এক্সপ্লোর

DA Hike: কপাল খুলবে সরকারি কর্মীদের ! পুজোর আগেই বাড়তে পারে মহার্ঘভাতা ?

Central Govt DA Hike: সংবাদমাধ্যম অনুসারে, কেন্দ্র সরকার খুব তাড়াতাড়ি মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে। ডিএ বাড়ানোর পাশাপাশি ডিআর বাড়ানোর চেষ্টাও করবে কেন্দ্র সরকার। পুজোর আগেই সুখবর পাবেন সরকারি কর্মীরা ?

Central Govt DA Hike: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার শীঘ্রই সরকারি কর্মীদের বড় উপহার দিতে চলেছে। অনেক রিপোর্টেই এই কথা বলা হচ্ছে। উৎসবের (DA Hike) মরসুমের আগেই সম্ভবত সরকারি কর্মীদের (Central Govt Employee) মহার্ঘভাতা বাড়াতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে তাদের মাসিক বেতনও বাড়তে চলেছে, এমনটাই ধারণা করা হচ্ছে।

শীঘ্রই ঘোষণা করবে সরকার

সংবাদমাধ্যম অনুসারে, কেন্দ্র সরকার খুব তাড়াতাড়ি মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে। ডিএ বাড়ানোর পাশাপাশি ডিআর বাড়ানোর দিকেও চেষ্টা করবে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের কর্মীরা এখন যেমন ডিআর পান, এখন একইভাবে কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মীরাও এই ডিআরের সুবিধে পান।

বছরে দু'বার বদল হয় মহার্ঘভাতা

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে প্রতি বছর দু'বার মহার্ঘভাতার পরিবর্তন করা হয়। প্রথম পরিবর্তনটি বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি থেকে কার্যকর হয়। আর দ্বিতীয় পরিবর্তনটি জুলাই থেকে কার্যকর হয়। জুলাই মাস আগেই পেরিয়ে গিয়েছে, এখন অগাস্ট মাসও শেষের দিকে। আশা করা হচ্ছে কেন্দ্র সরকার খুব শীঘ্রই মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত জানাতে পারে।

মার্চ মাসে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল

এই বছর ২০২৪ সালে মহার্ঘভাতা একবার ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। এই বছর মার্চ মাসে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। তখন কেন্দ্র সরকার ডিএ ও ডিআর দুটিই ৪ শতাংশ করে বাড়িয়েছিল। এর পরেই ডিএ ও ডিআরের পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। মার্চ মাসে যে বৃদ্ধি ঘোষণা করা হয়েছে তা এই বছর জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে কেন্দ্র সরকার এবার ডিএ ও ডিআর দুটিই ৩ শতাংশ করে বাড়াতে চলেছে। এমন হলে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৫৩ শতাংশে।

অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। যেখানে ২০২৬ সালের ১ জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন হবে বলে সবাই আশা করেছিল। ইতিমধ্যেই ২০২৪ সালের জুন মাসে এই নিয়ে সরকারের কাছে আবেদন যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Gold Price Today: আরও সস্তা হল সোনা, এবার গয়না গড়াতে কমবে খরচ- আজ কত দর চলছে ?

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget