Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Gold-Silver Price Hike: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি বলছে আজ রুপোর দাম প্রায় ২ লক্ষ ৩০ হাজার ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে সোনার দামও। আজ অগস্ট মাসের ৭ তারিখ কত হল এই দুই ধাতুর দাম?

কলকাতা: সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমূখী। চলতি সপ্তাহে বেশ কয়েকবার বেড়েছে এই দুই ধাতুর দাম। স্বর্ণশিল্প বাঁচাও কমিটি বলছে আজ রুপোর দাম প্রায় ২ লক্ষ ৩০ হাজার ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে সোনার দামও। কিন্তু আজ অগস্ট মাসের ৭ তারিখ কত হল এই দুই ধাতুর দাম?
আরও পড়ুন: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা যায় না। এই সোনা ব্যবহার করেন স্বর্ণ ব্যবসায়ীরা। এই কারণেই এই সোনা সাধারণত কেনেন ব্যবসায়ী বা বিনিয়োগকারীরা। এই সোনার দাম গত পরশু অর্থাৎ ৫ অগস্টের তুলনায় আজ প্রতি গ্রামে বেড়েছে ৩৯৮ টাকা। আজ ৭ অগস্ট এই ধাতুর প্রতি গ্রামের দাম হয়েছে ১৪ হাজার ৭৯২ টাকা। ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৯২০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
সোনার গয়না তৈরি করতে প্রয়োজন হয় ২২ ক্যারেট সোনার। আর সেই সোনার দামও আজ বেড়ে গিয়েছে বেশ কিছুটা। প্রতি ১০ গ্রামে এই সোনার দাম গত পরশুর তুলনায় বেড়ে গিয়েছে ৩ হাজার ৭৫০ টাকা। আজ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৪ হাজার ৫০ টাকা। প্রতি ১০ গ্রাম এই ধাতুর দাম হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
সাধারণত হিরে বা কোনও পাথর বসানো গয়না তৈরি করতে এই সোনার ব্যবহার করা হয়। গত পরশুর তুলনায় আজ এই সোনার দাম বেড়েছে প্রতি গ্রামে ৩৬২ টাকা। আজ প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ৫৩৫ টাকা।
রুপোর দাম
একই সঙ্গে দাম বেড়েছে আর এক মূল্যবান ধাতু, রুপোরও। প্রতি কেজি রুপোর দাম আজ বেড়েছে ২ হাজার ৫৮২ টাকা। আজ প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ২৯ হাজার ৪৮ টাকা।
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
সেরা শিরোনাম























