এক্সপ্লোর

BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 

BSNL Problem : গ্রাহকদের প্রধান অভিযোগ— ফোনে টাওয়ার থাকলেও কথা বলা যাচ্ছে না, অথবা মাঝপথেই ভয়েস কেটে যাচ্ছে (Voice cut)।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিএসএনএল ৪জি নেটওয়ার্ক পরীক্ষাতে গ্রাহকদের কল ড্রপ সমস্যা হচ্ছে।
  • ডেড নম্বর, কল না যাওয়া, ওয়ান-ওয়ে অডিও—গ্রাহকদের অভিযোগ।
  • দেশের ৪জি প্রযুক্তির কারণে কিছু কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে।
  • সংস্থা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে, নিরবিচ্ছিন্ন পরিষেবা আশা।
  • অনেক গ্রাহক এই সমস্যায় বেসরকারি সংস্থার দিকে ঝুঁকছেন।

BSNL Problem : বেসরকারি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার বাজারে এভার সমস্যা বাড়ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)-এর। বর্তমানে এই কল ড্রপ ও নেটওয়ার্ক নিয়ে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে। বিশেষ করে কেরলের মতো শক্তিশালী সার্কেলগুলোতেও নেটওয়ার্কের বেহাল দশা সামনে আসছে। গ্রাহকদের প্রধান অভিযোগ— ফোনে টাওয়ার থাকলেও কথা বলা যাচ্ছে না, অথবা মাঝপথেই ভয়েস কেটে যাচ্ছে (Voice cut)।

ঠিক কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা ?
সম্প্রতি প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বিএসএনএল ব্যবহারকারীরা মূলত তিনটি বড় সমস্যার কথা জানিয়েছেন:

ডেড নম্বার মেসেজ: ফোন চালু থাকা সত্ত্বেও অনেক সময় কল করলে শোনা যাচ্ছে "ডায়াল করা নাম্বারটি বর্তমানে ডেড বা অস্তিত্বহীন"।

রিং হচ্ছে কিন্তু কল যাচ্ছে না: কলারের ফোনে রিংটোন শোনা গেলেও যার কাছে কল করা হচ্ছে, তার ফোনে কোনো কলই পৌঁছাচ্ছে না।

ওয়ান-ওয়ে অডিও: কল কানেক্ট হলেও একদিকের কথা অন্যপক্ষ শুনতে পাচ্ছে না। অনেক ক্ষেত্রে সিগন্যাল ফুল থাকা সত্ত্বেও ফোন "আউট অফ রিচ" দেখাচ্ছে।

কেন এই সমস্যা ?
সংবাদমাধ্যমের রিপোর্ট এবং বিশেষজ্ঞদের মতে, বিএসএনএল বর্তমানে সারা দেশে তাদের স্বদেশি ৪জি (4G) নেটওয়ার্ক পরীক্ষা করছে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS), তেজাস নেটওয়ার্কস এবং সি-ডট (C-DOT)-এর তৈরি এই দেশীয় প্রযুক্তি ব্যবহারের ফলেই কিছু কারিগরি ত্রুটি বা 'গ্লিচ' দেখা দিচ্ছে।

পুরানো ২জি/৩জি টাওয়ারগুলোকে ৪জি-তে রূপান্তর করার সময় নেটওয়ার্কের স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটছে।

ডেটা স্পিড মোটামুটি ঠিক থাকলেও, ভয়েস কলিংয়ের ক্ষেত্রে এই নতুন সিস্টেমের সাথে সামঞ্জস্য বজায় রাখতে সমস্যা হচ্ছে।

কেরলের মতো জায়গায় কেন এই হাল ?
কেরলকে বিএসএনএল-এর সবচেয়ে বড় দুর্গ মনে করা হয়। কিন্তু সেখানেও ৪জি রোল-আউট এবং টেস্টিং চলার কারণে সাধারণ পরিষেবা ব্যাহত হচ্ছে। অনেক গ্রাহক অতিষ্ঠ হয়ে বেসরকারি টেলিকম সংস্থাগুলোর (Jio, Airtel) দিকে ঝুঁকছেন বলে জানা গেছে।

তবে রাষ্ট্রায়ত্ত এই কোম্পানির সাম্প্রতিক আর্থিক চিত্র বেশ ভাল হয়েছে। বিগত কিছু ত্রৈমাসিকে কোম্পানি লাভের মুখ দেখেছে। পরিসংখ্যান বলছে, ১৭ বছর পর এই সুখবর এসেছে।

বিশেষ দ্রষ্টব্য: বিএসএনএল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। দেশজুড়ে প্রায় ১ লক্ষ ৪জি সাইট তৈরির কাজ চলছে এবং এই টেস্টিং পর্ব মিটে গেলেই গ্রাহকরা নিরবিচ্ছিন্ন পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

Frequently Asked Questions

বিএসএনএল গ্রাহকরা বর্তমানে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন?

গ্রাহকরা কল ড্রপ, নেটওয়ার্ক না থাকা, ডেড নম্বর মেসেজ, রিং হওয়া সত্ত্বেও কল না যাওয়া এবং ওয়ান-ওয়ে অডিওর মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিএসএনএল-এর নেটওয়ার্ক সমস্যার প্রধান কারণ কী?

দেশীয় ৪জি নেটওয়ার্ক পরীক্ষা করার সময় কিছু কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে, যা পুরানো ২জি/৩জি টাওয়ারগুলোকে ৪জি-তে রূপান্তর করার সময় নেটওয়ার্কের স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটাচ্ছে।

কেরলের মতো শক্তিশালী সার্কেলগুলোতেও কেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে?

কেরলেও ৪জি রোল-আউট এবং টেস্টিং চলার কারণে সাধারণ পরিষেবা ব্যাহত হচ্ছে, যার ফলে অনেক গ্রাহক বেসরকারি সংস্থার দিকে ঝুঁকছেন।

বিএসএনএল কি এই সমস্যা সমাধানের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে?

হ্যাঁ, বিএসএনএল কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে। দেশজুড়ে প্রায় ১ লক্ষ ৪জি সাইট তৈরির কাজ চলছে এবং টেস্টিং পর্ব শেষ হলে নিরবিচ্ছিন্ন পরিষেবা পাওয়া যাবে।

সেরা শিরোনাম

Gold Price: ধনতেরসের আগে বিরাট ধামাকা, সোনা-রুপোর দাম কমল এক লাফে? আজ কত কমে কিনতে পারবেন?
ধনতেরসের আগে বিরাট ধামাকা, সোনা-রুপোর দাম কমল এক লাফে? আজ কত কমে কিনতে পারবেন?
Credit Card: একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন? এতে কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরে; বাড়বে আপনার আর্থিক ঝুঁকি?
একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন? এতে কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরে; বাড়বে আপনার আর্থিক ঝুঁকি?
Company Gifts kia Sonet In Diwali : পারফরমেন্সের পুরস্কার ! দীপাবলিতে কর্মীদের 'কিয়া সনেট' উপহার দিলেন বস, পুরো টাকা মালিক দেবে ?
পারফরমেন্সের পুরস্কার ! দীপাবলিতে কর্মীদের 'কিয়া সনেট' উপহার দিলেন বস, পুরো টাকা মালিক দেবে ?
Flight Ticket Price : আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা
আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget