এক্সপ্লোর

Bybit Crypto: ক্রিপ্টো দুনিয়ায় হাহাকার ! এক্সচেঞ্জ হ্যাক করে ১৩ হাজার কোটির ইথেরিয়াম লুট, হুড়মুড়িয়ে পড়ল ক্রিপ্টোর দাম

Bybit Crypto Hack: এই বিপুল অঙ্কের চুরির পরে সংস্থার সিইও জানিয়েছেন, বাইবিট এক্সচেঞ্জের কাছে তাদের ক্লায়েন্টের ২০ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে এবং সারা বিশ্বে তাদের ৬০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছেন।

Biggest Crypto Heist: ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট সংস্থায় হাহাকার। এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে বড় ক্রিপ্টো চুরির ঘটনা ঘটেছে এই এক্সচেঞ্জ সংস্থার সঙ্গে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে ক্রিপ্টো লেনদেনের (Crypto Heist) সময় নিরাপত্তাজনিত নিয়মের ফাঁক কাজে লাগিয়েই হ্যাকাররা ৪ লক্ষ ইথেরিয়াম চুরি করে নিয়েছে যার মূল্য ১.৫ বিলিয়ন ডলার (Bybit Crypto) অর্থাৎ বর্তমানে ভারতীয় মুদ্রায় ১৩ হাজার কোটি টাকা।

ব্যবহারকারীদের সম্পদ ফিরিয়ে দেওয়ার আশ্বাস

বাইবিট সংস্থার সিইও এবং প্রতিষ্ঠাতা বেন জেন ঝোউ সমস্ত গ্রাহকদের আশ্বস্ত করেছেন যে তাদের বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত, এই বিপুল অঙ্কের চুরির কারণে ব্যবহারকারীদের কোনও ক্ষতিপূরণ দিতে হবে না। এমনকী এর মধ্যেই এই সম্পদ প্রত্যাবর্তনের কাজ শুরুও করে দিয়েছে এই সংস্থা। বাইবিট এক্সচেঞ্জের সদর অফিস রয়েছে দুবাইতে। সিইও বেন জেন ঝোউ বলেন, 'আমাদের ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর এবং ব্যবহারকারীদের আমরা সম্পূর্ণ ক্ষতিপূরণ দেব। বিটকয়েনের পরেই দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি হল ইথেরিয়াম যা হ্যাক হওয়ার পরে তার দাম এক ধাক্কায় পড়ে গিয়েছে ৪ শতাংশ। গত শুক্রবার ২৬৪১.৪১ ডলার ছিল ইথেরিয়ামের দাম, সেখান থেকে ধস নেমেছে দামে।

দেউলিয়া হবে না সংস্থা

এই বিপুল অঙ্কের চুরির পরেও সংস্থার সিইও জানিয়েছেন যে, বাইবিট এক্সচেঞ্জের কাছে তাদের ক্লায়েন্টের ২০ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে এবং সারা বিশ্বে তাদের ৬০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছেন। সিইও বেন জেন ঝোউ বিনিয়োগকারীদের ভরসা দিয়ে জানিয়েছেন, 'চুরি হওয়া ফান্ড ফিরে যদি নাও পাওয়া যায়, সেক্ষেত্রে সংস্থা দেউলিয়া হবে না। সংস্থাটি এখনও আর্থিকভাবে স্থিতিশীল রয়েছে'। তিনি আরও জানান, 'এই হ্যাকের কারণে ক্ষতি না পোষানো গেলেও বাইবিট এখন বেশ স্বচ্ছন্দ রয়েছে, বাইবিটের ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।' যদিও ইতিমধ্যেই এই চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই বাইবিটের বিনিয়োগকারীরা দ্রুত টাকা তুলে নিতে শুরু করেছেন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Porsche EV: ৪ সেকেন্ডের মধ্যেই ১০০ কিমি গতি উঠবে ! রেঞ্জ দেবে ৫৯১ কিমি- লুক আর ফিচার্সে নজর কাড়বে পোর্শের এই নয়া ইভি

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget