এক্সপ্লোর

Budget 2026 :  দেশে হবে তিনটি সর্বভারতীয় আয়ুর্বেদ কেন্দ্র, ১.৫ লক্ষ ওয়েলনেস-যোগ প্রশিক্ষক তৈরি করবে সরকার, আয়ুষ নিয়ে বড় ঘোষণা বাজেটে

Nirmala Sitharaman : যোগ ও আয়ুর্বেদ খাতের জন্য যা একপ্রকার যুগান্তকারী ঘোষণা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আয়ুষ ক্ষেত্রে বড় ঘোষণা, ভারতে তিনটি নতুন আয়ুর্বেদ ইনস্টিটিউট স্থাপন করা হবে।
  • ১.৫ লক্ষ প্রশিক্ষক ও লক্ষাধিক স্বাস্থ্যকর্মী তৈরি, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য।
  • ৫টি মেডিকেল ট্যুরিজম হাব তৈরি, দেশীয় চিকিৎসাকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়া।
  • আয়ুর্বেদিক ওষুধের গ্রহণযোগ্যতা বাড়াতে ১০০০ ক্লিনিক্যাল ট্রায়াল নেটওয়ার্ক গঠন।

Nirmala Sitharaman : যোগ (Yoga) -আয়ুর্বেদের (Ayurveda) প্রসারে এবার বড় পদক্ষেপ নিল মোদি সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে (Budget 2026) আয়ুষ (AYUSH) নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যোগ ও আয়ুর্বেদ খাতের জন্য যা একপ্রকার যুগান্তকারী ঘোষণা। আগেই এই অর্থনীতিকে 'অরেঞ্জ ইকোনমি' (Orange Economy) বা কমলা অর্থনীতি আখ্যা দিয়েছে সরকার। 

বিশ্বজুড়ে আয়ুর্বেদ ও যোগের জয়গান, নির্মলার বাজেটে বড় ঘোষণা
ভারতের চিরাচরিত চিকিৎসা পদ্ধতি ও যোগব্যায়ামকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে একগুচ্ছ বড় প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে 'আয়ুষ' (AYUSH) ক্ষেত্র, যার লক্ষ্য ভারতকে বিশ্বের 'ওয়েলনেস হাব' হিসেবে গড়ে তোলা।

এই খাতে বাজেটে প্রধান আকর্ষণ:
তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (AIIA): চিকিৎসা ও গবেষণার মানোন্নয়নে দেশে আরও তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ স্থাপন করা হবে। আধুনিক চিকিৎসার ‘AIIMS’-এর ধাঁচেই এই প্রতিষ্ঠানগুলি কাজ করবে।

বিপুল কর্মসংস্থান ও প্রশিক্ষণ: দেশের ও বিদেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১.৫ লক্ষ ওয়েলনেস ও যোগ প্রশিক্ষক (Caregivers) তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী পাঁচ বছরে ১ লক্ষ 'অ্যালাইড হেলথ প্রফেশনাল'দের প্রশিক্ষণ দেওয়া হবে।

মেডিক্যাল ট্যুরিজম হাব: ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসাকে বিদেশি পর্যটকদের কাছে পৌঁছে দিতে দেশে ৫টি আঞ্চলিক মেডিক্যাল ট্যুরিজম হাব তৈরি করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

ক্লিনিক্যাল ট্রায়াল নেটওয়ার্ক: আয়ুর্বেদিক ওষুধ ও চিকিৎসার বিজ্ঞানভিত্তিক গ্রহণযোগ্যতা বাড়াতে ১,০০০টি স্বীকৃত ক্লিনিক্যাল ট্রায়াল নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

উত্তর-পূর্ব ভারতের জন্য বিশেষ প্রকল্প: উত্তর-পূর্ব ভারতে আয়ুর্বেদ ও আঞ্চলিক ভেষজ গবেষণার জন্য নতুন সাতটি প্রতিষ্ঠান এবং একটি ডিজাইন ইনস্টিটিউট তৈরির কথা বলা হয়েছে।

কেন এই বিশেষ গুরুত্ব ?
অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় জানান, বর্তমান বিশ্বে প্রাকৃতিক ও যোগভিত্তিক জীবনধারার প্রতি মানুষের আগ্রহ ব্যাপক হারে বাড়ছে। ভারতের এই সম্পদকে কাজে লাগিয়ে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার আয়েরও বড় উৎস হয়ে উঠবে এই 'অরেঞ্জ ইকোনমি'। এই বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, "আমরা ভারতকে শুধু আধুনিক চিকিৎসায় নয়, বরং যোগ ও আয়ুর্বেদের মাধ্যমে বিশ্বজুড়ে সুস্থ জীবনযাপনের দিশারি হিসেবে দেখতে চাই।"

Frequently Asked Questions

মোদি সরকার যোগ ও আয়ুর্বেদের প্রসারে কী বড় পদক্ষেপ নিল?

মোদি সরকার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে আয়ুষ (AYUSH) খাতে বড় ঘোষণা করেছে। এর মধ্যে যোগ ও আয়ুর্বেদ খাতের উন্নয়নে বিশেষ প্রকল্প অন্তর্ভুক্ত।

বাজেটে আয়ুষ (AYUSH) খাতের প্রধান আকর্ষণ কী?

আয়ুষ খাতের প্রধান আকর্ষণ হলো তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (AIIA) স্থাপন, লক্ষাধিক প্রশিক্ষক তৈরি এবং ৫টি আঞ্চলিক মেডিক্যাল ট্যুরিজম হাব গড়ার প্রস্তাব।

আয়ুর্বেদিক ওষুধ ও চিকিৎসার গ্রহণযোগ্যতা বাড়াতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

আয়ুর্বেদিক ওষুধ ও চিকিৎসার বিজ্ঞানভিত্তিক গ্রহণযোগ্যতা বাড়াতে ১,০০০টি স্বীকৃত ক্লিনিক্যাল ট্রায়াল নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

উত্তর-পূর্ব ভারতের জন্য আয়ুষ (AYUSH) খাতে কী বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে?

উত্তর-পূর্ব ভারতে আয়ুর্বেদ ও আঞ্চলিক ভেষজ গবেষণার জন্য নতুন সাতটি প্রতিষ্ঠান এবং একটি ডিজাইন ইনস্টিটিউট তৈরির কথা বলা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget