এক্সপ্লোর

RBI England Gold Mission : লন্ডনের ভল্ট থেকে ভারতে ফিরল ১০২ টন সোনা, গোপন মিশনে সাফল্য রিজার্ভ ব্যাঙ্কের, কোথায় রাখা হল ?

Reserve Bank Of India : এই বিপুল পরিমাণ সোনা আনা রিজার্ভ ব্যাঙ্কের (RBI) কাছে ছিল এক গোপন মিশন। যাতে সাফল্য পেয়েছে কেন্দ্রীয় ব্য়াঙ্ক (Reserve Bank)।

Reserve Bank Of India : মোদি সরকারের শাসনকালে ভারতেই ফিরল ভারতের সোনা (RBI England Gold Mission)। দীপাবলির আবহে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের থেকে দেশে আনা হয়েছে ১০২ টন সোনা (Gold)। এতদিন সুরক্ষার অভাবে বিদেশের লকারে রাখা ছিল দেশের সম্পদ। এই বিপুল পরিমাণ সোনা আনা রিজার্ভ ব্যাঙ্কের (RBI) কাছে ছিল এক গোপন মিশন। যাতে সাফল্য পেয়েছে কেন্দ্রীয় ব্য়াঙ্ক (Reserve Bank)। তবে ভারতে কোথায় এই সোনা রাখা হয়েছে, সেই বিষয়ে গোপনীয়তা রাখা হয়েছে। 

কীভাবে সফল হয়েছে এই সিক্রেট মিশন ?
এই অসাধ্য সাধন করতে প্রথম থেকেই সতর্ক ছিল মোদি সরকার। ব্যবস্থা করা হয়েছিল বিশেষ উড়ানের। সঙ্গে কথাটা যেন পাঁচকান না হয় সেই বিষয়েও নজর রেখেছিল সরকার। গোপনে বিশেষ সুরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে ইংল্যান্ড থেকে আনা হয়েছে এই বিপুল পরিমাণ সোনা। ১০২ টন সোনা আনার ক্ষেত্রে কর ছাড়ের দিকেও নজর রেখেছে সরকার। সূত্রের খবর, চলতি বছরে আরও কোনও বড় সোনার ভাগ আসছে না ভারতে। সেরকমই আপাতত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কেন ভারতে দেশের সোনা ফিরিয়ে আনছে মোদি সরকার
বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের যেকোনও ব্যাঙ্কের কাছেই সোনা অন্যতম সম্পদ। সেই ক্ষেত্রে দেশের সোনা দেশে থাকলেই অর্থনীতি মজবুত হবে। পাশাপাশি ইংল্যান্ডের ব্যাঙ্কে এই বিপুল পরিমাণ সোনা রাখার জন্য বিরাট খরচ বহন করতে হচ্ছিল আমাদের। এই সোনা ফিরিয়ে আনলে আদতে খরচ কমার পাশাপাশি অর্থনীতিতে ভারতেরই লাভ। পাশাপাশি ভারতে যে এখন এই বিপুল পরিমাণ সোনা সুরক্ষিত তাও দেখাতে পারবে মোদি সরকার। অতীতে এই পরিস্থিতি দেশে ছিল না বলে প্রচার চালাবে শাসক দল।

মুদ্রাস্ফীতির দিনে সোনা বড় হাতিয়ার
বিশ্ববাজারে মুদ্রা মূল্যের অস্থিরতা দেখা দিলে সোনা তাতে ভারসাম্যের কাজ করে। সেই ক্ষেত্রে ভারতের কাছে জমা বিপুল সোনা মূল্য-বৃদ্ধির সময় সমতা বাজায় রাখবে। পাশাপাশি অস্থিরতার শেয়ার বাজারে ধাতুর সোনায় বিনিয়োগ করাটা ভরসা রাখেন বিনিয়োগকারীরা। এ ছাড়াও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে এখন বিদেশে এই বিপুল পরিমাণ সোন রাখতে নারাজ রিজার্ভ ব্য়াঙ্ক।

বিদেশের সোনা নিয়ে কী বলছে RBI-এর রিপোর্ট
রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর পর্যন্ত ভারতের জমা সোনার পরিমাণ ৮৫৫ টন। যার মধ্যে ৫১০.৫ টন সোনা ভারতের মাটিতেই রয়েছে। মোদি সরকার ইতিমধ্যেই বিদেশে রাখা সোনা ভারতে আনা শুরু করেছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এই সোনা ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের লকার থেকে আনা শুরু করে ভারতে। ইতিমধ্য়ে ২০০ টনের বিশে সোনা আনা হয়েছে। এবার ধনতেরাস ও দীপাবলির আবহে আরও ১০২ টন সোনা এল ভারতে।   

Best Stocks To Buy: ৩ টাকা থেকে ২,৩৬,০০০ টাকায় এই শেয়ার ! MRF কে টপকে ভারতের সবচেয়ে দামি স্টক এই স্মল ক্য়াপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget