এক্সপ্লোর

Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

Andy Burnham: বড় ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর। গৃহহীনদের জন্য বড় সিদ্ধান্ত।

নয়াদিল্লি: নিজের বেতনের কিছু অংশ দান করার সিদ্ধান্ত নিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। গৃহহীনদের মাথার উপর ছাদ গড়ে তোলার জন্য বহুদিন ধরেই সরব তিনি। প্রতি মাসে নিজের বেতনের কিছু অংশ সেই খাতেই দান করার সিদ্ধান্ত নিলেন। প্রধানমন্ত্রী হিসেবে একমাস পূর্ণ করেছেন বৃহস্পতিবার। সেই উপলক্ষেই বড় ঘোষণাটি করলেন। (Andy Burnham)

একাধিক পরিসংখ্যানে দেখা গিয়েছে, ব্রিটেনে প্রায় ১ লক্ষ ৪০ পরিবার শিশুসন্তানদের নিয়ে অস্থায়ী আস্তানায় থাকে। রাতবিরেতে ইংল্যান্ডের রাস্তায় হাজার হাজার মানুষকে শুয়ে থাকতে দেখা যায়। যাঁদের একটু সামর্থ্য আছে, তাঁরা রাত কাটান হস্টেলে বা ব্রেড অ্যান্ড ব্রেকফাস্টে।  দ্রুত এই সমস্যার সমাধান বের করতে না পারলে, পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে বলে আগাগোড়াই সওয়াল করে আসছিলেন অ্যান্ডি। (Homelessness in Britain)

তবে শুধু মুখের কথা নয়, নিজের বেতন থেকে ১৫ শতাংশ গৃহহীনদের জন্য দান করার সিদ্ধান্ত নিলেন তিনি। জানিয়েছেন, গৃহহীনদের নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থায় ওই টাকা ঢুকবে। গত ২০ জুন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেন অ্যান্ডি। তার এক মাস পূর্তি উপলক্ষে বেতনের টাকা দান করার ঘোষণা করলেন। নিজের কেন্দ্র মেকারফিল্ডে গৃহহীনদের জন্য বেতন থেকে টাকা দান করছেন তিনি।

This is something very personal to me. pic.twitter.com/lBJae1aRAM

— Andy Burnham (@andyburnham) August 19, 2026

আরও পড়ুন: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল

অ্যান্ডি  জানিয়েছেন, প্রায় ১০ বছর ধরে গ্রেটার ম্যাঞ্চেস্টােরের মেয়র হিসেবে বেতনের ১৫ শতাংশ দান করে আসছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবেও বেতন থেকে সমান হারে টাকা দান করে যাবেন। তাঁর বক্তব্য, “নিজে যা করতে পারব না, তা কখনও অন্যকে করতে বলব না আমি। আমি সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। আমার কাছে এই সমস্যা অত্যন্ত গুরুতর। এমন দেশে থাকতে চাই না, যেখানে রাস্তাঘাটে মানুষকে শুয়ে থাকতে দেখা স্বাভাবিক হয়ে যায়।”

অ্যান্ডি আরও বলেন, “এই তো শুরু। আমি এতেই সন্তুষ্ট নই। জানি, আরও অনেকটাই প্রয়োজন। আপনার এবং আপনার পরিবারের জীবনের জন্য সব কিথু করব আমি। মানুষ যাতে মাথা তুলে বাঁচতে পারেন, প্রাণ ভরে শ্বাস নিতে পারেন, আলাদা কিছু করার চেষ্টা করছি আমরা।”

আরও পড়ুন: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু

এই মুহূর্তে ব্রিটেনের সর্বত্র যাচ্ছেন অ্যান্ডি। তিনি এই সফরের নাম দিয়েছেন ‘লিসেনিং ট্যুর’। মানুষের কথা শুনবেন তিনি, মূল্যবৃদ্ধি, জীবনের গুণমান নিয়ে সমস্যার কথা জানবেন।  সেই মতো বছরের শেষে অর্থনৈতিক এবং সামাজিক পরিকল্পনার রূপরেখা প্রকাশ করবে তাঁর সরকার।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Advertisement

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget