এক্সপ্লোর

Wipro Stock Crashed : এক ধাক্কায় ৯% কমল উইপ্রোর শেয়ারের দাম, রেটিং কমাল ব্রোকারেজ ফার্ম, এখন কিনবেন ? 

Wipro Share Price: সকালে ট্রেডিংয়েই ৯ শতাংশ পড়ে গেল কোম্পানির স্টক। এর আগে  ব্রোকারেজ সংস্থা মরগান স্ট্যানলি (Morgan Stanley) এই শেয়ারটির রেটিং কমিয়ে দেয়।

Wipro Share Price: আশঙ্কাই সত্যি হল। তৃতীয় ত্রৈমাসিকের ফল (Wipro Q3 Result) প্রকাশের পরই সোমবার ধস নামল উইপ্রোর শেয়ারে (Wipro Stock Crashed) । সকালে ট্রেডিংয়েই ৯ শতাংশ পড়ে গেল কোম্পানির স্টক। এর আগে  ব্রোকারেজ সংস্থা মরগান স্ট্যানলি (Morgan Stanley) এই শেয়ারটির রেটিং কমিয়ে দেয়। এর টার্গেট প্রাইস কমিয়ে বাজারের (Stock Market) অন্যতম সর্বনিম্ন স্তরে নিয়ে আসে, যার ফলেই এই ধস বলে মনে করছে বাজার বিশেষজ্ঞরা।

স্টকের বিষয়ে কী বলছে মরগান স্ট্যানলি 
বর্তমানে উইপ্রোর রেটিং ‘ইকুয়ালওয়েট’ থেকে কমিয়ে ‘আন্ডারওয়েট’ করেছে ব্রোকারেজ ফার্ম। এর টার্গেট প্রাইস আগের ২৭০ টাকা থেকে কমিয়ে ২৪২ টাকা নির্ধারণ করেছে। তাদের নোটে ব্রোকারেজ সংস্থাটি বলেছে যে, উইপ্রোর উন্নত ডিল অর্জন ও গত ১২ মাসে শক্তিশালী মার্জিন পারফরম্যান্সের কারণে প্রতিযোগী কোম্পানিগুলোর সঙ্গে এর প্রাইস-টু-আর্নিংস মাল্টিপলের ব্যবধান কমে এসেছে।

তবে, চতুর্থ প্রান্তিকের জন্য উইপ্রোর পূর্বাভাস থেকে বোঝা যাচ্ছে যে, সমকক্ষ কোম্পানিগুলোর তুলনায় ডিল থেকে রাজস্বে রূপান্তর ধীর হবে। পরবর্তী আর্থিক বছরের জন্য বৃদ্ধির সম্ভাবনাও দুর্বল। ফলস্বরূপ, মরগান স্ট্যানলি আশঙ্কা করছে, সমকক্ষ কোম্পানিগুলোর তুলনায় মূল্যায়নের যে ছাড় সম্প্রতি কমে এসেছিল, তা আবার বাড়বে।

কী পূর্বাভাস দিয়েছে উইপ্রো
ইতিমধ্যেই কোম্পানি চতুর্থ ত্রৈমাসিক নিয়ে পূর্বাভাস দিয়েছে। যেখানে ম্যানেজমেন্ট ০% থেকে ২% রাজস্ব বৃদ্ধির ধারণা দিয়েছে। যেখানে বিশ্লেষকদের আগের প্রত্যাশা ছিল ১% থেকে ৩%। জেফারিসও উইপ্রোর উপর তাদের ‘আন্ডারপারফর্ম’ রেটিং বহাল রেখেছে। বর্তমান টার্গেট প্রাইস ২২০ টাকা নির্ধারণ করেছে। তারা বলেছে, দুর্বল ডিল বুকিং এবং প্রজেক্ট শুরু হতে দেরি হাওয়ার কারণে প্রত্যাশার চেয়ে দুর্বল বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কত টাকায় চলে আসে স্টক
ফলাফল ঘোষণার আগে শুক্রবার উইপ্রোর শেয়ারের দাম ২.৫% বেড়ে ২৬৬.৮ টাকায় বন্ধ হয়েছিল, কিন্তু আয় এবং পূর্বাভাস ঘোষণার পর এর মার্কিন যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত এডিআর-এর দাম ৭ শতাংশেরও বেশি কমে যায়। আজ বাজার খোল পরই উইপ্রোর শেয়ারে ধস নামে। ৯ শতাংশ কমে যায়। পরে অবশ্য কিছুটা বেড়ে কাল ১০ টা নাগাদ ২৪৮ টাকায় ট্রেড করতে থাকে স্টক।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget