এক্সপ্লোর

ICICI Securities: বাজারে থাকবে না ICICI-এর এই শেয়ার, দাম কমল ৫ শতাংশ- শেয়ার কেনা থাকলে কী হবে ?

ICICI Securities Share: শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমেই বাজার থেকে উঠে যাবে এই শেয়ার এবং ICICI Bank-এর সঙ্গে জুড়ে যাবে। ICICI Bank-এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থায় পরিণত হবে এই ICICI Securities।

ICICI Share: বাজারে থাকবে না আর এই শেয়ার। খবর ছড়িয়ে পড়তেই হু হু করে পড়ল দাম। আজকের বাজারে ৫ শতাংশ পড়ল আইসিআইসিআই-এর শেয়ারের দাম। মূলত আইসিআইসিআই ব্যাঙ্কের একটি সাবসিডিয়ারি হিসেবে বাজারে নথিভুক্ত ছিল আইসিআইসিআই সিকিউরিটিজের শেয়ার। দাম পড়ছে এই শেয়ারের। এবার কী করবেন ? বাজার থেকে উঠে গেলে কী করবেন আপনি ? আপনার কেনা শেয়ার থাকলে তারই বা কী হবে ?

শেয়ারের দামে কী হেরফের

গতকালের বাজারে ৭৪১.১০ টাকায় বন্ধ হয়েছিল ICICI Securities-এর শেয়ারের দাম। আজ সেই দাম খোলে ৭২০.৮০ টাকায়। আজ সকালের সেশনে প্রথমে ৪.২ শতাংশ পড়ে, তারপর ফের ট্রেডিং চলে এবং ৭২১ টাকার কাছাকাছি নেমে আসে শেয়ারের দাম। এক মাসের হিসেবে এই সংস্থার শেয়ারের দাম ৮ শতাংশ পড়ে গিয়েছে।  

কত ভোট পড়েছে সমর্থনে

জানা গিয়েছে এই সংস্থার শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমেই বাজার থেকে উঠে যাবে এই শেয়ার এবং ICICI Bank-এর সঙ্গে জুড়ে যাবে। অর্থাৎ ICICI Bank-এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থায় পরিণত হবে এই ICICI Securities। শেয়ারহোল্ডারদের ভোটিংয়ের ফলাফলে দেখা গিয়েছে, ৭২ শতাংশ শেয়ারহোল্ডারই এই সংস্থার সঙ্গে ICICI ব্যাঙ্কের জুড়ে যাওয়ার সমর্থন জানিয়েছেন।

বিনিয়োগ থাকলে কী হবে শেয়ারের

ব্যবস্থাপনার নীতি অনুযায়ী জানানো হয়েছে যে, ICICI Securities-এর ১০০টি শেয়ার কেনা থাকলে আপনি তাঁর বিনিময়ে ৬৭টি ICICI Bank-এর শেয়ার পাবেন। প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের মধ্যে এই যুক্তকরণের পক্ষে ভোট দিয়েছেন ৮৩.৮ শতাংশ মানুষ এবং অ-প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের মধ্যে ভোট দিয়েছেন ৩২ শতাংশ মানুষ। Norges Fund Investment Bank এই যুক্তকরণের পক্ষে ভোট দিয়েছে এবং অন্যদিকে কোয়ান্টাম মিউচুয়াল ফান্ড এর বিপক্ষে ভোট দিয়েছে। কোয়ান্টাম মিউচুয়াল ফান্ড হাউজের মতে এই যুক্তকরণের ফলে বাজারে তাঁদের ইউনিট হোল্ডারদের প্রায় ৬.৮ কোটি টাকা ক্ষতি হবে।

গত বছরই এই ব্যাঙ্কের সঙ্গে এই সহায়ক সংস্থার জুড়ে যাওয়ার ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল। বাজার থেকে এবার উঠে যাবে ICICI Securities-এর শেয়ার, আর এই সংস্থার শেয়ার হোল্ডাররা পেয়ে যাবেন ICICI Bank-এর শেয়ার।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Upcoming IPO: বাজারে বড় খবর, এবার আসছে বাজাজ হাউজিং ফিন্যান্সের আইপিও, প্রস্তুতি শুরু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget