এক্সপ্লোর

BSNL Recharge Plans: ১০৭ টাকায় বিএসএনএল- এর প্রিপেড রিচার্জ প্ল্যান, মেয়াদ একমাসের বেশি, কী কী সুবিধা পাবেন?

BSNL 107 Plan: যাঁরা সস্তায় বিএসএনএল- এর প্ল্যান রিচার্জ করতে চাইছেন, তাঁরা ১০৭ টাকার এই প্রিপেড প্ল্যান দেখতে পারেন। কী কী সুবিধা পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে, দেখে নিন।

BSNL Recharge Plans: মাত্র ১০৭ টাকায় বিএসএনএল নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানে (BSNL Prepaid Recharge Plan) আপনি পাবেন ৩৫ দিনের মেয়াদ। রয়েছে আরও একগুচ্ছ সুযোগ-সুবিধা। জিও, এয়ারটেল এবং ভোডাফোন একসঙ্গে প্রিপেড এবং পোস্টপেড রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর অনেকেই আগ্রহ দেখাচ্ছেন বিএসএনএল- এর রিচার্জ প্ল্যানের (BSNL Rs 107 Plan) দিকে। যাঁরা সস্তায় বিএসএনএল- এর প্ল্যান রিচার্জ করতে চাইছেন, তাঁরা ১০৭ টাকার এই প্রিপেড প্ল্যান দেখতে পারেন। 

জেনে নেওয়া যাক বিএসএনএল- এর ১০৭ টাকার রিচার্জ প্ল্যানে ইউজাররা আর কী কী সুবিধা পাবেন 

  • বিএসএনএল- এর ১০৭ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৫ দিন। অর্থাৎ একমাসের থেকে বেশি।  
  • ইউজাররা পাবেন মোট ৩ জিবি হাই স্পিডের ডেটা। 
  • ২০০ মিনিটের ফ্রি লোকাল, এসটিডি এবং রোমিং কলের (এমটিএনএল নেটওয়ার্ক সমেত) পরিষেবাও পাওয়া যাবে। 
  • বিএসএনএল টিউনসের পরিষেবাও পাওয়া যাবে এই ৫০ দিন। 

ডেটা এবং কলের ফ্রি মিনিট শেষ হলে কত খরচ পড়বে ইউজারদের 

  • ভয়েস কলের ফ্রি মিনিট অর্থাৎ ২০০ মিনিট শেষ হলে লোকাল কলের জন্য প্রতি মিনিটে ১ টাকা এবং এসটিডি কলের জন্য প্রতি মিনিটে ১.৩ টাকা দিতে হবে ইউজারদের। ভিডিও কলের ক্ষেত্রে লোকাল এবং এসটিডি- র জন্য প্রতি মিনিটে ইউজারদের দিতে হবে ২ টাকা। 
  • ৩ জিবি হাই স্পিডের ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি ডেটার জন্য ২৫ পয়সা দিতে হবে ইউজারদের। 
  • এসএমএসের ক্ষেত্রে লোকাল এসএমএসে প্রতি মেসেজের জন্য ৮০ পয়সা, ন্যাশনালের ক্ষেত্রে প্রতি মেসেজে ১.২০ টাকা এবং আন্তর্জাতিক এসএমএসের ক্ষেত্রে প্রতি মেসেজে ৫ টাকা দিতে হবে ইউজারদের। 

বিএসএনএল- এর ২২৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান 

  • এই প্ল্যানের মেয়াদ পুরো একমাস। যেমন- আপনি যদি ২৭ জুলাই এই প্ল্যান রিচার্জ করেন তাহলে তা চালু থাকবে ২৭ অগস্ট পর্যন্ত। 
  • বিএসএনএল- এর ২২৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজাররা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। অর্থাৎ সারাদিন ভালভাবেই ইন্টারনেট সার্ফিং করার সুযোগ থাকছে গ্রাহকদের কাছে। 
  • এছাড়াও থাকছে আনলিমিটেড কলিং- এর পরিষেবা। যেকোনও সংস্থার কানেকশনে আপনি ফোন করতে পারবেন। শুধু লোকাল নয়, এসটিডি- র ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই আনলিমিটেড কলিং পরিষেবা। 
  • এর পাশাপাশি প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস- এর সুবিধাও এই রিচার্জ প্ল্যানেই পাবেন ইউজাররা। 
  • যাঁরা গেম খেলতে ভালবাসেন তাঁদের জন্য থাকছে বিশেষ পরিষেবা। Onmobile Global Ltd-এর Arena Mobile Gaming-এর গেমিং সুবিধা থাকছে ইউজারদের জন্য। 

আরও পড়ুন- ৮০০০ টাকারও কম দামে ভারতে নতুন স্মার্টফোন আনল ভিভো, ফিচার কিন্তু বেশ আকর্ষণীয় 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget