এক্সপ্লোর

Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের

Britannia HUL Tata Price Hike : যার অর্থ, নিত্য প্রয়োজনীয় জিনিস মূলত, মুদিখানার জিনিসপত্রের দাম আরও বাড়বে। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই দিয়েছে এই খবর।

Britannia HUL Tata Price Hike : রক্ষে পাওয়া যাবে না আগামী মাসেও। ফের একবার মাসকাবারি কেনাকাটায় বাড়তে চলেছে খরচ। জ্বালানি মূল্যের দামের বৃদ্ধির (Price Hike) ফলে বড় কোম্পানিগুলি দাম বাড়াতে চলেছে বহু পণ্যের। যার অর্থ, নিত্য প্রয়োজনীয় জিনিস মূলত, মুদিখানার জিনিসপত্রের দাম আরও বাড়বে। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই দিয়েছে এই খবর।

এর আগে কবে দাম বেড়েছে
পরিসংখ্য়ান বলছে, জুন ত্রৈমাসিকেই দেশের নামী কোম্পানিগুলি রোজকার ব্যবহৃত জিনিসের দাম ২-৫ শতাংশ বাড়িয়েছে। এবার জ্বালানির দাম বৃদ্ধি তথা প্রোডাকশন কস্টের কথা বলে এই মূল্যবৃদ্ধির পথে হাঁটতে চলেছে ব্রিটানিয়া, হিন্দুস্থান ইউনিলিভার, টাটা কনজুমার প্রোডাক্টের মতো কোম্পানি। সূত্রের খবর, সেপ্টেম্বর ত্রৈমাসিকেই এই দাম বৃদ্ধি করবে কোম্পানিগুলি। 

দাম না বাড়িয়ে আরও কী করতে পারে
তবে শোনা যাচ্ছে, কিছু কোম্পানি সব প্রোডাক্টের দাম না বাড়িয়ে পণ্য়ের পরিমাণ একই রাখতে পারে। সেই ক্ষেত্রে একই দামে কম পরিমাণ পণ্য় পাবেন ক্রেতারা।আমরা ক্রেতারা বেশিরভাগ ক্ষেত্রেই প্যাকেটজাত সামগ্রী দেখে তার দামের দিকে নজর দিই। সেই ক্ষেত্রে সামান্য ওজনে কী পরিবর্তন হয়েছে, সেটা আমাদের বোধগম্য নাও হতে পারে।

কী করতে চলেছে ব্রিটানিয়া
চিনি ও পাম অয়েলের দাম বেড়ে যাওয়ায় ১.৫ - ২ শতাংশ মূল্য় বৃদ্ধির পথে হাঁটতে পারে ব্রিটানিয়া। সেপ্টেম্বর কোয়ার্টারেই এই দাম বৃদ্ধি হতে পারে। সেই ক্ষেত্রে ব্রিটানিয়া ৫, ১০ টাকার বিস্কুটের ওজন কমিয়ে দাম একই রাখতে পারে। জুনেও এই একই পথে হেঁটেছিল কোম্পানি। পিটিআইকে দেওয়া বাইটে ব্রিটানিয়ার এমডিও  সিইও রক্ষিত হারগাভে বলেছেন, ''সব মিলিয়ে দামে ১ শতাংশের হেরফের হবে। আগামী কোয়ার্টারেই এই 'শ্রিঙ্কফ্লেশন' দেখতে পারবেন আপনারা।''

এই বলেই অবশ্য থেমে থাকেননি ব্রিটানিয়ার কর্ণধার। তিনি আরও বলেন, বর্তমানে বাজারে ক্রেতার চাহিদা অক্ষুন্ন আছে। এই ক্ষেত্রে বিক্রির জন্য আমাদের প্রফিটের বিষয়টও মাথায় রাখতে হবে। তাই প্যাকেটর ওজন কমাচ্ছে কোম্পানি, দাম বাড়ানোর পথে হাঁটছে না। 

কী করতে চলেছে HUL
হিন্দুস্থান ইউনিলিভারের তরফে বলা হয়েছে, সেপ্টেম্বের কোয়ার্টারে দাম বৃদ্ধির পথেই যাবে কোম্পানি। মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে আগামী দিনে ২-৫ শতাংশ প্রোডাক্ট প্রাইস বাড়াবে কোম্পানি। এই কথা শোনা গিয়েছে HUL-এর এমডি ও সিইও মীরা নায়ার। জুন ত্রৈমাসিকেও ওই একই পরিমাণ প্রোডাক্টের মূল্যবৃদ্ধি করেছিল কোম্পানি। 

মূলত, প্য়াকেটজাত দ্রব্যের দাম বাড়াবে বা 'শ্রিঙ্কফ্লেশন' করবে এই কোম্পানিগুলি। যার ফলে বিস্কুট ছাড়াও বহু নিত্য প্রয়োজনীয় খাবার ও সাবান ,শ্যাম্পুর দাম সামান্য় বাড়তে পারে। 

আরও পড়ুন : প্রবীণ নাগরিকদের জন্য দারুণ খবর ! এই বাজারেও পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, কোন কোন ব্যাঙ্কে সুবিধা ?

 


 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget