এক্সপ্লোর

Data Free Recharge : এবার ২৮ দিনের রিচার্জ থেকে মুক্তি ? TRAI-এর নতুন নিয়মে কী সুবিধা? খোলসা করলেন রাঘব চাড্ডা

Raghav Chadha :২৮ দিনের রিচার্জের পরিবর্তে এবার ৩০ দিনের রিচার্জ রাখতেই হবে টেলিকাম কোম্পানিগুলিকে। অন্তত TRAI-এর নিয়ম নির্দেশ নিয়ে তেমনই ব্যাখ্যা দিচ্ছেন বিজেপি সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)।

Raghav Chadha On 30 Days Recharge : TRAI-এর এক সিদ্ধান্তেই বদলে গেল মোবাইল রিচার্জের নিয়ম (Data Free Recharge)। এবার থেকে বছরে ১৩টি রিচার্জের পরিবর্তে আপনাকে করতে হবে ১২টি রিচার্জ। ২৮ দিনের রিচার্জের পরিবর্তে এবার ৩০ দিনের রিচার্জ রাখতেই হবে টেলিকাম কোম্পানিগুলিকে। অন্তত টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-এর নিয়ম নির্দেশ নিয়ে তেমনই ব্যাখ্যা দিচ্ছেন বিজেপি সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। সোশ্যাল মিডিয়ায় ঠিক কী বলেছেন তিনি ?

পোস্টে কী বলেছেন বিজেপির রাজ্য়সভার সাংসদ ?
সোশ্য়াল মিডিয়া পোস্টে বিজেপির রাজ্য়সভার সাংসদ বলেছেন, টেলিকম কনজুমার প্রোটেকশন রেগুলেশন (১৩তম সংশোধনী)র আওতায় সরকার এই নিয়ম এনেছে। এই নতুন নিয়ম অনুসারে, গ্রাহকদের ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের প্ল্যান দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। মোবাইল ডেটা রিচার্জ ছাড়া কেবল কল ও SMS রিচার্জ দিতে হবে কোম্পানিগুলিকে। 

আর বছরে ১৩টা নয়, ১২টা রিচার্জ
রাঘব জানিয়েছেন, নতুন নিয়ম অনুসারে- আর মাস অনুয়ায়ী বছরে ১৩টা রিচার্জ করতে হবে না গ্রাহকদের। এবার থেকে ৩০ দিনের হিসেব অনুযায়ী,কেবল বছরে ১২টা রিচার্জ করতে হবে গ্রাহকদের। এর আগে টেলিকম কোম্পানিগুলির এই ইচ্ছেমতো প্ল্যান নিয়ে তার কাছে অভিযোগ জানিয়েছিলেন অনেক গ্রাহক। গত ১১ মার্চ এই বিষয়টি রাজ্য়সভায় তুলেছিলেন তিনি। গ্রাহকদের আরও বেশি বিকল্প দেওয়ার দাবি করেছিলেন সেখানে। যা সরকার মেনে নিয়েছে। এর জন্য সরকারকে অসখ্য ধন্যবাদ। এটাই ইতিবাচক রাজনীতির প্রকৃষ্ট উদাহরণ। এভাবে আমরা দেশের আসল সমস্যাগুলির সমধান করতে সমর্থ হব।   

কী নিয়মে বদলে এনেছে TRAI ?
গত ২১ সেপ্টেম্বর টেলিকম কোম্পানিগুলিকে একটি নির্দেশিকা পাঠিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এয়ারটেল, ভি, জিও ও অন্যান্য টেলিকম কোম্পানিগুলিকে একটি নির্দেশ পাটানো হয়েছে। যেখানে বলা হয়েছে, ডেটা প্ল্যানের থেকে কম দামে আনতে হবে ডেটা ফ্রি রিচার্জ। যেখানে কেবল কল ও SMS-এর সুবিধা দেওয়া হবে রিচার্জ প্ল্যানে। টেলিকম কনজুমার প্রোটেকশন রেগুলেশন (১৩তম সংশোধনী) এনেছে সরকার। যার ভিত্তিতেই এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। আগামী ৩০ দিনের মধ্য়ে এই নিয়ম বাস্তবায়িত করতে হবে টেলিকম কোম্পানিগুলিকে।

নতুন কী নিয়ম  
এবার নয়া নিয়ম মেনে টেলিকম অপারেটর ৩০ দিন মেয়াদের বা ২৮ দিনের কোনও বান্ডল প্ল্যান (ভয়েস+SMS+ডেটা) বিক্রি করে, তবে তাদের আবশ্যিকভাবে ওই একই মেয়াদের ভয়েস+SMS প্যাক দিতেই হবে। এই নতুন নিয়মের ফলে যেসব গ্রাহক কম ডেটা ব্যবহার করেন, তাদের মোবাইল রিচার্জ বাবদ খরচ অনেকটাই কমবে।

কী বলা হয়েছে নির্দেশিকায়
টেলিকম অপারেটরদের আলাদা বাধ্য়তামূলকভাবে কেবল কল ও এসএমএস-এর সুবিধা সম্পন্ন রিচার্জ প্য়াক রাখতেই হবে। ৩০ দিনের বেশি ভ্যালিডিটি যুক্ত প্ল্যানও বান্ডলড প্ল্যানের মতোই রাখতে হবে জিও, এয়ারটেল, ভি-এর মতো টেলিকম কোম্পানিগুলিকে। 
  

আরও পড়ুন : নেট পরিষেবা ছাড়াই এবার পাবেন শুধু কলের রিচার্জ, সরকার আনল নতুন নিয়ম

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget