এক্সপ্লোর

Budget 2021 Gold Silver Rates: আগুন দাম, সোনা, রুপোয় বহিঃশুল্ক কমালেন নির্মলা

Union Budget 2021 on Gold Silver Price: সোনা-রুপোর ওপর বহিঃশুল্ক হ্রাস করা হতে পারে বলে ইঙ্গিত ছিল গত শুক্রবারই যখন সংসদে সর্বশেষ আর্থিক পেশ করে তাতে উল্লেখ করা হয়েছিল যে, অতিমারী আবহে উদ্ভূত আর্থিক পরিস্থিতিতে সোনা ‘নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র’ হিসাবে উঠে আসছে।

নয়াদিল্লি: সোনা-রুপোয় কাস্টমস ডিউটি কমালেন নির্মলা সীতারামন। দুটি অতি মূল্যবান সামগ্রীর দাম সাম্প্রতিক কালে আমজনতা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে কার্যতঃ। এই পরিপ্রেক্ষিতে সেগুলির ওপর বহিঃশুল্ক হ্রাসের পদক্ষেপ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সোমবার লোকসভায় এবছরের সাধারণ বাজেট পেশ করে তিনি বলেছেন, সোনা ও রুপোর ওপর এখন ন্যূনতম সাড়ে ১২ শতাংশ বহিঃশুল্ক বসে। ২০১৯ এর জুলাইয়ে সোনা ও রুপোর ওপর এই শুল্ক ১০ শতাংশ থেকে বাড়ানো হয়। যার জেরে তাদের দাম মারাত্মক বেড়ে যায়। সেই দাম যাতে আগের স্তরের কাছাকাছি আবার চলে আসে, সেজন্যই সোনা, রুপোর ওপর বহিঃশুল্কে সংস্কার করে সময়োপযোগী করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞদের অভিমত, সোনার ওপর উচ্চ হারে বহিঃশুল্ক চাপলে সরকারের সোনা আমদানি কমাতে সুবিধা হয়, কেননা তা বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণে রাখে। সোনা-রুপোর দামে অস্বাভাবিক বৃদ্ধির ফলেই বহিঃশুল্ক কমানোর মতো পদক্ষেপ করতে হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছেন নির্মলা। সোনা-রুপোর ওপর বহিঃশুল্ক হ্রাস করা হতে পারে বলে ইঙ্গিত ছিল গত শুক্রবারই যখন সংসদে সর্বশেষ আর্থিক পেশ করে তাতে উল্লেখ করা হয়েছিল যে, অতিমারী আবহে উদ্ভূত আর্থিক পরিস্থিতিতে সোনা ‘নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র’ হিসাবে উঠে আসছে। কেননা ২০১৯ এর ডিসেম্বরের দামের সঙ্গে তুলনা করে দেখা যায়, ২০২০-র নভেম্বরে সোনার দাম বেড়েছে ২৬.২ শতাংশ। সমীক্ষায় বলা হয়, গ্লোবাল ইকনমিক পলিসি আনসার্টেনটি (জিইপিইউ) তীব্র মাত্রায় বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ২০২০-র জানুয়ারি থেকেই সোনা, রুপোর দামও অনেকটা ঊর্ধ্বমুখী হয়। বস্তুত, অন্য সম্পদের সঙ্গে তুলনায় দেখা গিয়েছে, সোনা থেকে গত বছর রিটার্ন মিলেছে অনেকটা বেশি। সোনায় প্রচুর পরিমাণে লাভের হাতছানি থাকার ফলে দেশব্যাপী শুল্ক দপ্তরের অভিযানেও ব্যাপক মাত্রায় বেআইনি সোনা পাচার ধরা পড়ে। সেই পরিপ্রেক্ষিতে সোনায় আমদানি শুল্ক কমলে তার চোরাপাচারও কমতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget