এক্সপ্লোর

বেতন হয়নি দুমাস, পুনরুজ্জীবন প্রকল্প রূপায়ণে বিলম্বের অভিযোগে দেশব্যাপী অনশনে বিএসএনএল কর্মীরা

ভিআরএস প্রকল্প সফল হওয়ার পর কর্মচারীদের ‘খেয়ালখুশিমতো’ বদলির অভিযোগও তুলেছে ওই ইউনিয়ন। তা বন্ধের দাবি করেছে তারা।

নয়াদিল্লি: সোমবার সারা দেশে অনশনে বসেছেন বিএসএনএল কর্মীরা। সরকারি টেলিকম পরিষেবা দেওয়া সংস্থার পুনরুজ্জীবনের লক্ষ্যে কেন্দ্রের আগের ঘোষণা করা ৬৯ হাজার কোটি টাকার প্রকল্প রূপায়ণে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ তুলে তাঁরা এই কর্মসূচি নিয়েছেন। ২০১৯ আর্থিক বছরে বিএসএনএলের লোকসান হয়েছিল ১৪,০০০ কোটি টাকা। লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অন্যতম বিএসএনএলের ঘুরে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাবসর প্রকল্প চালু (ভিআরএস) চালুর পাশাপাশি ৪জি স্পেকট্রাম পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কর্মচারী ইউনিয়নের অভিযোগ, পুনরুজ্জীবন প্রকল্পের মূল বিষয় ছিল ৪ জি বন্টন, কিন্তু তা এখনও হয়নি। পাশাপাশি ৭৮ হাজার কর্মী ভিআরএস গ্রহণ করার পর বাকি যে কর্মীরা রয়ে গিয়েছেন, তাঁদের বেতন হচ্ছে না। পাশাপাশি চুক্তিবদ্ধ শ্রমিকরাও গত ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না। তাছাড়া ২০১৯ এর অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হওয়া সত্ত্বেও দীর্ঘমেয়াদি বন্ড ছেড়ে ও সম্পত্তি বেচে অর্থ তোলার মাধ্যমে ১৫০০০ কোটি টাকার তহবিল তৈরির জন্য সার্বিক গ্যারান্টি ইস্যু করাও এপর্যন্ত হয়নি। এ ব্যাপারে ‘অস্বাভাবিক বিলম্ব’ করা হচ্ছে। ফলে তাঁদের ক্ষতি হয়ে চলেছে। এখন বিএসএনএল কর্মীদের আশঙ্কা, বিএসএনএলকে ৪জি স্পেকট্রাম বরাদ্দে দেরি হওয়ার জেরে গোটা প্রক্রিয়াটি চলতি বছরের শেষ পর্যন্ত পিছিয়ে যাবে। এদিনের কর্মসূচির ডাক দিয়েছে বিএসএনএলের সব ইউনিয়ন ও অ্যাসোসিয়েশন (এইউএবি)। তাদের আশু দাবিগুলির মধ্যে আছে, অবিলম্বে দু মাসের বেতন দিতে হবে। ৪ জি পরিষেবা চালু করতে হবে। ডিসেম্বর, জানুয়ারি বেতন হয়নি কর্মীদের। এছাড়া ভিআরএস প্রকল্প সফল হওয়ার পর কর্মচারীদের ‘খেয়ালখুশিমতো’ বদলির অভিযোগও তুলেছে ওই ইউনিয়ন। তা বন্ধের দাবি করেছে তারা। ৪জি পরিষেবা চালুর জন্য সংস্থার নেটওয়ার্ক ও পরিকাঠামো তৈরি রাখা হোক, দাবি করেছে ইউনিয়ন। এপ্রিল নাগাদ সরকারি স্পেকট্রাম বরাদ্দ হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে

ভিডিও

TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড সুপারস্টার কাজল
Suvendu Adhikari: শ্যাম স্টিলের ভূমি পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যে আরও এক নতুন কারখানার শিল্পের ভিত্তিস্থাপন
Agnimitra Paul : 'আগের সরকার রেলওয়ে ব্রিজ করতে দেয়নি', বহরমপুরের দুর্ঘটনা প্রসঙ্গে পুরমন্ত্রী
Agnimitra Paul: 'বিভিন্ন জায়গায় ওভারব্রিজ করতে দেয়নি আগের সরকার', বহরমপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে বললেন অগ্নিমিত্রা পাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget