এক্সপ্লোর

Union Budget 2022: কখন, কোথায় দেখা যাবে কেন্দ্রীয় বাজেট?

Union Budget 2022-23: মঙ্গলবার সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনা আবহে এবারের বাজেট কেমন হতে চলেছে? বাজেটের বিষয়ে বিস্তারিত জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।

নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে চতুর্থবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। গত বছর প্রথমবার ‘পেপারলেস’ বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী। চিরাচরিত প্রথা অনুযায়ী বই-খাতা নিয়ে তিনি বাজেট পেশের দিন সংসদে হাজির হন ট্যাব নিয়ে। এবারও তিনি ‘পেপারলেস’ বাজেটই পেশ করবেন বলে জানা গিয়েছে।

কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে অধিবেশন। প্রথম পর্যায়ের অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ থেকে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী। বাজেট পেশের সময়সীমা থাকতে পারে ৯০ থেকে ১২০ মিনিটের মধ্যে। ২০২০ সালে ১৬০ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন নির্মলা। ভারতের বাজেটের ইতিহাসে সেটাই এখনও পর্যন্ত দীর্ঘতম বক্তৃতা। এবার তিনি কতক্ষণ ধরে বক্তব্য পেশ করবেন, সেটা অবশ্য এখনও জানা যায়নি।

কোথায়, কীভাবে দেখা যাবে বাজেট?

টিভিতে সরাসরি বাজেট পেশ দেখা যাবে সংসদ টিভিতে। এবিপি আনন্দেও সরাসরি বাজেট পেশ দেখা যাবে। টিভিতে এবিপি আনন্দ চ্যানেল ছাড়াও ইউটিউব, ফেসবুক পেজ, এবিপি লাইভ ওয়েবসাইট এবং অ্যাপে লাইভ টিভিতেও সরাসরি দেখা যাবে বাজেট পেশ। এছাড়া বাজেট সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি খবর জানা যাবে এবিপি লাইভ অ্যাপ, ওয়েবসাইটে।

গত বছর স্বাধীনতার পর প্রথমবার বাজেটে প্রস্তাবিত ব্যয় বরাদ্দ, রাজস্ব আদায়ের পরিকল্পনা, অর্থবিল, নতুন কর সহ বাজেটের বিস্তারিত বিবরণ ছাপানো হয়নি। সবটাই হয়েছিল ‘পেপারলেস’ পদ্ধতিতে। অর্থমন্ত্রী গত বছরই প্রথমবার বাজেট মোবাইল অ্যাপ চালু করেন। সাংসদ, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং সাধারণ মানুষ যাতে সহজেই বাজেটের বিস্তারিত তথ্য জানতে পারেন, তার জন্যই এই অ্যাপ চালু করা হয়। এবারও বাজেট অ্যাপের মাধ্যমেই বাজেটের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget