এক্সপ্লোর

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!

Kunal Ghosh on Madan Mitra: তাৎপর্যপূর্ণ বিষয় হল, বেলেঘাটার বিধায়ক ও 'কালীঘাট-তৃণমূল' -এর মুখপাত্র কুণাল ঘোষ বুধবারের পর বৃহস্পতিবার, এখনও একবারও বলেননি, যে মদন মিত্র যা বলছেন, তা মিথ্য়া।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, আর সেই বৈঠকে কী কথা হয়েছিল তা নিয়ে ফের সরব মদন মিত্র। বললেন ১০০ ভাগের ১০ ভাগ বলেছি, ৯০ ভাগ বলিনি। মদন মিত্রর দাবিকে সত্য-মিথ্যা কিছু না বলেও, দলের বৈঠকের কথা বাইরে বলা দুর্ভাগ্যজনক বললেন কুণাল ঘোষ।

আরও পড়ুন: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ

কামারহাটির বিধায়ক মদন মিত্র সাংবাদিক বৈঠকে বলেন, "কুণাল ঘোষ এই কারণেই অস্বীকার করছেন না, কারণ উনি জানেন যে আমরা দশ ভাগের এক ভাগ বলেছি, ১০০ ভাগের ১০ ভাগ বলেছি, ৯০ ভাগ বলিনি।" বিদেশে যেতে মরিয়া অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কি বিজেপির সঙ্গে সেটিং করতে চেয়েছিলেন? মদন মিত্র ও কুণাল ঘোষকে মধ্য়স্থতা করতে বলেছিলেন? এই নিয়েই এখন জোর জল্পনা।

এরই মধ্যে বোমা ফাটিয়েছেন মদন মিত্র। চাঞ্চল্য়কর দাবি করেছেন তিনি। অন্যদিকে, মদন মিত্র মিথ্য়া কথা বলছেন, এমন কথা বলেননি কুণাল ঘোষও। ফলে জল্পনা-গুঞ্জন আরও জোরালো হয়েছে!

আরও পড়ুন: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

কী কথা হয়েছিল? মদন মিত্র বলেন, "আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলব। অভিষেক চুপ করে শুনছে। ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে, তোর উপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলল একটা কাজ করো, তুমি ওদের বলো, আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে রাজনীতি থেকে নিজেকে একটু সরিয়ে রাখার, কিছু দিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে, বিরোধিতা না করতে আমার পিটিশনটা। আমেরিকা আমার যাওয়ার আছে।"

আর মদন মিত্রর এই দাবি রাজনীতিতে ঝড় তুলেছে। এই আবহেই ফের মুখ খুললেন তিনি! কার্যত হুঁশিয়ারি দিলেন। এবার মদন বললেন, "আমি সেই কথাটাই মেনে বলেছি যে, সবটা কিছুই বলিনি, আরও অনেক কথাই আছে। কিন্তু সব কথা বলার দিন আসলে বলব। একদিনে তো সবটা বলা যায় না। কিন্তু এইটুকু ঠিক, যে হেরে যাওয়ার পরে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের ৩ বারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাঁকে কংগ্রেসের সাধারণ সম্পাদক করার প্রস্তাব দিচ্ছেন, তিনি তাঁর বাড়িতে বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে উল্টোদিকে দিদির বাড়িতে আসা ছাড়া, আর তারপর বাড়ি চলে যাওয়া ছাড়া, আর কোনও উল্লেখযোগ্য কর্মসূচি বাংলার বুকে নিতে পারেননি। সেটা খুবই দুর্ভাগ্যজনক।"

মদন মিত্র দাবি করছেন, সেই বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও কুণাল ঘোষ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কুণাল ঘোষ বুধবারের পর বৃহস্পতিবার, এখনও একবারও বলেননি, যে মদন মিত্র যা বলছেন, তা মিথ্য়া! বেলেঘাটার বিধায়ক ও 'কালীঘাট-তৃণমূল' -এর মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "যদি আমি, মদনদা বা অভিষেক, আমরা কোনও বিষয়, দলের স্বার্থে কোনও আলোচনা করেও থাকি, তার কোনও অংশ বিশেষ বাইরে বলে দেওয়া, বা কোনও জায়গায় যেটা হয়নি, সেরকম একটা ন্যারেটিভ যদি তৈরি হয়ে যায়, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমি মদনদাকে আজ নিজেও বলেছি।"

কার্যত একই কথা কুণাল ঘোষ আগের দিন, অর্থাৎ বুধবারও বলেছিলেন। তিনি বলেছিলেন "দেখুন এটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি  আদালতে গেছেন, আদালতের কাছে যে কোনও অনুমতি চাওয়ার বা কোনও আবেদনের স্বাধীনতা এবং অধিকার যে কোনও ব্যক্তির যে কোনও নাগরিকের আছে। তিনি দিয়েছেন। এবার আদালত বিচার করে তাতে কীভাবে সাড়া দেবেন, কোনওটি মঞ্জুর হয়, কোনওটি হয়তো মঞ্জুর হয় না, সেটা সম্পূর্ণ আইন এবং আদালতের বিষয়। এ বিষয়ে কেন মন্তব্য করব।"

বৃহস্পতিবার বিধানসভা চত্বরে মদন মিত্র ও কুণাল ঘোষকে দু জনকে কথা বলতেও দেখা যায়। মদন মিত্র বলেন , "কুণাল এটুকু স্বীকার করেছেন, এর জন্য আমি খুশি যে, অভিষেককে আমরা দুজনে মিলে খুব ঠান্ডা মাথায় বোঝাবার, মূল টার্গেট যেটা, যে তুমি স্টেপ ডাউন কর। তুমি স্টেপ ডাউন করলে পার্টি এই মুহূর্তে অনেকটা... আমার তো কোনও ঝগড়া নেই। অভিষেক স্টেপ ডাউন করলে আমার তো কোনও বাড়তি পাওনা নেই। সেই জায়গাটা কিন্তু এই যে, আমি বলছি কুণাল যেটা বলেছে, তাতে আমি একমত। যে পার্টির সব কথা বাইরে বলা উচিত নয়। সাগর কখনও শুকোয় না, আর সত্য কখনও লুকোয় না। পৌঁছে গেছে।"

মদন মিত্রর বিস্ফোরক দাবি, কালীঘাট বিরোধী তৃণমূলের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। এখন দেখার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আর কী কথা হয়েছিল, তা কি সত্যিই কোনওদিন ফাঁস করবেন মদন মিত্র?
নাকি এই হুঁশিয়ারি কারও কাছে সতর্কবার্তা?

Frequently Asked Questions

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে আর কারা উপস্থিত ছিলেন?

এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও মদন মিত্র ও কুণাল ঘোষ উপস্থিত ছিলেন। কুণাল ঘোষ অবশ্য বৈঠক নিয়ে বাইরে আলোচনা করাকে দুর্ভাগ্যজনক বলেছেন।

মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কী প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন?

মদন মিত্রের দাবি অনুযায়ী, তিনি অভিষেককে রাজনীতি থেকে সাময়িকভাবে সরে থাকার প্রস্তাব দিয়েছিলেন। এর ফলে দলের উপর থেকে চাপ কমতে পারে বলে তিনি মনে করেন।

মদন মিত্রের দাবি অনুযায়ী, বিদেশ যাত্রা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন?

মদন মিত্র জানিয়েছেন, অভিষেক তার বিদেশ যাত্রার অনুমতি চেয়েছিল এবং বলেছিল যাতে তার পিটিশনের বিরোধিতা না করা হয়। অভিষেকের আমেরিকায় যাওয়ার কথা ছিল।

মদন মিত্রের বক্তব্য নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া কী?

কুণাল ঘোষ মদন মিত্রের কথাকে মিথ্যা বলেননি। তবে তিনি বলেছেন, দলের ভেতরের আলোচনা বাইরে প্রকাশ করা দুর্ভাগ্যজনক এবং এ বিষয়ে তিনি মদনকে সতর্ক করেছেন।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Advertisement

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget