এক্সপ্লোর

Dividend Stocks: ত্রৈমাসিকে বিপুল মুনাফা, শেয়ার পিছু ৮০ টাকা ডিভিডেন্ড ঘোষণা এই সংস্থার

Bajaj Auto Dividend: জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে বিপুল মুনাফা হয়েছে সংস্থার আর তারপরই বিপুল ডিভিডেন্ড দিতে চলেছে এই সংস্থা। শেয়ার পিছু ৮০ টাকা হারে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে বাজাজ অটো।

Bajaj Auto Dividend: গতকাল ১৮ এপ্রিলই প্রকাশ্যে এসেছে বাজাজ অটো (Dividend Stocks) সংস্থার চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল। সেখানে দেখা গিয়েছে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে সংস্থার মুনাফা হয়েছে ১৮ শতাংশ বেড়ে ২০১১ কোটি টাকা। গত বছর একই ত্রৈমাসিকে সংস্থার মুনাফা হয়েছিল ১৭০৫ কোটি টাকা। আর এই বিপুল মুনাফার (Bajaj Auto Dividend) পর শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে বাজাজ অটো। আর এই ডিভিডেন্ডের রেকর্ড ডেটও জানা গিয়েছে।

কত ডিভিডেন্ড দিচ্ছে বাজাজ অটো

জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে বিপুল মুনাফা হয়েছে বাজাজ অটো সংস্থার আর তারপরই বিপুল ডিভিডেন্ড দিতে চলেছে এই সংস্থা। শেয়ার পিছু (Bajaj Auto Dividend) ৮০ টাকা হারে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে বাজাজ অটো। এক্ষেত্রে প্রতি শেয়ারের ফেসভ্যালু থাকছে ১০ টাকা। হিসেব মত বাজাজ অটোর শেয়ারহোল্ডাররা ৮০০ শতাংশ হারে ডিভিডেন্ড পাবেন এইবার।

রেকর্ড ডেট কবে

স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে বাজাজ অটো (Bajaj Auto Dividend) জানিয়েছে যে, ২০২৪ সালের ১৪ জুন নির্ধারিত হয়েছে বাজাজ অটোর ডিভিডেন্ডের রেকর্ড ডেট। এই ১৪ জুন পর্যন্ত যে সমস্ত বিনিয়োগকারীর কাছে এই সংস্থার শেয়ার থাকবে তারাই এই ডিভিডেন্ডের সুবিধে পাবেন। এর আগে এই সংস্থা ২০২৩ সালের ২৪ এপ্রিল ১৪০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছি এবং তারও আগে ২০২২ সালেও একভাবে ডিভিডেন্ড দিয়েছিল বাজাজ অটো। এবারেও সেই ধারা অব্যাহত আছে।

আয় বেড়েছে কোম্পানির  

গত বছরের তুলনায় এই বছরে বাজাজ অটো সংস্থার আয় বেড়েছে ৩০ শতাংশ। এখন সংস্থার আয় দাঁড়িয়েছে ১১৫৫৪.৯৫ কোটি টাকায়। গত বছর একই ত্রৈমাসিকে সংস্থার আয় হয়েছিল ৮৯২৯ কোটি টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Infosys Dividend: ত্রৈমাসিকের ফল ঘোষণা, ২৮ টাকা ডিভিডেন্ড দেবে ইনফোসিস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget