এক্সপ্লোর

জিএসটির ফলে গ্রাহকদের বছরে ১ লক্ষ কোটি টাকা লাভ হয়েছে, বাজেট ভাষণে বললেন নির্মলা

নরেন্দ্র মোদি সরকারের পক্ষে সুখবর। রাজস্ব ঘাটতির ধাক্কায় যখন হিমসিম খাচ্ছে সরকার, তখন জিএসটি সংগ্রহের পরিমাণ বার্ষিক হিসাবে ৮.১২ শতাংশ বেড়ে জানুয়ারি ২০২০-তে ১, ১০, ৮২৮ কোটি টাকা হয়েছে বলে জানা গেল।

নয়াদিল্লি: বাজেট ভাষণের শুরুতে জিএসটির কার্যকারিতা ব্যাখ্যা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দাবি, জিএসটির ফলে গ্রাহকদের বছরে ১ লক্ষ কোটি টাকা লাভ হয়েছে। এতে ইনস্পেক্টর রাজের অবসান হয়েছে, পরিবহণ সেক্টরের উপকার হয়েছে। পরিবহণ ও লজিস্টিকস সেক্টরের কার্যক্ষমতার মান বেড়েছে। এতে মাইক্রো ও ক্ষুদ্র, মাঝারি শিল্পের সুবিধা হয়েছে। ২০২০-র এপ্রিল থেকে জিএসটি রিটার্ন সহজ করা হচ্ছে বলেও বাজেট ভাষণে জানালেন তিনি। এদিকে নরেন্দ্র মোদি সরকারের পক্ষে সুখবর। রাজস্ব ঘাটতির ধাক্কায় যখন হিমসিম খাচ্ছে সরকার, তখন জিএসটি সংগ্রহের পরিমাণ বার্ষিক হিসাবে ৮.১২ শতাংশ বেড়ে জানুয়ারি ২০২০-তে ১, ১০, ৮২৮ কোটি টাকা হয়েছে বলে জানা গেল। জিএসটি চালু হওয়ার পর থেকে এই নিয়ে মাত্র দুবার মাসিক রাজস্ব সংগ্রহ১.১ লক্ষ কোটি টাকা ছাড়াল। আর বছরে এই নিয়ে ষষ্ঠবার তা ১ লক্ষ কোটি টাকার বেশি হল। যদিও অতীতের প্রবণতা অনুসারে এই বৃদ্ধি প্রত্যাশিতই ছিল। জানুয়ারিতে যে মোট ১,১০,৮২৮ কোটি টাকা সংগ্রহ হয়েছে, তার মধ্যে সিজিএসটি ২০,৯৪৪ কোটি টাকা, এসজিএসটি ২৮২২৪ কোটি টাকা ও আইজিএসটি ৫৩০১৩ কোটি টাকা (আমদানি খাতে ২৩৪৮১ কোটি টাকা সহ)। জানুয়ারিতে মোট সেস বাবদ এসেছে ৮৬৩৭ কোটি টাকা যার মধ্যে আমদানিতে এসেছে ৮২৪ কোটি টাকা। ৩১ জানুয়ারি পর্যন্ত ডিসেম্বরের জন্য মোট দাখিল হওয়া জিএসটিআর ৩ বি রিটার্নের সংখ্যা ছিল ৮৩ লক্ষ, যার অর্থ নয়া কর ব্য়বস্থা মেনে চলার প্রবণতা বেড়েছে। জানুয়ারি ২০২০-তে অভ্যন্তরীণ লেনদেন থেকে প্রাপ্ত জিএসটি রাজস্ব গত বছর একই মাসে আসা রাজস্ব থেকে বেড়েছে ১২ শতাংশের বেশি, যা বেশ সন্তোষজনক। জানুয়ারি ২০২০-তে রেগুলার সেটলমেন্টের পর কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মোট রাজস্ব আয় হয়েছে সিজিএসটি ৪৫৬৭৪ কোটি টাকা ও এসজিএসটি ৪৬৪৩৩ কোটি টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget