এক্সপ্লোর

Skoda Slavia: কমছে টাচস্ক্রিনের আয়তন, চিপের জোগানে টান পড়ায় কাটছাঁট ফিচারে

Skoda Car: গাড়ির ফিচারে কাটছাঁট করার পথে হাঁটল গাড়ি প্রস্তুতকারক সংস্থা স্কোডা। কমিয়ে আনা হল স্কোডার দুটি গাড়ির টাচস্ক্রিনের আয়তন।

নয়াদিল্লি: টান পড়েছে চিপের জোগানে। তার জেরে কোপ গাড়িতে। গাড়ির ফিচারে কাটছাঁট করার পথে হাঁটল গাড়ি প্রস্তুতকারক সংস্থা স্কোডা। কমিয়ে আনা হল স্কোডার দুটি গাড়ির টাচস্ক্রিনের আয়তন। 

স্কোডার স্লাভিয়া (Skoda Slavia) ও কুশাক (Skoda Kuhshaq) এই দুটি গাড়ির জনপ্রিয়তা রয়েছে। তার পিছনে ছিল গাড়িদুটির ফিচার। স্লাভিয়া ও কুশাক দুটি মডেলেই ১০ ইঞ্চির টাচস্ক্রিন রাখার কথা বলেছিল স্কোডা। কিন্তু চিপের জোগান (Chip Shortage) কম থাকায় সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা স্কোডা (Skoda)। এবার ১০ ইঞ্চির বদলে আট ইঞ্চির টাচস্ক্রিন থাকছে   স্কোডার স্লাভিয়া (Skoda Slavia) ও কুশাক (Skoda Kuhshaq) মডেলে। প্যানাসোনিক থেকে আনানো টাচস্ত্রিন থাকছে স্কোডার এই দুটি মডেলে। 

কেন এই বদল?
সূত্রের খবর, এর আগে স্কোডাকে যারা এই চিপের জোগান দিত। তাদের কোনও সমস্যা হয়েছে। পাশাপাশি ১০ ইঞ্চির টাচস্ত্রিনের (Touchscreen) UI সিস্টেম নিয়ে স্কোডার কোনও সমস্যা হচ্ছিল।

১০ ইঞ্চির টাচস্ক্রিনের সঙ্গে ওয়ারলেস চার্জিংয়ের সুবিধাও রাখা হয়েছিল। যদিও সেই ফিচার এখনও কাটছাঁট করেনি স্কোডা। ফিচার কমানোর পথে হাঁটলেও স্কোডার sister brand ভক্সওয়াগন (Volkswagen) এখনও সেই রাস্তায় হাঁটার কথা বলেনি। এখনও পর্যন্ত যা খবর, ভক্সওয়াগন টাইগান (Volkswagen Taigun)  এবং বাজারে আসতে চলা ভক্সওয়াগন ভার্টুস (Volkswagen Virtus)-এ ১০ ইঞ্চির টাচস্ক্রিন থাকছে। 

Skoda Slavia: কমছে টাচস্ক্রিনের আয়তন, চিপের জোগানে টান পড়ায় কাটছাঁট ফিচারে

কবে থেকে বদল:
পয়লা জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হতে চলেছে। অ্যাম্বিশন ও স্টাইল ভ্যারিয়েন্টের জন্য এটি চালু হতে চলেছে। এর আগেও সেমিকন্ডাকটার শর্টেজের (Semiconductor Shortage) জন্য গাড়ি তৈরি ধাক্কা খেয়েছে। শুধু স্কোডা নয়, বিশ্বজুড়ে সব গাড়ি প্রস্তুতকারী সংস্থাই এই সমস্যায় ভুগেছে। সেই কারণে দ্রুত ক্রেতাদের গাড়ি সরবরাহের জন্য বেশ কিছু ফিচারে কাটছাঁট করতে হয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিকে। যদিও এই রদবদল ক্রেতারা কতটা মেনে নেয় তা দেখতে হবে। সূত্রের খবর, আপাতত ৮ ইঞ্চির টাচস্ক্রিনই থাকবে এই মডেলে। আগের ১০ ইঞ্চির টাচস্ক্রিন মডেলে ফেরত যাবে না। 

ভারতে তৈরি কুশাক ও স্লাভিয়া মডেলে এই বদল এলেও অক্টাভিয়া (Octavia) ও কোডিয়াক (Kodiaq) মডেলে এর কোনও প্রভাব পড়বে না।

আরও পড়ুন: আগস্টেই বাজারে হুন্ডাইয়ের নয়া এসইউভি, চোখ টানবে ডিজাইন-ফিচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget