এক্সপ্লোর

BSE Share Price: এক মাসে ২৪ শতাংশের বেশি রিটার্ন, আরও বাড়বে এই মাল্টিব্যাগার শেয়ারের দাম ?

Multibagger Stock: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিও আসতে চলেছে বাজারে। এই কারণেই বিনিয়োগকারীদের মনে বিপুল আশা জেগেছে এই শেয়ারকে ঘিরে আর তাই চলছে দেদার কেনাকাটা।

Bombay Stock Exchange Share Price: গতকাল সোমবার ১৬ সেপ্টেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারে এসেছিল বিপুল র‍্যালি। কিছুটা গ্যাপ আপেই গতকাল সকালে এই স্টক (BSE Share Price) খোলে, তারপর বিনিয়োগকারীদের বিপুল কেনাকাটার (Stock Market) জোরে ১৯ শতাংশেরও বেশি লাফ দেয় এই শেয়ারের দাম। সর্বকালীন উচ্চতা ৩৪৫৯-এর স্তরে পৌঁছে গিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারের দাম। গতকাল বাজার বন্ধের সময় ১৮.২৩ শতাংশ বেড়ে এই স্টকের দাম (Multibagger Stock) পৌঁছায় ৩৪৩১.৮০ টাকায়।

বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারে কেন এত উত্থান ?

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিও আসতে চলেছে বাজারে। এই কারণেই বিনিয়োগকারীদের মনে বিপুল আশা জেগেছে এই শেয়ারকে ঘিরে আর তাই চলছে দেদার কেনাকাটা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিও বাজারে এলে তারপরে এই বিএসই-র শেয়ারেও একটা বড় র‍্যালি আসতে চলেছে বলেই অনেকে মনে করছেন। আগের সপ্তাহে শুক্রবার ১৩ সেপ্টেম্বর NSE কো লোকেশন জালিয়াতির ঘটনায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পূর্বতন সিইও চিত্রা রামকৃষ্ণা এবং রবি নারায়ণকে ক্লিনচিট দিয়েছে সেবি। আর এই কারণেই NSE-র আইপিও আসার সম্ভাবনা আরও জোরদার হয়েছে। তবে এখনও পর্যন্ত সেবির তরফে এনএসইর আইপিও অনুমোদন পায়নি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্ভবত আবার একবার ড্রাফট ফাইল করবে এই আইপিও লঞ্চ করার জন্য।

৫ বছরে ১৮ গুণ বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিওর ক্রমবর্ধমান সম্ভাবনার দিকে নজর রেখেই বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারের দাম বেড়েছে। এটি আদপেই একটি মাল্টিব্যাগার স্টক। বিগত এক বছরে ১৭০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক, আর ২ বছরের হিসেবে এই স্টকে এসেছে ৪১৭ শতাংশের মুনাফা। ৩ বছরে BSE-র শেয়ার দিয়েছে ৭৪০ শতাংশ রিটার্ন আর ৫ বছরে এই শেয়ার থেকে ১৮০০ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন এখন ৪৬,৪৫৮ কোটি টাকা। তবে আজ মঙ্গলবারের বাজারে ডাউনট্রেন্ডে আছে এই শেয়ার। সকাল থেকে ২.৪৭ শতাংশ পড়ে গিয়েছে দাম। তবে বিগত এক মাসে এই একটি শেয়ারেই ২৪.৮৯ শতাংশ মুনাফা এসেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: LIC Housing Share: এলআইসি, পিএনবি হাউজিং শেয়ারে ৬ শতাংশ পর্যন্ত ধস, বিক্রি করবেন ! কেন পড়ল স্টক ?

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget