এক্সপ্লোর

Paneer Product: বিজ্ঞাপনে ‘পনির’ শব্দ ব্যবহারে কড়া নির্দেশ, আদৌ যা খাচ্ছেন সেটা কি আসল? কী জানান হল?

Food Safety: FSSAI-এর নতুন খসড়া প্রস্তাবে দুধ থেকে তৈরি নয় এমন ‘Analogue in Dairy Context’ পণ্যের নাম, লেবেল ও মার্কেটিংয়ে ‘Paneer’ শব্দ ব্যবহারে বিধিনিষেধের কথা বলা হয়েছে। জানুন বিস্তারিত।

নয়া দিল্লি: পনির কিনছেন, অথচ সেটি আদৌ দুধ থেকে তৈরি কি না—এবার সেই বিষয়েই আরও কড়া নিয়ম আনার প্রস্তাব করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। ২২ সেপ্টেম্বর ২০২৬-এর গেজেট বিজ্ঞপ্তিতে পনিরের মতো দেখতে বা ব্যবহারযোগ্য, কিন্তু দুধের উপাদান দিয়ে তৈরি নয়—এমন অ্যানালগ বা বিকল্প পণ্যের ক্ষেত্রে ‘Paneer’ শব্দ ব্যবহারে বিধিনিষেধ আনার খসড়া প্রস্তাব করা হয়েছে।

FSSAI-এর প্রস্তাব অনুযায়ী, ‘Analogue in Dairy Context’ শ্রেণিতে ইতিমধ্যে লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত পণ্যগুলির নামকরণ, লেবেলিং বা বিপণনে ‘Paneer’ শব্দের ব্যবহার বন্ধ করতে হবে। অর্থাৎ, পনিরের মতো দেখতে কোনও বিকল্প খাদ্যপণ্যকে শুধু ‘পনির’ নামে বাজারজাত করে ক্রেতাকে বিভ্রান্ত করা যাবে না।

কেন এই প্রস্তাব?

FSSAI-এর বক্তব্য, কোনও পণ্যের প্রকৃতি ও উপাদান নিয়ে গ্রাহকের বিভ্রান্তি রুখতেই এই সংশোধনের প্রস্তাব করা হয়েছে। খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পনির হিসেবে পরিচিত পণ্যের সঙ্গে দুধের উপাদান ও গঠনের যে প্রত্যাশা তৈরি হয়, তা যাতে অন্য ধরনের পণ্যের ক্ষেত্রে ভুলভাবে প্রয়োগ না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

প্রস্তাবিত সংশোধনে Food Safety and Standards (Prohibition and Restriction on Sales) Regulations, 2011-এ নতুন একটি ধারা যোগ করার কথা বলা হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—
“দুধ থেকে উৎপন্ন উপাদান দিয়ে তৈরি নয় এমন পনির”—এই ধরনের পণ্যের ক্ষেত্রে ‘পনির’ শব্দ ব্যবহারে বিধিনিষেধ থাকবে।

এখনই কি বাজার থেকে ‘অ্যানালগ পনির’ বন্ধ?

না। এটি এখনও চূড়ান্ত নিষেধাজ্ঞা নয়। FSSAI-এর প্রকাশিত নথিটি একটি খসড়া সংশোধনী প্রস্তাব। বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষ বা সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে আপত্তি ও পরামর্শ নেওয়া হবে।

গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, খসড়া নিয়মটি প্রকাশের তারিখ থেকে ৬০ দিন পর বিষয়টি বিবেচনা করা হবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের মতামত জানাতে পারবেন।

কোন পণ্যের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে?

যে সমস্ত পণ্য দুধ থেকে তৈরি নয়, কিন্তু পনিরের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, সেগুলি এই প্রস্তাবের আওতায় আসতে পারে। বিশেষ করে ‘Analogue in Dairy Context’ শ্রেণিতে লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত পণ্যের ক্ষেত্রে ‘Paneer’ শব্দটি নাম, লেবেল বা মার্কেটিংয়ে ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে নতুন বিধিনিষেধ কার্যকর হতে পারে।

অর্থাৎ, ভবিষ্যতে বাজারে পনির কিনতে গেলে শুধু পণ্যের নাম নয়, লেবেলে উপাদান এবং পণ্যের শ্রেণিবিভাগও দেখে নেওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
Gold Price : পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget