এক্সপ্লোর

ICICI Bank News: অ্যাকাউন্টে ন্যূনতম ৫০ হাজার টাকা রাখতেই হবে, অন্যথায় মোটা জরিমানা, জানিয়ে দিল এই ব্যাঙ্ক...

ICICI Minimum Balance: ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছে ICICI ব্যাঙ্ক।

নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম গড় টাকার পরিমাণ বাড়িয়ে দিল দেশের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা ICICI ব্যাঙ্ক। প্রত্যেক নতুন গ্রাহকের জন্যই এই নিয়ম কার্যকর করা হয়েছে ১ অগাস্ট থাকে। বলা হয়েছে, মেট্রোপলিটন এবং শহর এলাকার বাসিন্দারা, যাঁরা ১ অগাস্ট বা তার পর সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, মাসে অন্তত ৫০ হাজার টাকা অ্যাকাউন্টে রাখতেই হবে তাঁদের। অন্যথায় জরিমানা দিতে হবে। (ICICI Bank News)

ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছে ICICI ব্যাঙ্ক। তবে ব্যাঙ্কের পুরনো গ্রাহক যাঁরা, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা হলেই চলবে। শহরতলি বা মফস্বলের বাসিন্দা, যাঁরা নতুন অ্যাকাউন্ড খুলেছেন ICICI ব্যাঙ্কে, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ হাজার টাকা থাকতে হবে মাসে। গ্রামাঞ্চলের মানুষের জন্য নূন্যতম ব্যালেন্স হতে হবে ১০ হাজার টাকা। (ICICI Minimum Balance)

ICICI ব্যাঙ্কের পুরনো গ্রাহক যাঁরা, যাঁরা গ্রাম বা মফস্বলে থাকেন, তাঁদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ৫০০০ টাকাই থাকছে। যে বা যাঁরা অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখবেন না, তাঁদের জরিমানা দিতে হবে। ন্যূনতম ব্যালেন্সের চেয়ে যত টাকা কম থাকবে, তার উপর ৬ শতাংশ হারে জরিমানা নেবে ব্যাঙ্ক। অথবা ঘাটতির জন্য ৫০০ টাকা করে নেওয়া হতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন হবে যেটি, সেটিই গ্রহণ করবে ব্যাঙ্ক। 

বেসরকারি ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স বৃদ্ধির এই সিদ্ধান্ত নজিরবিহীনই। কারণ সরকারি ব্যাঙ্ক SBI ২০২০ সালেই ন্যূনতম ব্যালেন্সের রীতি তুলে দেয়। অন্য ব্যাঙ্কগুলিতেও ন্যূনতম এত বেশি পরিমাণ টাকা রাখতে হয় না অ্যাকাউন্টে। সাধারণত ২ থেকে ১০ হাজারের মধ্যেই ঘোরাফেরা করে এই টাকার অঙ্ক। তাই ধাক্কায় এতটা বৃদ্ধিতে উদ্বেগ ছড়িয়েছে। ব্য়াঙ্কের এই সিদ্ধান্ত কতটা লাভ দেয় তাদের, তাও দেখার।

এর পাশাপাশি, ICICI ব্যাঙ্ক জানিয়েছে, বিনা খরচে তিনবার অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন গ্রাহকরা। কমপ্লিমেন্টারি হিসেবে এই সুবিধা দেওয়া হচ্ছে। ওই তিনবারের পর থেকে প্রতিবার টাকা জমা করতে ১৫০ টাকা করে দিতে হবে। প্রতিমাসে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন গ্রাহকরা। 

এর আগে, ২০২৫ সালের এপ্রিল মাসে ICICI সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ০.২৫ শতাংশ কমায়। যে সমস্ত সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ পর্যন্ত জমা রয়েছে, তারা ২.৭৫ শতাংশ হারে সুদ মিলবে। কমপ্লিমেন্টারে ক্যাশ উইথড্রলে ছাড় দিচ্ছে তারা। 

জরিমানা এড়াতে বিভিন্ন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার চল রয়েছে। প্রত্যেক দিনের শেষে আপনার অ্যাকাউন্টে কত টাকা থাকে, তার সঙ্গে সংশ্লিষ্ট মাসে কতদিন, তার নিরিখেই এই ন্যূনতম ব্যালেন্স নির্ধারণ করা হয়। ধরা যাক, ৩০ দিনে মাস হলে অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ন্যূনতম ব্য়ালেন্স হতে হবে। ওই ৩০ দিনই যদি আপনার অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা থাকে, সেক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ৫০ হাজার ধরা হবে। কোনও একদিন যদি আপনার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা থাকে, এবং বাকি ২৯ দিন ব্যালেন্স হয় ০, সেক্ষেত্রে ১৫,০০,০০০-কে ৩০ দিয়ে ভাগ করলেও ন্যূনতম ব্যালেন্স হবে ৫০ হাজার। 

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget