়া হয়নি। তবে এখন এই ধরনের কোনও ভাবনা না থাকলেও ভবিষ্যতে বিকল্প জ্বালানি হিসাবে রান্নার ঘরে ইথানল ব্যবহার হতে পারে। 

এই বলেই অবশ্য থেমে থাকেননি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। তিনি বলেন, ইথানল মিশ্রিত রান্নার গ্যাস ভারতের বিদেশ থেকে আমদানি করা LPG নির্ভরতা কমাবে। রান্নার ক্ষেত্রে যা একটি দূষণ মুক্ত বিকল্প তৈরি করবে। 

কেন ডিজেলে ইথানলের ব্যবহার নিয়ে চিন্তিত সরকার
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ইথানলের সঙ্গে ডিজেলের মিশ্রণ নিয়ে তেল বিপণন সংস্থাগুলি বিজ্ঞানসম্মত পরীক্ষা চালাচ্ছে। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলির অনুমোদিত ল্যাবে হচ্ছে এই পরীক্ষা। যেখানে দেখা গেছে, ডিজেলের সঙ্গে ইথানল মেশানো জ্বালানি প্রস্তুত করা কোনওমতেই ঠিক নয়। এতে যানবাহানে সুরক্ষা বিঘ্নিত হতে পারে। কারণ , এই জ্বালানিতে চট করে আগুন ধরে যাওয়ার ঝুঁকি অনেক বেশি।  

আরও পড়ুন : E-20 পেট্রোল ব্যবহার করলে বদলাতে হবে গাড়ির এই পার্টস, এবার সংসদে 'বড় বয়ান' গড়করির 

  

        

   

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Noel Tata: TATA গোষ্ঠীর মাথা থেকে নোয়েল টাটাকে সরানোর আবেদন, হাইকোর্টে পিটিশন
TATA গোষ্ঠীর মাথা থেকে নোয়েল টাটাকে সরানোর আবেদন, হাইকোর্টে পিটিশন
Ethanol in Petrol: E20-তেও ভেজাল? অতিরিক্ত ইথানল মেশানো হচ্ছে? নমুনা পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, ‘আসলে ৪২০ চলছে’, বলছেন রাহুল
E20-তেও ভেজাল? অতিরিক্ত ইথানল মেশানো হচ্ছে? নমুনা পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, ‘আসলে ৪২০ চলছে’, বলছেন রাহুল
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Online Shopping: Buy Now, Pay Later-এ কেনাকাটা করছেন? আপনার অজান্তেই কমছে Credit Score, হতে পারে সর্বনাশ
Buy Now, Pay Later-এ কেনাকাটা করছেন? আপনার অজান্তেই কমছে Credit Score, হতে পারে সর্বনাশ
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget