এক্সপ্লোর

Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক

বিহারের Bankatwa গ্রামে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। বেতিয়া ও বগহা দিক থেকে আসা বাস ও ট্রাক সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। মৃত্যু ৫, আহত ২।

নয়া দিল্লি: রাতে তখন জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। গান-বাজনা দেখতে ভিড় করেছিলেন গ্রামের বহু মানুষ। কিন্তু আচমকাই সেই আনন্দের পরিবেশ বদলে গেল ভয়াবহ দুর্ঘটনায়।

বাস ও ট্রাকের সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অনুষ্ঠানের দর্শকদের মধ্যে ঢুকে পড়ে দুটি গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন আরও ২ জন। ঘটনাটি ঘটেছে বিহারের Bankatwa গ্রামে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

পুলিশের এক আধিকারিক Singh-এর বক্তব্য অনুযায়ী, রাতে Bankatwa গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই সময় Bettiah-এর দিক থেকে একটি ট্রাক আসছিল। অন্যদিকে Bagaha-এর দিক থেকে আসছিল একটি বাস। দুটি গাড়িই পরস্পরের সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করে। আর সেই সময়ই ঘটে বিপত্তি। দুটি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের দিকে চলে যায়।

পুলিশের দাবি, দুর্ঘটনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসা ৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আরও ২ জন আহত হয়েছেন।                                                  

প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনাটি ছিল কার্যত দুঃস্বপ্নের মতো। যেখানে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে মানুষের ভিড় ছিল, সেখানেই আচমকা ছুটে আসে বাস ও ট্রাক। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন দর্শক গাড়ির ধাক্কার শিকার হন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। আহত দু'জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনায় নিহত ৫ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারগুলিকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঠিক কী কারণে দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরিস্থিতি এবং কীভাবে বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারাল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুটি গাড়ির চালকের ভূমিকা, গাড়ির গতি এবং দুর্ঘটনার সময়কার পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।

রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে Bankatwa গ্রামে তৈরি হয়েছিল উৎসবের পরিবেশ। কিন্তু মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সেই পরিবেশ বদলে গেল কান্না আর আতঙ্কে। সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো দুই গাড়ির ধাক্কায় প্রাণ গেল অনুষ্ঠান দেখতে আসা ৫ জনের। আহত আরও ২। এখন দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
Advertisement

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget