এক্সপ্লোর

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ

Financial Advice in GPay: ‘Ask Google Pay’ নামে এই নতুন ফিচারটি গুগলের জেমিনি (Gemini) মডেলের উপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে নিজের আর্থিক তথ্য সহজে জানতে পারবেন।

কলকাতা: যাঁরা ভারতে Google Pay ব্যবহার করেন, তাঁদের জন্য এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পরিষেবা চালু করল গুগল। ‘Ask Google Pay’ নামে এই নতুন ফিচারটি গুগলের জেমিনি (Gemini) মডেলের উপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে গুগল পে ব্যবহারকারীরা শুধুমাত্র কাকে কত টাকা পাঠিয়েছেন বা কার থেকে কত টাকা পেয়েছেন, সেই তালিকা দেখবেন না। বরং চ্যাটবট আপনাকে জানিয়ে দেবে আপনার কত টাকা খরচ হয়েছে। আপনার খরচের বিশ্লেষণও করে দেবে আপনাকে। নিজের আর্থিক তথ্য এবং বিভিন্ন আর্থিক বিষয় সম্পর্কে সহজ ব্যাখ্যাও জানতে পারবেন।

আরও পড়ুন: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

আপনি এই সুবিধা যদি চালু করতে চান, তাহলে প্রথমে Google Pay অ্যাপের ‘Personalisation’ ফিচার চালু করতে হবে। এই সেটিংস চালু করলে তবেই ব্যবহারকারীরা নতুন এই চ্যাটবটের পরিষেবা পাবেন।

এই ফিচারের অন্যতম বড় আকর্ষণ হল এখানে খরচের বিশ্লেষণ হয় নিজে থেকেই। কোনও ব্যবহারকারী যদি কোনও নির্দিষ্ট মাসের খরচ জানতে চান, তাহলে আপনার গুগল পে-র চ্যাটবট পাই চার্টের মাধ্যমে এই ব্যয়ের বিশ্লেষণ দেখাবে। পাশাপাশি কোন খাতে বেশি খরচ হয়েছে বা কোন খাতে খরচ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, সেই বিষয়েও আপনাকে পরামর্শ দেবে।

আরও পড়ুন: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

এ ছাড়াও এই চ্যাটবট আরও অনেক ভাবে আপনাকে সাহায্য করবে। অর্থক বিষয়ের জটিল পরিভাষাও সহজ ব্যাখ্যা করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত চ্যাটবট। চক্রবৃদ্ধি সুদ কী? পুরোনো ও নতুন কর ব্যবস্থার মধ্যে কী পার্থক্য, এই সব প্রশ্নের উত্তরও পাওয়া যাবে। এ ছাড়াও এই চ্যাটবট কিন্তু ব্যবহারকারীর লেনদেনের ইতিহাস ও একাধিক ক্রেডিট রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত ক্রেডিট কার্ডও সাজেস্ট করবে। গুগলের দাবি, টাইপ করে বা ভয়েসের মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করা যাবে। তবে শুধু ইংরেজি নয়, বাংলা সহ ১০ টি ভারতীয় ভাষায় এই পরিষেবা ব্যবহার করতে পারবেন আপনি।

নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত চ্যাটবটের পাশাপাশি এই সংস্থা ভারতে নিজেদের পরিষেবার পরিধিও বাড়িয়েছে। ইতিমধ্যেই SBI Card-এর সঙ্গে যৌথভাবে ‘Google Pay Flex SBI Card’ নামে একটি নতুন RuPay ক্রেডিট কার্ড চালু করেছে গুগল পে। বর্তমানে যে কেউ এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর আগে গত বছর Google Pay Flex Axis Card চালু করেছিল এই সংস্থা। বর্তমানে একই ভাবে গুগল পে অ্যাপের মধ্যে বাড়ছে পরিষেবার পরিমাণও।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে ১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা, জিও-এয়ারটেলে পাবেন এই অফার ?
BSNL দিচ্ছে ১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা, জিও-এয়ারটেলে পাবেন এই অফার ?
VDA Hike : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Everest Jeera Powder: Everest-এর জিরে গুঁড়োয় ক্ষতিকর কীটনাশক, রান্নাঘরের মশলায় বিপদ, বাজার থেকে প্যাকেট তুলে নিতে নির্দেশ FSSAI-এর
Everest-এর জিরে গুঁড়োয় ক্ষতিকর কীটনাশক, রান্নাঘরের মশলায় বিপদ, বাজার থেকে প্যাকেট তুলে নিতে নির্দেশ FSSAI-এর
Advertisement

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget