এক্সপ্লোর

Top Vehicle Exporter: পিছিয়ে পড়ল জাপান, গাড়ি রফতানিতে শীর্ষে চিন

Top Car Exporter: চিনের অ্যাসোসিয়েশন অফ অটোমাবাইল ম্যানুফ্যাকচারার্সের রিপোর্টে বলা হয়েছে, গত বছর ৪৯ লক্ষ গাড়ি বিদেশে রফতানি করেছে চিন।

নয়াদিল্লি: জাপানকে ছাপিয়ে গাড়ি রফতানিতে  শীর্ষে উঠে এল চিন। শুধু চারচাকার যাত্রীবাহী গাড়ি নয়, বাস, লরি, ট্রাক রফতানিতে তাদের ধারেকাছে নেই কোনও দেশ। ২০২৩ সালে চিন থেকে গাড়ির রফতানিতে ১৬ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। বুধবার চিনের অ্যাসোসিয়েশন অফ অটোমাবাইল ম্যানুফ্যাকচারার্স যে রিপোর্ট পেশ করেছে, তা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Top Vehicle Exporter)

চিনের অ্যাসোসিয়েশন অফ অটোমাবাইল ম্যানুফ্যাকচারার্সের রিপোর্টে বলা হয়েছে, গত বছর ৪৯ লক্ষ গাড়ি বিদেশে রফতানি করেছে চিন। তবে এটা শুধুমাত্র গাড়ি সংগঠনের হিসেব। চিনের শুল্ক বিভাগ জানিয়েছে, গত বছর সব মিলিয়ে ৫২ লক্ষ ২০ হাজার গাড়ি বিদেশে রফতানি করা হয়েছে। গাড়ি রফতানিতে এই মুহূর্তে কার্যতই একচ্ছত্র আধিপত্য চিনের। বিশ্বের ২০০-র বেশি দেশে গাড়ি রফতানি করে তারা। (Top Car Exporter)

গত সাত বছরে এই প্রথম গাড়ি রফতানিতে শীর্ষ স্থান হারাল জাপান। চিনের এই সাফল্যের নেপথ্যে তাদের তৈরি বিদ্যুৎচালিত গাড়ির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মত বাণিজ্য বিশেষজ্ঞদের। এমনিতেই প্রতি মাসে চিন থেকে সারি সারি গাড়ি বিদেশে রফতানি হয়, তাতে যে কোনও মুহূর্তে চিন জাপানকে ছাপিয়ে যেতে পারে বলে আগেই মিলেছিল ইঙ্গিত। বুধবার তাতে সিলমোহর পড়ল।

আরও পড়ুন: Share Market Before Interim Budget : অন্তর্বর্তী বাজেটের আগে কী অবস্থা শেয়ার মার্কেটের ?

তবে গাড়ি রফতানিতে চিন এই মুহূর্তে পৃথিবীতে চিন শীর্ষে থাকলেও, বিদেশে জাপানি সংস্থার গাড়ির বিক্রিই সবচেয়ে বেশি। গাড়ি রফতানি করে এই মাইলফলক ছোঁয়নি জাপান। বরং বিভিন্ন দেশে টয়োটার মতো যে সংস্থাগুলির আউটলেট রয়েছে তাদের, সেখান থেকে হু হু করে গাড়ি বিকোয় বলে জানা গিয়েছে। 

এখনও পর্যন্ত যে পরিসংখ্যান হাতে এসেছে, সেই নিরিখে, দু'চাকার মোটর সাইকেলকে যদি বাদ দেওয়াও হয়, তাহলে ২০২২ সালে জাপান মোট ৭৮ লক্ষ গাড়ি উৎপাদন করে। দেশের বাইরে অন্যত্র ১৭ লক্ষ গাড়ি উৎপাদন করে তারা। কিন্তি বিদ্যুৎচালিত গাড়ি উৎপাদনে পিছিয়ে রয়েছে জাপান।২০২২ সালে তাদের উৎপাদিত মোট গাড়ির মধ্যে মাত্র ১.৭ শতাংশ ছিল বিদ্যুৎচালিত। ইউরোপে এই হার ১৫ শতাংশ, আমেরিকায় ৫.৩ শাতংশ এবং চিনে ৫ শতাংশ। পরিস্থিতির কথা মাথায় রেখে তাই, সম্প্রতি টয়োটা জানায়, ২০২৬ সালর মধ্যে বছরে ১৫ লক্ষ বিদ্যুৎচালিত গাড়ি রফতানি করার লক্ষ্য রয়েছে তাদের। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৩৫ লক্ষে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget