এক্সপ্লোর

Electronic Goods Price Hike: আরও দামি হচ্ছে জীবনযাত্রা, দাম বাড়ছে বৈদ্যুতিন সামগ্রীরও, তালিকায় কী কী জেনে নিন

Electronic Goods Price Hike: বর্তমানে পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে উঠেছে। তাই সব ধরনের বৈদ্যুতিন সামগ্রীরই দাম বাড়বে বলে মনে করছে ব্যবসায়ী মহল।

নয়াদিল্লি: রান্নার গ্যাস থেকে খাবার, পেট্রোল থেকে ভোজ্য তেল, গত কয়েক মাসে সংসার চালাতে হাত পুড়ছে মধ্যবিত্তের। এ বার গোদের উপর বিষফোড়া হতে চলেছে বৈদ্যুতিন সামগ্রীর (Electronic Goods) মূল্যবৃদ্ধি। চলতি মাসে টেলিভিশন সেট, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র-সহ নিত্য প্রয়োজনের একাধিক সামগ্রীর দাম ৭ থেকে ১০ শতাংশ বাড়তে চলেছে বলে জানাল কনজিউমার ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারার্স (Consumer Electronics Manufacturers)। এক দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War), অন্য দিকে, কোভিডের প্রকোপে ফের লকডাউন চিনে, ব্যবসায় তার প্রভাব পড়েছে। তার জন্যই বৈদ্যুতিন সামগ্রীর দাম বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে (Electronic Goods Price Hike)।  

টিভি, মোবাইল, ফ্রিজ..মূল্যবৃদ্ধির প্রকোপ এ বার রোজকার বৈদ্যুতিন সামগ্রীর উপরও

সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে কোডাক এবং টমসন টেলিভিশনস-এর লাইসেন্সের একচেটিয়া ভাগীদার সুপার প্ল্যাস্টরোনিকস প্রাইভেট লিমিটেড-এর সিইও অবনীত সিংহ মারওয়া জানিয়েছেন, ধাতু এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে এমনিতেই সঙ্কটজনক পরিস্থিতি।  বৈদ্যুতিন সামগ্রীর উপরও তার প্রভাব পড়ছে। ফলে ৭ থেকে ১০ শতাংশ দাম বাড়ানো হচ্ছে। টেলিভিশন সেট, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিদেশি ঘড়িরও দাম বাড়বে বলে জানিয়েছেন তিনি। দাম বাড়বে অন্যান্য সামগ্রীরও।

কাঁচামাল আমদানিতে বাধা, তাতেই মূল্যবৃদ্ধি

ব্যবসায়ী মহলের দাবি, রাশিয়া, চিনের মতো দেশ বৈদ্যুতিন সামগ্রী তৈরিতে যে উপাদান লাগে, রাশিয়া এবং চিনের মতো দেশ থেকেই তার সিংহভাগ আমদানি করা হয়, যার মধ্যে রয়েছে কাঁচামাল, বিভিন্ন খনিজ, যা বৈদ্যুতিন সামগ্রীর চিপ তৈরিতে কাজে লাগে। গত ১২ মাস ধরে এমনিতেই উপাদানে ঘাটতি দেখা দিয়েছিল। বর্তমানে পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে উঠেছে। তাই সব ধরনের বৈদ্যুতিন সামগ্রীরই দাম বাড়বে বলে মনে করছে ব্যবসায়ী মহল।

আরও পড়ুন: Toyota Hilux : টয়োটা হাইলাক্স মানেই লাইফস্টাইল অফরোডার, পিক-আপ ট্রাকের ভাষা বদলে দিয়েছে কোম্পানি

কোভিত অতিমারিতে দীর্ঘকালীন যে মন্দা দেখা দিয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে গত কয়েক ত্রৈমাসিক ধরে এমনিতেই সরঞ্জামের দাম ২ থেকে ৩ শতাংশ করে বাড়ানো হচ্ছিল। প্রায় সব ধরনের পণ্যেরই দাম বেড়েছে গত কয়েক মাসে। এ বার বৈদ্যুতিন সামগ্রীও তাতে সামিল হল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget