এক্সপ্লোর

DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর ! পুজোর আগেই বাড়তে পারে DA; হাতে কত টাকা বেশি পাবেন ?

DA Hike 2025: ডিএ বাড়লে আপনার বেসিক বেতনও এক ধাপে অনেকটা বেড়ে যাবে। এর ফলে আপনার প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ বাড়বে, গ্র্যাচুইটির অঙ্কও বাড়বে অনেকটাই।

July DA Hike News: মোদি সরকার কেন্দ্র সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিতে চলেছেন আর কিছুদিনের মধ্যেই। কেন্দ্র সরকারি কর্মীদের মুখে এবার ফুটবে হাসি। পুজোর আগেই হাতে আসবে বাড়তি টাকা। সরকারের তরফ থেকে সূত্র মারফত জানা গিয়েছে যে এবারে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘভাতা (DA Hike) ৪ শতাংশ হারে বাড়ানো হতে পারে। জুলাই ২০২৫ থেকেই এই বর্ধিত ডিএ (Cnetral Govt Employee) কার্যকর হতে পারে। এর ফলে বর্তমান ৫৫ শতাংশের মহার্ঘভাতা বেড়ে হতে পারে ৫৯ শতাংশ।

মুদ্রাস্ফীতিও তুঙ্গে

২০২৫ সালের মে মাসে ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকদের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ০.৫ শতাংশ বেড়ে হয়েছে ১৪৪, যা মার্চ মাসে ছিল ১৪৩ এবং এপ্রিল মাসে ছিল ১৪৩.৫। আর এই সূচক বৃদ্ধির কারণেই মহার্ঘভাতা বাড়ানোর কথাও চিন্তা করা হয়েছে সরকারি তরফে। বলা হচ্ছে যে যদি এই সূচক এই হারেই বাড়তে থাকে তাহলে তা জুন মাসে ১৪৪.৫-তে চলে আসতে পারে। আর এর ফলে ১২ মাসের গড় সূচক পৌঁছাতে পারে ১৪৪.১৭-এ।

কী এই সূচক

সরকার মূলত AICPI-IW সূচক ব্যবহার করে মুদ্রাস্ফীতির অবস্থা বুঝতে, মহার্ঘভাতা নিয়ন্ত্রণ করতে এবং নীতি নির্ধারণ করতে। এই AICPI-IW সূচক নির্ণয় করে দেশের ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকদের জীবনযাপনের অবস্থা কেমন বা তাদের জীবনযাপনের খরচ কত বেড়েছে ইত্যাদি বিষয়। আর এই সূচক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে মহার্ঘভাতা বাড়ানো হবে কিনা। প্রতি বছর দুই বার করে এই মহার্ঘভাতা সংশোধিত হয়। একবার হয় জানুয়ারি মাসে আর একবার হয় জুলাই মাসে। বিগত ১২ মাসের সূচকের তথ্যের উপর ভিত্তি করে ডিএ বাড়ানো হয়।

ডিএ বাড়লে আপনার কী সুবিধে হবে

ডিএ বাড়লে আপনার বেসিক বেতনও এক ধাপে অনেকটা বেড়ে যাবে। এর ফলে আপনার প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ বাড়বে, গ্র্যাচুইটির অঙ্কও বাড়বে অনেকটাই। ধরে নেওয়া যাক আপনার বেসিক বেতন ১৮ হাজার টাকা, আর ডিএ যদি এখন ৫৫ শতাংশ থেকে বেড়ে হয় ৫৯ শতাংশ, তাহলে আপনি ১০ হাজার ৬২০ টাকা পাবেন ডিএ হিসেবে যেখানে বর্তমানে আপনি পেতেন ৯০০০ টাকা। অর্থাৎ প্রতি মাসের বেতন আপনার ৭২০ টাকা হারে বেড়ে যাবে। একইভাবে কারও বেসিক বেতন ৫০ হাজার টাকা হলে ডিএ বেড়ে হবে ২৯,৫০০ টাকা যা আগে ছিল ২৭,৫০০ টাকা। অর্থাৎ সরাসরি ২০০০ টাকা বাড়তি যুক্ত হবে আপনার বেতনের সঙ্গে।

সেরা শিরোনাম

E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget