এক্সপ্লোর

UPI Charge: আজ থেকেই গুগল পে, ফোনপে-কে UPI লেনদেনে দিতে হবে চার্জ ! বড় সিদ্ধান্ত এই ব্যাঙ্কে- গ্রাহকদেরকেও কি দিতে হবে টাকা ?

ICICI Bank UPI Transaction Charge: যদি ইউপিআই লেনদেন সরাসরি ব্যবসায়ীর আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিষ্পত্তি হয় তাহলে ব্যাঙ্ক পেমেন্ট এগ্রিগেটরদের উপরে কোনও চার্জ আরোপ করবে না।

UPI Transactions: ১ অগাস্ট থেকে বেসরকারি খাতের ঋণদাতা সংস্থা আইসিআইসিআই ব্যাঙ্ক ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস লেনদেন পরিচালনার জন্য পেমেন্ট এগ্রিগেটরদের কাছ থেকে ফি নেওয়া শুরু করবে। পেমেন্ট এগ্রিগেটরগুলির প্ল্যাটফর্মগুলিতে কাজকর্ম সহজতর করবে। এই পেমেন্ট এগ্রিগেটরগুলি সাধারণ ব্যাঙ্ক ও মার্চেন্টদের মধ্যে মধ্যস্থতা করে। এই সংস্থাগুলি ফান্ড সংগ্রহ করে এবং ব্যবসায়ীদের সঙ্গে তা নিষ্পত্তি করে অর্থপ্রদান প্রক্রিয়া সহজ করে। এর মধ্যে রয়েছে গুগল পে, ফোনপে, মোবিকুইক, রেজরপে ইত্যাদি সংস্থা।

ব্যাঙ্কটি পেমেন্ট এগ্রিগেটরদের এই সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠিয়েছে বলেই জানা গিয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড সংবাদসূত্রে জানিয়েছে যে এই ব্যাঙ্কে এসক্রো অ্যাকাউন্ট রয়েছে এমন পেমেন্ট এগ্রিগেটরদের কাছ থেকে প্রতি লেনদেনে ২ বেসিস পয়েন্ট পর্যন্ত চার্জ নেওয়া হবে যার সর্বোচ্চ সীমা রয়েছে ৬ টাকা প্রতি লেনদেনে। অ্যাকাউন্ট নেই এমন পেমেন্ট এগ্রিগেটরদের জন্য চার্জ ধার্য করা হয়েছে ৪ বেসিস পয়েন্ট যার সর্বোচ্চ সীমা ১০ টাকা।

তবে যদি ইউপিআই লেনদেন সরাসরি ব্যবসায়ীর আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিষ্পত্তি হয় তাহলে ব্যাঙ্ক পেমেন্ট এগ্রিগেটরদের উপরে কোনও চার্জ আরোপ করবে না। কারণ ব্যাঙ্ক এই ফান্ডগুলির উপরে একটি ছোট্ট ফ্লোট উপার্জনের সুযোগ পাবে।

এই ব্যাঙ্কগুলিতেও পেমেন্ট এগ্রিগেটরদের চার্জ নেওয়া হয়

ইউপিআই পেমেন্টের জন্য চার্জ কাটা হয় পেমেন্ট এগ্রিগেটরদের থেকে এমন আরও দুটি বেসরকারি খাতের ব্যাঙ্ক হল ইয়েস ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্ক। ভারতে এখনও পর্যন্ত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সেরা তিন ব্যাঙ্ক হল ইয়েস ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক আর আইসিআইসিআই ব্যাঙ্ক। যেহেতু ইউপিআই লেনদেনের উপরে কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট ধার্য হয় না, তাই এই লেনদেন পরিচালনা ও প্রক্রিয়াকরণের জন্য ইকোসিস্টেম প্রায় শূন্য রাজস্ব অর্জন করে।

ইউপিআই সুইচ ব্যবহার করার জন্য ব্যাঙ্কগুলি একটি ফি দিয়ে থাকে পেমেন্ট এগ্রিগেটরদের। ব্যবসায়ীদের কাছ থেকে এই সংস্থাগুলি তাদের পেমেন্ট পরিচালনা করার জন্য একটি প্ল্যাটফর্ম ফি, একটি কনভেনিয়েন্স ফি ও অন্যান্য চার্জ আদায় করে। যেহেতু শেষ গ্রাহকদের থেকে ইউপিআই লেনদেনের জন্য কোনও চার্জ নেওয়া হয় না, তাই সূত্র অনুসারে ব্যাঙ্কগুলি এখন থেকে পেমেন্ট এগ্রিগেটরদের উপরে চার্জ বসিয়েছে।   

ইউপিআইতে গ্রাহকদের নিয়মেও এসেছে বদল

১ অগাস্ট থেকে গ্রাহকদের জন্য ইউপিআই ব্যবহারে বেশ কিছু বদল এসেছে। ব্যবহারকারীরা এখন থেকে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তাদের মোবাইল নম্বরের সঙ্গে প্রতিদিন ২৫ বার পর্যন্ত লিঙ্ক করা আছে তা যাচাই করতে সক্ষম হবেন। প্রতি UPI অ্যাপে প্রতিদিন ৫০টি পর্যন্ত ব্যালেন্স চেক করতে পারবেন। 

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget