এক্সপ্লোর

Chitra Ramkrishna Arrested:  জামিনের আবেদন খারিজ, গ্রেফতার NSE-র প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণ

Chitra Ramkrishna Arrested: শেয়ার বাজারে দুর্নীতি মামলায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) চিত্রা রামকৃষ্ণকে গ্রেফতার করেছে সিবিআই।

Chitra Ramkrishna Arrested: শেয়ার বাজারে দুর্নীতি মামলায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) চিত্রা রামকৃষ্ণকে গ্রেফতার করেছে সিবিআই। আদালত তার আগাম জামিনের আবেদন প্রত্যাখ্যান করার পরই রবিবার তাঁকে নয়াদিল্লিতে হেফাজতে নেওয়া হয়েছে। 

২০১৩- ২০১৬ সালের মধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-র  সিইও হিসাবে দায়িত্ব পালন করেছিলেন চিত্রা রামকৃষ্ণ।৫৯ বছরের এনএসই-র প্রাক্তন সিইও বহুদিন ধরেই সিবিআই-এর রাডারে ছিলেন । NSE-র কর্মী আনন্দ সুব্রহ্মণ্যমের সাথে জড়িত একটি তদন্তের জন্য  তাকে "হিমালয়ের যোগীর" সাথে ইমেলের মাধ্যমে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্পর্কে গোপনীয় তথ্য ভাগ করার অভিযোগ আনা হয়েছিল। সন্দেহ করা হচ্ছে, এই "যোগী" আসলে আনন্দ সুব্রহ্মণ্যম, যাকে চলতি মাসের শুরুতেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে চলা দুর্নীতির বিষয় সামনে আনে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। রিপোর্টে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে,  তাদের কাছে NSE-তে দুর্নীতির বিষয়ে চিত্রা রামকৃষ্ণর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। যা দর্শায়,  ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে NSE-এর অভ্যন্তরীণ গোপনীয় তথ্য ইমেলের মাধ্যমে একজন অজানা ব্যক্তিকে জানিয়েছেন কৃষ্ণা।

২০১৮ সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুর্নীতি মামলায় একটি এফআইআর দায়ের করে সিবিআই। সেই মামলায় একজন স্টক ব্রোকারের বিরুদ্ধে NSE-র নিয়ম নীতিতে হেরফের করার অভিযোগ করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। এই মামলার তদন্তকারী সিবিআই আধিকারকরা দাবি করেন, NSE-র বিশেষ সুবিধা দেওয়া হত স্টক ব্রোকার সঞ্জয় গুপ্তাকে। ন্যাশনাল স্টক এক্সচে়্জের 'কো-লোকেশন' সুবিধা দেওয়া হত তাকে। বাজারের তথ্য সবার আগে দেওয়া হত সঞ্জয় গুপ্তার কোম্পানি ওপিজি সিকিরিটিজ লিমিটেডকে। যা কোনওভাবেই আগে অন্যের হাতে যেত না।

আরও পড়ুন : Share Market Tips: বাজারে আতঙ্ক ! সোমবারই কি সেই দিন ? ১৬,০০০ নিচে নামবে সূচক

আরও পড়ুন : Post Office Update: পোস্ট অফিসের সুদে নয়া নিয়ম, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে সব

 

সেরা শিরোনাম

Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget