Gold Price Today: পুজোর আগেই সোনার দামে ফের বড় বদল, আজ দর কত হল? কমল কি রুপোর দাম?
Gold Price Today 1 October 2026: ১ অক্টোবর ফের বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, ১৮ ক্যারেট ও ফাইন গোল্ডের নতুন রেট জানুন। বেড়েছে রুপোর দামও।

কলকাতা: পুজোর মরসুমে সোনা কেনার পরিকল্পনা থাকলে খরচ বাড়তে পারে। ১ অক্টোবর ২০২৬-এ ফের বেড়েছে সোনা ও রুপোর দাম। Swarna Shilpa Bachao Committee-এর প্রকাশিত রেট অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রয়মূল্য হয়েছে ১৪,০১০ টাকা। ২৯ সেপ্টেম্বর এই দাম ছিল ১৩,৯১০ টাকা। অর্থাৎ দু’দিনে প্রতি গ্রামে ১০০ টাকা বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম।
শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য মানের সোনার দামও বেড়েছে। ১ অক্টোবরের রেট অনুযায়ী, ৯৯৫ ফাইন গোল্ডের দাম প্রতি গ্রাম ১৪,৭৪৬ টাকা। ২৯ সেপ্টেম্বর এই দর ছিল ১৪,৬৪১ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে দাম বেড়েছে ১০৫ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম কত?
১ অক্টোবর ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১১,৫০০ টাকা। ২৯ সেপ্টেম্বর এই দাম ছিল ১১,৪২০ টাকা। অর্থাৎ দু’দিনের ব্যবধানে ১৮ ক্যারেট সোনার দামও ৮০ টাকা প্রতি গ্রাম বেড়েছে।
সোনা বিক্রি করলে কত টাকা মিলবে?
২২ ক্যারেট সোনার ক্ষেত্রে ১ অক্টোবরের Buying Rate বা কেনার দর ১৩,৪১৮ টাকা প্রতি গ্রাম। ২৯ সেপ্টেম্বর এই দর ছিল ১৩,৩২৩ টাকা। অর্থাৎ এই ক্ষেত্রেও প্রতি গ্রামে ৯৫ টাকা বৃদ্ধি হয়েছে।
অন্যদিকে, ২২ ক্যারেট সোনার Selling Rate ১৪,০১০ টাকা প্রতি গ্রাম।
রুপোর দামও ঊর্ধ্বমুখী
শুধু সোনা নয়, রুপোর দামেও বৃদ্ধি দেখা গিয়েছে। ৯৯৯ বিশুদ্ধতার ১ কেজি Silver Bar-এর দাম ১ অক্টোবর হয়েছে ২,২৪,৩৬৮ টাকা। ২৯ সেপ্টেম্বর এই দাম ছিল ২,২৩,৫৮৪ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে রুপোর দাম বেড়েছে ৭৮৪ টাকা।
সেরা শিরোনাম






















