এক্সপ্লোর

Gold Mines: লিথিয়ামের পর দেশে সোনার ভাণ্ডারের সন্ধান, এই তিন জেলা ভরবে রাজকোষ

Gold Mines Found in India: জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের ভাণ্ডারের  (Lithium Reserves in India) পর এবার দেশে পাওয়া গেল সোনার খনি  (Gold Reserves in India)। দেশের ৩টি জেলায় মজুদ রয়েছে এই সোনা।

Gold Mines Found in India: জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের ভাণ্ডারের  (Lithium Reserves in India) পর এবার দেশে পাওয়া গেল সোনার খনি  (Gold Reserves in India)। দেশের ৩টি জেলায় মজুদ রয়েছে এই সোনা। এএনআই-এর খবর বলছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)সমীক্ষায় জানিয়েছে, ওড়িশার তিনটি জেলায় সোনার ভাণ্ডার খুঁজে পাওয়া গেছে। ওড়িশার খনি মন্ত্রী প্রফুল্ল মালিক জানিয়েছেন, দেওগড়, কেওনঝার ও ময়ুরভঞ্জ জেলায় পাওয়া গেছে এই সোনার খনি।

বিধানসভায় বিধায়ক সুধীর কুমার সামালের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী প্রফুল্ল মালিক জানান, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ডিরেক্টরেট অফ মাইনস অ্যান্ড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের সমীক্ষায় দেখেছে যে দেবগড় (দেওগড়), কেওনঝাড় ও ময়ূরভঞ্জ জেলায় সোনার ভাণ্ডার রয়েছে।

Gold Mines: সোনার ভাণ্ডার কোথায় পাওয়া যায়?
লক্ষণীয় যে ময়ূরভঞ্জের চারটি স্থানে, দেবগড়ের একটি স্থানে ও কেওনঝারের চারটি স্থানে এই সোনার খনি পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ময়ূরভঞ্জ জেলার সুরিয়াগুদা, রুয়ানসিলা, ধুশুরা পাহাড়ি ও জোশিপুরা এলাকা। সোনার এই খনি  আদাস, কেওনঝাড়, দিমিরিমুন্ডা, কুশকলা, গোটিপুর ও গোপুরে পাওয়া গেছে। এর পাশাপাশি প্রফুল্ল মালিক তার উত্তরে আরও বলেন, 1970 ও 1980 সালে এই বিষয়ে জিএসআই সমীক্ষা করেছিল। কিন্তু সেবার সমীক্ষার ফল প্রকাশ করেনি কর্তৃপক্ষ। যদিও গত ২ বছর ধরে জিএসআই এই তিন জেলায় টানা সমীক্ষা চালিয়ে গিয়েছে। এরপর খোঁজ নিয়ে জানা যায়, এসব জায়গায় সোনার ভাণ্ডার রয়েছে। তবে এই তিন জেলায় কত বড় সোনার খনি রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Gold Mines Found in India: এর আগে ভারতে লিথিয়ামের ভাণ্ডার পাওয়া গিয়েছিল
সোনার আগে দেশে প্রচুর পরিমাণে লিথিয়ামের ভাণ্ডার পাওয়া গেছে। জম্মু কাশ্মীরের রিয়াসিতে পাওয়া গেছে এই ভাণ্ডার। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ জিএসআই-এর বক্তব্য অনুসারে, এখানে ৫৯ লক্ষ টনের লিথিয়ামের ভাণ্ডার রয়েছে। এত বিপুল পরিমাণ লিথিয়াম পাওয়ার পর ভারতকে আর এর জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হবে না। লিথিয়াম একটি সাদা ধাতু যা বেশিরভাগ ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে একে সাদা সোনাও বলা হয়। গত ২ বছর ধরে জিএসআই এই তিন জেলায় টানা সমীক্ষা চালিয়ে গিয়েছে। এরপর খোঁজ নিয়ে জানা যায়, এসব জায়গায় সোনার ভাণ্ডার রয়েছে। তবে এই তিন জেলায় কত বড় সোনার খনি রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Income Tax Return: 'ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
'ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Gold Silver Price Today: মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget