এক্সপ্লোর

ফ্রি-তে রেল স্টেশনে আর কোনও পরিষেবাই দেবে না গুগল

ভারতে ইন্টারনেট তুলনামূলক সস্তা।

নয়াদিল্লি: এতদিন পর্যন্ত ভারতের ৪ শতাধিক রেল স্টেশনে ফ্রি-তে পরিষেবা দিয়ে এসেছে গুগল।  এবার সেই পরিষেবা পুরোপুরি বন্ধ করতে চলেছে জনপ্রিয় মার্কিনি সংস্থা।

ভারতীয় রেল ও রেলটেল কর্পোরেশনের সঙ্গে হওয়া কথা অনুযায়ী ২০১৫ সালের শুরু থেকেই কাজ শুরু করে গুগল। চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত তারা বিনামূল্যে সেই পরিষেবা দেবে। তারপর একে একে ভারতের সব রেল স্টেশন থেকেই বিনামূল্যের পরিষেবা তুলে দেওয়া হবে জানিয়েছেন গুগলের ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত। একটি বিবৃতিতে গুগলের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে হওয়া পার্টনারশিপ অনুযায়ী ২০১৮ সালের জুনের মধ্যেই দেশের হাজারের বেশি অঞ্চল ও রেল স্টেশনে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। এই সময়ে আরও একাধিক দেশের সহযোগিরা রেল স্টেশনে পরিষেবা চাইছে। সেই মতো আমরা সাড়াও দিচ্ছি। ভারত সরকার ও ভারতীয় রেলের কাছে আমরা কৃতজ্ঞ, অল্প কিছু বছরের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পরিষেবা পৌঁছানো সম্ভব হয়েছে।”

ভারতে ইন্টারনেট তুলনামূলক সস্তা, সে কারণেই রেল স্টেশন থেকে পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। ভারতের একজন ইন্টারনেট ব্যবহারকারি প্রতিমাসে অন্তত ১০ জিবি করে ডেটা ব্যবহার করে। সম্প্রতি ট্রাইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত পাঁচ বছরে ভারতে ডেটার দাম কমেছে ৯৫ শতাংশ।

উল্লেখ্য, গত মাসেই গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সিসকো। বিশ্বজুড়ে হাই স্পিড ওয়াই-ফাই পরিষেবাকে আরও সচল করতেই একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে গুগল ও সিসকো। ভারতেও এই দুই সংস্থা একসঙ্গে কাজ করবে।

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে ১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা, জিও-এয়ারটেলে পাবেন এই অফার ?
BSNL দিচ্ছে ১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা, জিও-এয়ারটেলে পাবেন এই অফার ?
VDA Hike : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Everest Jeera Powder: Everest-এর জিরে গুঁড়োয় ক্ষতিকর কীটনাশক, রান্নাঘরের মশলায় বিপদ, বাজার থেকে প্যাকেট তুলে নিতে নির্দেশ FSSAI-এর
Everest-এর জিরে গুঁড়োয় ক্ষতিকর কীটনাশক, রান্নাঘরের মশলায় বিপদ, বাজার থেকে প্যাকেট তুলে নিতে নির্দেশ FSSAI-এর

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget