এক্সপ্লোর

Aadhaar Pan Link: আধার প্যান লিঙ্ক না করলে আটকে যাবে এই ১০টি কাজ

Pan Aadhaar Link: করদাতাদের স্বস্তি দিয়ে আধার-প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আগে ৩১ মার্চ এই সময়সীমা থাকলেও এখন তা বাড়িয়ে ৩০ জুন ২০২৩ করা হয়েছে।

Pan Aadhaar Link: করদাতাদের স্বস্তি দিয়ে আধার-প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আগে ৩১ মার্চ এই সময়সীমা থাকলেও এখন তা বাড়িয়ে ৩০ জুন ২০২৩ করা হয়েছে। এরপরও যারা প্যানের সঙ্গে আধার কার্ড জুড়তে পারবেন না, তাদের জন্য বাড়বে সমস্যা।

আপনি প্যান আধার লিঙ্ক না করলে এই 10টি আর্থিক ক্ষতির মুখোমুখি হবেন

1. আধার প্যান লিঙ্ক না করার ক্ষেত্রে প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে। সেই পরিস্থিতিতে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না।

2. এর পাশাপাশি PAN নিষ্ক্রিয় থাকলে ITR-এর সুদের হারের সুবিধা পাওয়া যাবে না।

3. এর সঙ্গে আপনাকে আরও TDS দিতে হবে। ব্যাঙ্ক আপনার ১০ এর পরিবর্তে ২০ শতাংশ টিডিএস চার্জ করবে।

4. প্যান কার্ড ছাড়া আপনি ৫০,০০০ টাকার বেশি লেনদেন করতে পারবেন না।

5. প্যান কার্ড ছাড়া আপনি একটি টু-হুইলার ছাড়া অন্য কোনও যানবাহন কিনতে পারবেন না।

6. ব্যাঙ্ক প্যান কার্ড ছাড়া গ্রাহকদের ক্রেডিট ও ডেবিট কার্ড ইস্যু করবে না।

7. আপনি প্যান কার্ড ছাড়া হোটেল বুকিং, রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট হল বুকিং ও ৫০,০০০ টাকার বেশি পেমেন্ট করতে পারবেন না।

8. ৫০,০০০ টাকার বেশি বিমা কভারেজ প্যান কার্ড ছাড়া পাওয়া যাবে না।

9. প্যান কার্ড ছাড়া আপনি শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে ট্রেডিং ও ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

10. আপনি প্যান কার্ড ছাড়া ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনতে পারবেন না৷

Income Tax : PAN-Aadhaar লিঙ্কিং থেকে ছাড় পাবেন কারা ? 
মনে রাখবেন,  কিছু করদাতা এই নতুন নিয়ম থেকে অব্যাহতি পাবেন। যারা নির্দিষ্ট রাজ্যে বসবাস করছেন, অনাবাসী, যারা ভারতের নাগরিক নন ও ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করলেও এই ধরনের সমস্যায় পড়বেন না। 

PAN-Aadhaar Linking : যাদের প্যান-আধার লিঙ্ক করতে হবে
আয়কর আইন, ১৯৬১-র বিধান অনুসারে, যে ব্যক্তিদের ১ জুলাই ২০১৭ সালের আগে PAN বরাদ্দ করা হয়েছিল ও যারা আধার নম্বর পাওয়ায় যোগ্য তাদের ৩০ জুন ২০২৩ এর আগে  এই কাজ করতে হবে। অন্যথায় ১ জুলাই ২০২৩ থেকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই দেরি না করে এখনই জুড়ে ফেলুন দুই কার্ড।

আরও পড়ুন : ChatGPT কাড়বে কাদের চাকরি ? এদের ওপর পড়বে না প্রভাব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Bill : UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget