এক্সপ্লোর

Hindustan Zinc: বিপুল সস্তায় মিলবে এই মেটাল স্টক, ১৬ শতাংশ কমে পাবেন কেনার সুযোগ

Hindustan Zinc OFS: হিন্দুস্তান জিঙ্কের স্টেক বিক্রি করা হবে দুটি ধাপে। শুক্রবার ১৬ অগাস্ট প্রথম ধাপে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে সংস্থা ১.২২ শতাংশ শেয়ার অর্থাৎ ৫.১৪ কোটি শেয়ার।

Stock Market: বিনিয়োগকারীদের কাছে বড় সুযোগ আসতে চলেছে। অনিল অগ্রবালের সংস্থা হিন্দুস্তান জিঙ্কের শেয়ার এবার ১৬ শতাংশ সস্তায় (Hindustan Zinc) পাওয়া যাবে। ১৬ অগাস্ট থেকে খুলছে হিন্দুস্তান জিঙ্কের শেয়ারের অফার ফর সেল। ১৯ অগাস্ট পর্যন্ত এর জন্য আবেদন করতে পারবেন। ৪৮৬ টাকা ফ্লোর প্রাইস রাখা হয়েছে এই অফার ফর সেলের (Offer For Sale)। এর আগে হিন্দুস্তান জিঙ্কের প্যারেন্ট সংস্থা বেদান্তা ৩.৩১ শতাংশ স্টেক বিক্রি করেছিল অফার ফর সেলের মাধ্যমে।

হিন্দুস্তান জিঙ্ক এখন এই অফার ফর সেলের মাধ্যমে ১১ কোটি শেয়ারের বদলে দেবে ১৬ কোটি শেয়ার। বুধবার বাজার বন্ধের সময় যে দামে থেমেছে হিন্দুস্তান জিংকের শেয়ার, তাঁর থেকে ১৬ শতাংশ কম দামে এই অফার ফর সেলের ফ্লোর প্রাইস রাখা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের একটি আদেশের কারণে মেটাল ও মাইনিং স্টকে ভারী পতন আসে। হিন্দুস্তান জিঙ্কের স্টকেও এদিন ১.৪২ শতাংশ পতন দেখা দেয়, শেয়ারের দাম বন্ধ হয় ৫৭১.৭৫ টাকায়।

হিন্দুস্তান জিঙ্কের স্টেক বিক্রি করা হবে দুটি ধাপে। শুক্রবার ১৬ অগাস্ট প্রথম ধাপে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে সংস্থা ১.২২ শতাংশ শেয়ার অর্থাৎ ৫.১৪ কোটি শেয়ার। এই অফার ফর সেলের মাধ্যমে সংস্থা চাইলে ওভারসাবস্ক্রিপশনের কারণে ১.৯৫ শতাংশ পর্যন্ত স্টেক বিক্রি করে দিতে পারে। হিন্দুস্তান জিঙ্ক সংস্থায় ৬৪.৯২ শতাংশ স্টেক আছে বেদান্তা গ্রুপের, অন্যদিকে সরকারের স্টেক আছে ২৯.৫৪ শতাংশ।

২০২৪ সালের শুরু থেকেই দারুণ রিটার্ন এনে দিয়েছে হিন্দুস্তান জিঙ্কের এই স্টক। এই বছর এই স্টকের দাম মাত্র ৮ মাসের মধ্যেই ৮০ শতাংশ বেড়েছে। ২ বছরে দাম বেড়েছে ১০৮.৯ শতাংশ। হিন্দুস্তান জিঙ্কের বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৫৮২ কোটি টাকা। সেবির কাছে একটি এক্সচেঞ্জ ফাইলে সংস্থা জানিয়েছে যে, তারা বিনিয়োগকারীদের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দেবে, ২০ অগাস্ট বোর্ড মিটিংয়ে কত ডিভিডেন্ড দেওয়া হবে তা জানানো হবে। ডিভিডেন্ডের রেকর্ড ডেট দেওয়া থাকবে ২৮ অগাস্ট পর্যন্ত।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Best Stocks To Buy: এই ৫টি প্রতিরক্ষা স্টক দিতে পারে দারুণ লাভ, কেন জানেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget