এক্সপ্লোর

BSNL Revival Plan: ধুঁকতে থাকা BSNL-কে বাঁচাতে সরকারের বড় ঘোষণা,৮৯ হাজার কোটির প্যাকেজ

Business News: 5G প্রযুক্তি আনার কথা আগেই জানিয়েছে, এবার ধুঁকতে থাকা BSNL-কে বাঁচাতে বড় ঘোষণা করল মোদি সরকার।

Business News: 5G প্রযুক্তি আনার কথা আগেই জানিয়েছে, এবার ধুঁকতে থাকা BSNL-কে বাঁচাতে বড় ঘোষণা করল মোদি সরকার। অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার কমিটি জানিয়েছে,  রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL)-কে ঢেলে সাজাতে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। যে কারণে BSNL-এর জন্য  89,047 কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজ অনুমোদন করেছে সরকার। আজই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কমিটি।

BSNL Revival Plan: গত অর্থবর্ষের তুলনায় বেশি বিনিয়োগ
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের অংশ হিসাবে, কেন্দ্রীয় সরকার 1 এপ্রিল, 2023 থেকে শুরু হওয়া আর্থিক বছরের জন্য 52,937 কোটি টাকা মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগের আর্থিক বছরে অর্থাৎ 2023-এর মোট 44,720 কোটি টাকার তুলনায় এই মূলধনের পরিমাণ অনেকটাই বেশি।

Business News: কী কারণে এই প্যাকেজ ?
এই প্যাকেজটি BSNL-এর 4G ও 5G পরিষেবার জন্য ব্যবহার করা হবে। সরকার মনে করে , সরকারি এই টেলিকম কোম্পানিতে কৌশলগতভাবে ভাল সিদ্ধান্ত নিলে বিকাশের সুযোগ রয়েছে। তাই এই বিপুল বরাদ্দা করেছে কেন্দ্রীয় সরকার।

BSNL Revival Plan: এর আগেও বিএসএনএল-এর জন্য ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে সরকার
2022 সালে কেন্দ্রীয় সরকার জুলাই মাসে BSNL এর পুনরুজ্জীবন প্যাকেজের জন্য 1.64 লক্ষ কোটি টাকা ঘোষণা করেছিল। যা লাভের সঙ্গে এই কোম্পানিকে আরও বড় হওয়ার সুযোগ তৈরি করে দিয়ছিল।

এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড (BBNL) কে BSNL-এর সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে BSNL একটি অতিরিক্ত 5.67 লক্ষ কিলোমিটার অপটিক্যাল ফাইবার অপটিক নেটওয়ার্ক পেয়েছে, যা 1.85 লক্ষ গ্রাম পঞ্চায়েতে বিস্তৃত ছিল। ইউনিভার্সাল সার্ভিস  তহবিলের মাধ্যমে এই নেটওয়ার্কটি বিএসএনএল-এর কাছে হস্তান্তর করা হয়েছিল।

BSNL Revival Plan: মন্ত্রিসভার আরও বড় সিদ্ধান্ত
এ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে, 2023-24 বিপণন মরসুমের জন্য খরিফ ফসলের এমএসপি বৃদ্ধির বিষয়ে সিলমোহর দেওয়া হয়েছিল। যার মধ্যে অড়হর ডালের MSP প্রতি কুইন্টাল 400 টাকা বাড়িয়ে 7000 টাকা করা হয়েছে। উরদ ডালের MSPও প্রতি কুইন্টাল 350 টাকা বাড়িয়ে 6950 টাকা করা হয়েছে।

BSNL 5G Network: কী বলেছেন মন্ত্রী 
4G পরিষেবা চালু হয়নি এখনও। বেসরকারি টেলিকম পরিষেবার সঙ্গে প্রতিযোগিতায় এখনও অনেকটাই পিছিয়ে BSNL। যদিও খুব বেশিদিন এই পরিস্থিতি থাকবে না। শীঘ্রই বেসরকারি টেলিকম অপারেটরদের লড়াইয়ে নামবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। এই বিষয়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, BSNL ২০০টি সাইটে 4G নেটওয়ার্ক চালু করেছে। আপাতত  তিন মাস ধরে এর পরীক্ষা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন গড়ে ২০০টি সাইটে এই পরিষেবা চালু করা হবে।

5G সম্পর্কে কী আপডেট 
BSNL 4G চালু করা শুরু করেছে, তবুও এটি Airtel ও Jio থেকে অনেকটাই পিছিয়ে। বর্তমানে কোম্পানি 5G-র দিকে মনোযোগ দিয়েছে। যা নিয়ে মন্ত্রী জানান, সরকারও 5G পরিষেবার বিষয়ে আপডেট করতে চলেছে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ফোরজি চালু হবে। তারপরে 4G নেটওয়ার্ক 5G-তে আপগ্রেড করা হবে।

আরও পড়ুন : IRCTC Insurance: চোখ খুলে দিয়েছে ওড়িশার ট্রেন দুর্ঘটনা ! ৩৫ পয়সায় পেতে পারেন ১০ লক্ষ টাকার ট্রাভেল ইনস্যুরেন্স

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget