এক্সপ্লোর

Angel One Data Leak: হ্যাকারের কবলে এই স্টক ব্রোকিং সংস্থা! ৮০ লক্ষ ব্যক্তির তথ্যফাঁস! আপনার বিনিয়োগ সুরক্ষিত তো?

Angel One faces data breach: প্রায় ৮০ লক্ষ বিনিয়োগকারীর ব্যক্তিগত ও আর্থিক তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি হ্যাকারের

কলকাতা: এবার অর্থনৈতিক পরিষেবা (Financial Service) দেওয়ার সংস্থাও হ্যাকারদের নিশানায়। স্টক মার্কেটে ব্রোকিং (Broking Firm) সংস্থা অ্যাঞ্জেল ওয়ান (Angel One)-এ তথ্য ফাঁসের আশঙ্কা (Angel One Data Breach)। সংস্থার সাইটে হ্যাকার হানার ঘটনায় বিপদের মুখে বিপুল সংখ্যক বিনিয়োগকারীর তথ্য। সূত্রের খবর, অন্তত ৮০ লক্ষ বিনিয়োগকারীর তথ্য ফাঁস হয়েছে এই হ্যাকার হানায়। একাধিক সংবাদ সংস্থায় প্রকাশিত- Angel One-সংস্থার তথ্যভাণ্ডার হ্যাক করে বিনিয়োগকারীদের ব্যক্তিগত তথ্য, অর্থনৈতিক তথ্য, নাম, ঠিকানা ফাঁস করেছে হ্যাকার (data breach)। বিভিন্ন প্রতিবেদন সূত্রের খবর, হ্যাকার দাবি করেছে তাঁর কাছে সংবেদনশীল তথ্য (Sensitive Information) রয়েছে- যার মধ্যে রয়েছে স্টক মার্কেটে লাভ-ক্ষতির যাবতীয় খতিয়ান (Share Market Data Hack)। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট অনুযায়ী, বিশেষজ্ঞরা মনে করছেন, এই তথ্য ২০২৩ সালের।

গত বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিলে অ্যাঞ্জেল ওয়ান স্টক ব্রোকিং ফার্মে (Stock Broking Firm Data leak) হ্যাকার হানা হয়েছিল, তখনও তথ্য ফাঁস হয়েছিল। যদিও সেই সময় সংস্থার তরফে হ্যাকিংয়ের কথা স্বীকার করলেও ঠিক কতজন এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা স্পষ্ট করে বলা হয়নি। সংস্থার দাবি ছিল, তথ্যফাঁস হলেও শুধুমাত্র মোবাইল নম্বর ও নাম ফাঁস হয়েছিল কিন্তু বিনিয়োগ সংক্রান্ত তথ্য সুরক্ষিত ছিল বলে দাবি করেছিল সংস্থা।  

এর আগেও একাধিকবার নানা ভারতীয় সংস্থার ওয়েবসাইট হ্যাক (Angel One Website Hack) হয়েছিল। ২০২৪ সালের মার্চে, ভারতে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা সর্বকালীন রেকর্ড গড়েছে। স্টক মার্কেটে যেমন খুচরো বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে, তার সঙ্গেই বাড়ছে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিপদের আশঙ্কাও। এই বিনিয়োগের ক্ষেত্রে কোনও ব্য়ক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সংস্থার কাছে থাকে, ফলে সেই সংস্থার সার্ভার হ্যাক করা হলে সেই স্পর্শকাতর তথ্যগুলি হ্যাকারদের কবলে চলে যাওয়ার আশঙ্কা থাকে, যার মধ্যে ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যও রয়েছে। 

এর আগে ২০২২ সালে CDSL-এর একটি অংশের তথ্যও ফাঁস হয়েছিল। সেই বার অন্তত সাড়ে চার কোটি বিনিয়োগকারীর ব্যক্তিগত এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: সাতসকালে কেঁপে উঠল মাটি! আতঙ্কে ঘর থেকে বাইরে বাসিন্দারা, কোথায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget