এক্সপ্লোর

Trump Tariff : 'বড় শিক্ষা পেলেন ট্রাম্প', মার্কিন অতিরিক্ত শুল্কে ক্ষতি হয়নি ভারতের, ফিচ দিয়েছে এই রিপোর্ট 

India US Relation : রেটিং সংস্থা ভারতের অর্থনীতির (Indian Economy) বিষয়ে ইতিবাচক অবস্থান বজায় রেখেছে।  

 

India US Relation : বিশ্ব অর্থনীতিতে (World Economy) অস্থিরতা তৈরি করলেও, ট্রাম্পের ৫০ শতাংশ ট্য়ারিফ (Donald Trump Tariff)  বড় ক্ষতি করতে পারেনি ভারতের। অন্তত আন্তর্জাতিক আর্থিক রেটিং সংস্থা ফিচ-এর রিপোর্টে (Fitch Report) উঠে এসেছে এই তথ্য। যেখানে রেটিং সংস্থা ভারতের অর্থনীতির (Indian Economy) বিষয়ে ইতিবাচক অবস্থান বজায় রেখেছে।  

কী ইতিবাচক রিপোর্ট দিয়েছে ফিচ ?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই চিন্তায় পড়েছে ভারত। বস্ত্রশিল্প ছাড়াও বেশকিছু খাত সাময়িক ক্ষতির মুখোমুখি হয়েছে। যে কারণে দেশের অর্থনীতি নিয়ে আশঙ্কা করেছেন অনেকেই। যদিও আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ-এর রিপোর্টে ভারতের বৃদ্ধির হারের পূর্বাভাস 6.9 শতাংশে বাড়ানো হয়েছে। আগে এই বৃদ্ধির হার 6.5 শতাংশ বলে অনুমান করা হয়েছিল। প্রথম ত্রৈমাসিকের পরে পরিবর্তনের এই পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ।

কেন আশাবাদী ফিচ
সেপ্টেম্বরের গ্লোবাল ইকোনমিক আউটলুক (GEO)-এ রেটিং সংস্থা বলেছে- দেশে চলতি অর্থবর্ষে মার্চ- জুন ত্রৈমাসিকের মধ্যে অর্থনৈতিক কার্যকলাপ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। প্রকৃত জিডিপি বৃদ্ধি জানুয়ারি-মার্চ মাসে 7.4 শতাংশ থেকে 7.8 শতাংশে বেড়েছে। এটি জুন জিইওতে 6.7 শতাংশ পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।

জিডিপির দ্রুত গতি
এপ্রিল-জুন ফলাফলের উপর ভিত্তি করে রেটিং সংস্থা ফিচ 2026 সালের মার্চ মাসে (2025-26 অর্থবছর) শেষ হওয়া আর্থিক বছরের জন্য তার পূর্বাভাস জুন জিইওতে 6.5 শতাংশ থেকে 6.9 শতাংশে সংশোধন করেছে। ফিচ বলছে, ভারতের বৃদ্ধিতে অভ্যন্তরীণ চাহিদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ শক্তিশালী প্রকৃত আয় উপভোক্তাদের ব্যয় বৃদ্ধি করছে। যে কারণে দুর্বল আর্থিক পরিস্থিতি বিনিয়োগের মাধ্যমে পুষিয়ে দেবে শিল্পখাতগুলি ।

কী বলা হয়েছে ফিচের রিপোর্টে
ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে ফিচের ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে- আর্থিক বছরের দ্বিতীয়ার্ধে বার্ষিক বৃদ্ধি ধীর গতি ধরতে পারে। অতএব, পরবর্তী ২০২৬-২৭ অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.৩ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে। অর্থনীতি তার সক্ষমতার চেয়ে কিছুটা বেশি চলছে, তাই ২০২৭-২৮ অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.২ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে।

ভারতে উপভোক্তা ব্যয় বৃদ্ধি পেতে পারে
রেটিং সংস্থাটি তার রিপোর্টে আরও বলেছে- জুলাই মাসের শিল্প উৎপাদন পরিসংখ্যান ও পিএমআই সার্ভে দেশের শক্তিশালী অর্থনীতির ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও, জিএসটি সংস্কারের কারণে ২০২৬ অর্থবর্ষে উপভোক্তা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এখন কী বলেছে ট্রাম্পের উপদেষ্টা
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো 'রিয়েল আমেরিকা'স ভয়েস' শো-এর এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত শুল্কের 'মহারাজা'। যদি নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার কোনও পর্যায়ে "আসতে" না পারে, তাহলে ভারতের জন্য "ভালো হবে না"। এই বলেই অবশ্য় থেমে থাকেননি তিনি, একধাপ এগিয়ে নাভারো বলেছেন, ''মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বের যেকোনও বড় দেশের তুলনা করলে ভারত সর্বোচ্চ শুল্ক আরোপ করেছে। আমাদের এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget