এক্সপ্লোর

Indane Composite Cylinder: চেহারায় বদল, কীভাবে পাবেন এই সিলিন্ডার ?

বর্তমানে দেশের ২৮টি শহরের নির্দিষ্ট কিছু ডিসট্রিবিউটরের কাছে পাওয়া যাচ্ছে কম্পোজিট সিলিন্ডার(Indane Composite Cylinder)। আগের সিলিন্ডারের মতো ভারী হবে না এই প্রোডাক্ট।

নয়াদিল্লি: ভারী জং ধরা সিলিন্ডারের দিন শেষ। গ্রাহকের আধুনিক রান্নাঘরের জন্য চলে এল স্মার্ট সিলিন্ডার (Indane Smart Cylinder)। সাধারণ এলপিজি (LPG) সিলিন্ডারের থেকে ৫০ শতাংশ হাল্কা এই কম্পোজিট সিলিন্ডারে(Indane Composite Cylinder)থাকছে গ্যাসের পরিমাণ দেখার সুবিধা।

ইনডেন কম্পোজিট সিলিন্ডার (Indane Composite Cylinder): কোম্পানির দাবি, আগের সিলিন্ডারের মতো ভারী হবে না এই সিলিন্ডার। ফলে সহজেই রান্নাঘর থেকে সরাতে সুবিধা হবে গ্রাহকের। সিলিন্ডারের বডি স্বচ্ছ হওয়ায় গ্যাসের পরিমাণ নিজেই দেখতে পারবেন গ্রাহক। প্রয়োজন অনুযায়ী অর্ডার দিতে পারবেন (LPG) সিলিন্ডার। গায়ে ময়লা বা জং না থাকায় আপনার স্মার্ট কিচেনে বেমানান দেখাবে না এই কম্পোজিট বডি। এমনকী আগের সিলিন্ডারের মতো মেঝেতে দাগ ফেলবে না এই নতুন কারিগরি। কর্তৃপক্ষের দাবি, আগের থেকে ৫০ শতাংশ হাল্কা হবে এই সিলিন্ডার।

কী দিয়ে তৈরি এই স্মার্ট সিলিন্ডার (Indane Smart Cylinder)
ইন্ডিয়ান অয়েলের (IndianOil) সাম্প্রতিক উদ্যোগ এই কম্পোজিট সিলিন্ডার। মূলত, তিনটি আস্তরণ দিয়ে তৈরি হয়েছে রান্নার গ্যাসের এই সুরক্ষিত সিলিন্ডার। বেশি ঘনত্বের পলিথেলিনHigh-Density Polyethylene (HDPE)দিয়ে তৈরি হয়েছে সিলিন্ডারের একদম ভিতরের স্তর। যাকে ঢেকে রেখেছে পলিমার-মোড়ানো ফাইবার গ্লাসের স্তর। সিলিন্ডারের বাইরের বডির ওপর রয়েছে হাই ডেনসিটি পলিথেলিন।

কলকাতায় পাওয়া যাচ্ছে স্মার্ট সিলিন্ডার ?
বর্তমানে দেশের ২৮টি শহরের নির্দিষ্ট কিছু ডিসট্রিবিউটরের কাছে পাওয়া যাচ্ছে কম্পোজিট সিলিন্ডার(Indane Composite Cylinder)। যার মধ্যে নাম রয়েছে আহমদাবাদ, আজমের, এলাহবাদ, বেঙ্গালুরু, ভূবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই , কোয়েম্বাটোর, দার্জিলিং, ফরিদাবাদ, গুরগাঁও, হায়দরাবাদ, জয়পুর, জলন্ধর, জামশেদপুর, লুধিয়ানা , মহিশুর , পটনা, রায়পুর , রাঁচি, সংগ্রুর, সুরত, তিরুতচিরাপল্লী, তিরুভলার, টুমকুর, বারাণসী, বিশাখাপত্তনমের। তবে শীঘ্রই প্যান ইন্ডিয়া সিটি দেশের বড় বড় শহরে পাওয়া যাবে এই কম্পোজিট সিলিন্ডার।

কত কেজির কম্পোজিট সিলিন্ডার ?
৫ ও ১০ কেজি ওজনে পাওয়া যাচ্ছে এই সিলিন্ডার। ঘরোয়া ভর্তুকিবিহীন গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে এই দুই ধরনের সিলিন্ডার।

এর জন্য আলাদা সিকিউরিটি ডিপোজিট লাগবে ?
Domestic non-subsidized category-তে ১০ কেজির সিলিন্ডারে ৩৩৫০ ও ৫ কেজির কম্পোজিট সিলিন্ডারে ২১৫০  টাকা সিকিউরিটি ডিপোজিট বাবদ জমা রাখতে হবে।

সেরা শিরোনাম

Sugar Price Hike: ফের চিনির দামে আগুন ! এক মাসে ৪ টাকার বেশি বৃদ্ধি, উৎসবের মরশুমে মাথায় হাত গৃহস্থের
ফের চিনির দামে আগুন ! এক মাসে ৪ টাকার বেশি বৃদ্ধি, উৎসবের মরশুমে মাথায় হাত গৃহস্থের
Health Insurance: ৬০ পেরোলেই স্বাস্থ্যবিমা জরুরি, সরকারি প্রকল্প নাকি বেসরকারি পলিসি, কোনটি বেশি ভাল?
৬০ পেরোলেই স্বাস্থ্যবিমা জরুরি, সরকারি প্রকল্প নাকি বেসরকারি পলিসি, কোনটি বেশি ভাল?
Gold Price Today: কালীপুজোর আগেই লাফিয়ে বাড়ল সোনার দাম, প্রায় ৫ হাজার টাকার মতো বেড়েছে রুপোর দামও
কালীপুজোর আগেই লাফিয়ে বাড়ল সোনার দাম, প্রায় ৫ হাজার টাকার মতো বেড়েছে রুপোর দামও
BSNL Special Plan : মাত্র ১ টাকায় ২৪ দিনের প্ল্যান, BSNL দিচ্ছে দারুণ অফার, কী কী সুবিধা জানেন ?
মাত্র ১ টাকায় ২৪ দিনের প্ল্যান, BSNL দিচ্ছে দারুণ অফার, কী কী সুবিধা জানেন ?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget